গোপালগঞ্জসহ ৩ জেলায় ধান বীজ বিতরণ
মনোজ কুমার সাহা, গোপালগঞ্জ : গোপালগঞ্জসহ ৩ জেলায় ধানের উৎপাদন বৃদ্ধিতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিনামূল্যে ৯ হাজার ১১৫ কেজি ধান বীজ বিতরণ করেছে।
এ বীজ দিয়ে ৩ জেলার ৮০০ কৃষক ৮০০টি প্রদর্শনী প্লটে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত উফশী ও হাইব্রিড ধানের চাষাবাদ করবেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয় গোপালগঞ্জ, বাগেরহাট ও নড়াইল জেলায় ধানের উৎপাদন বৃদ্ধি এবং ব্রি উদ্ভাবিত উফশী এবং হাইব্রিড ধানের জাত কৃষকদের মাঝে জনপ্রিয় করতে কাজ করছে। সেই ধারাবাহিকতায় চলতি বোরো মৌসুমে আমরা ৩ জেলায় উচ্চ ফলনশীল ব্রি ধান৬৭, ব্রি ধান৮৯, ব্রি ধান৯২, ব্রি ধান৯৬, ব্রি ধান৯৭, ব্রি ধান৯৯, বঙ্গবন্ধু ধান১০০, ব্রি ধান১০১, ব্রি ধান১০২, ব্রি ধান১০৪, ব্রি ধান১০৫ জাতের ধান বীজ ৬ হাজার ৪৬৫ কেজি বিনামূল্যে বিতরণ করেছি। এছাড়া ব্রি হাইব্রিড ধান১০৩, ব্রি হাইব্রিড ধান১০৫ ও ব্রি হাইব্রিড ধান১০৮ জাতের ২ হাজার ৬৫০ কেজি বিতরণ করেছি। এসব ধান দিয়ে কৃষক বীজতলা তৈরী করেছে। তারা ৮০০ বিঘা জমিতে এ ধানের প্রদশর্নী প্লট করে ধানের উৎপাদন বৃদ্ধি করবেন। এতে দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে।
ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের বৈজ্ঞানিক কর্মকর্তা সৃজন চন্দ্র দাস বলেন, গত ৫ বছর ধরে আমরা গোপালগঞ্জ, বাগেরহাট ও নড়াইল জেলায় ব্রি উদ্ভাবিত উফশী এবং হাইব্রিড ধানের জাত কৃষকদের চাষাবাদে উদ্বুদ্ধ করে আসছি। কৃষক আমাদের কাছ থেকে বীজ, পরামর্শ, প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা নিয়ে ধান উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখছে। এতে তারা লাভবান হচ্ছেন। প্রতি বছরই ৩ জেলার কৃষকদের কাছে ব্রি উদ্ভাবিত উফশী এবং হাইব্রিড ধানের জাতের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া গ্রামের কৃষক মোঃ আরজ আলী বলেন, আমি গত ৪ বছর ধরে ধান গবেষণা ইনস্টিটিউটের ধান আবাদ করছি। আগে ধান আবাদ করে লাভের মুখ দেখতাম না। এখন ব্রি উদ্ভাবিত ধানের চাষাবাদ করে আমি লাভ করতে পারছি । গত আমন মৌসুমে ব্রি ধান১০৩ আবাদ করে বাম্পার ফলন পেয়েছি। ব্রি আমাদের সমৃদ্ধির জন্য কাজ করছে। এতে একদিকে যেমন ফসলের উৎপাদন বাড়ছে, তেমনি আমরা লাভবান হতে পারছি । দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার রাধাগঞ্জ গ্রামের কৃষক আলী আশরাফ বলেন, ধান গবেষণার বীজের মান সর্বোৎকৃষ্ট । তাদের পরামর্শে ব্রি উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও হাইব্রিড ধানের চাষাবাদ করে বোরো ও আমন মৌসুমে অধিক ধানের ফলন পেয়ে লাভবান হয়েছি। চলতি বোরো মৌসুমেও আমি ব্রি উদ্ভাবিত উপশী জাতের ধান ১০ বিঘা জমিতে আবাদ করব। কিছু ধান কৃষি গবেষণা থেকে বিনামূল্যে পেয়েছি। বাদবাকী ধান বীজ আমি গত বছর সংরক্ষণ করেছিলাম। ইতিমধ্যে বীজতলা তৈরী করেছি। এখন জমি থেকে আগাছ সরিয়ে ফেলছি। এরপর জমি চাষ দিয়ে ধান রোপন করে দেব।
(এমকেএস/এএস/নভেম্বর ৩০, ২০২৩)
পাঠকের মতামত:
- বঙ্গবন্ধুর সাথে আলোচনার জন্য ন্যাপ প্রধান ঢাকা আসেন
- শ্যামনগরে একই পরিবারের চার নারীকে পিটিয়ে জখম
- বাংলাদেশি কাপড়কে ভারতীয় বলে বিক্রি, হিলিতে ৫ ব্যবসায়ীকে জরিমানা
- টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ
- সালথায় গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
- দিনাজপুরে অসহায় ও দুঃস্থ মানুষকে সহযোগিতা এবং সারা বাংলা ৮৮ বন্ধুদের ইফতার মাহফিল
- সাতক্ষীরায় চোর চক্রের হামলার শিকার গরু ব্যবসায়ী পলাশ
- দুই বৈষম্য বিরোধী ছাত্রনেতা রিমান্ডে
- দিনাজপুরে বৃষ্টিতে বোরো চাষিদের স্বস্তি
- বারুণী মেলা ও ঈদুল ফিতরে নিরাপত্তা নিশ্চিতে কাপ্তাই প্রশাসনের কঠোর প্রস্তুতি
- কাপাসিয়ায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা
- সোনাতলায় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী বিক্রি, প্রশাসনের নজরদারির দাবি
- গোপালগঞ্জে নির্বাচনী ইশতেহার বিষয়ক উঠান বৈঠক
- চাটমোহরে অটোভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যা, আটক ৪
- ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন
- ঈদে ভিন্নধর্মী গল্প নিয়ে এয়ারটেলের শর্টফিল্ম ‘হোম নট কামিং’
- মহম্মদপুরে ৮ম বার্ষিক মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত
- চাটমোহরে ভ্যান ছিনতাই করতে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ, আটক ৩
- সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে অনিয়ম হয়রানির অভিযোগ
- ময়মনসিংহে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- সাবেক যুবলীগ নেতা সেলিমের বিরুদ্ধে বদলি বাণিজ্য-জমি দখলসহ যত অভিযোগ
- ঢাকা-নড়াইল-খুলনা ও ঢাকা-নড়াইল-বেনাপোল, এক ট্রেনই ভরসা
- শাকিবিয়ানদের উন্মাদনায় ভাইরাল টিজার, ঝড় তুলেছে ‘প্রিন্স’
- ‘সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়’
- ‘আমরা এখন বাংলাদেশের কাছেও হারছি, এটা চিন্তার বিষয়’
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








