E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে বিনা খেসারী-১ চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস 

২০২৪ মার্চ ১২ ১৪:৪১:০৪
গোপালগঞ্জে বিনা খেসারী-১ চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস 


গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন বিনা খেসারী-১ এর চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে বিনা গোপালগঞ্জ উপকেন্দ্র কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ মাঠ দিবসের আয়োজন করে। 

বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ সিদ্দিকুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক বিধান রায় ও গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার।

বিনা গোপালগঞ্জ উপ-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মাঠ দিবসে বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা রবিউল ইসলাম আকন্দ, সৌরভ অধিকারী, ফার্ম ম্যানেজার আলমগীর কবির, কৃষক সাইফুল ইসলাম সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
মাঠ দিবসে কাশিয়ানী উপজেলার শতাধিক কৃষক অংশ নেন।

(এমএস/এএস/মার্চ ১২, ২০২৪)

পাঠকের মতামত:

৩০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test