চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপদাহ। প্রতিদিনই তাপমাত্রা পারদ ৪০ ডিগ্রির ঘর অতিক্রম করছে। এমন অবস্থায় মাঠের ফসল নিয়ে বিপাকে পড়েছে চুয়াডাঙ্গার কৃষকরা। ফসলে ক্ষতি আশঙ্কা দেখা দিয়েছে। অতিরিক্ত রোদের তেজ, আবহাওয়ার বিরুপ আচরণে আর অনাবৃষ্টিতে ফলন বিপর্যয়ের শঙ্কা দীর্ঘ হচ্ছে। ক্ষেতে পানি শূণ্যতা দেখা দিয়েছে। যদিও সেচ দিয়ে তা পূরণের চেষ্টা করা হচ্ছে।
মাঠ ঘুরে দেখা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুলচারা গ্রামের কৃষক মুনতাজ আলী সাড়ে তিন বিঘা জমিতে দেশি জাতের কচুর আবাদ করেছেন। কিন্তু তীব্র তাপ আর বৃষ্টি না হওয়ায় কচু গাছের পাতা কুকড়িয়ে নষ্ট হয়ে যাচ্ছে। অনাবৃষ্টি আর তীব্র তাপদাহের কারণে এমন ক্ষতি হচ্ছে বলে জানান কৃষক মুনতাজ আলী। এই কৃষকের ফসলের মতো মাঠে আরও অন্যান্য ফসলে ঠিক একই ধরনের অবস্থা বিরাজ করছে।
অতিরিক্ত তাপদাহ আর অনাবৃষ্টির কারণে কলা গাছ মরে যাচ্ছে এবং কলার ছড়ি গাছ থেকে পড়ে যাচ্ছে। একইভাবে আমের গুটি ও লিচুর গুটি গাছ থেকে ঝরে পড়ছে। ফলে আম-লিচু ও কলার কাঙ্খিত উৎপাদন নিয়ে কৃষকরা পড়েছে মহা দুশ্চিন্তায়।
এর আগে, ভুট্টার মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ার কারণে ভুট্টা ক্ষেতে পোকার আক্রমণসহ বিভিন্ন রোগ বালায় দেখা দিয়েছিল। এতে কৃষকরা এবার ভুট্টাতে তেমন লাভবান হয়নি বলে জানা গেছে। মাঠে এখন বোরো ধানের কর্মযজ্ঞ চলছে। এই সময় ধানে প্রচুর পরিমাণ পানি লাগে। কিন্তু অতি তাপদাহ আর বৃষ্টি না হওয়াতে এবার ধানে পর্যাপ্ত সেচ পাচ্ছে না। ফলে কৃষক বাড়তি টাকা খরচ করে সেচ দিচ্ছে। এতে ফসলে ব্যয় বাড়ছে। একদিকে অনাবৃষ্টি অপরদিকে কৃষি উপকরণ সার তেলের দাম বৃদ্ধি হওয়াতে এসকল কৃষকের এখন মাথায় হাত। একই ভাবে এই তীব্র তাপদাহে ক্ষতি দেখা দিয়েছে পান বরজ, ঢেড়স, আখসহ আরও অধিকাংশ ফসলে।
কৃষক মুনতাজ আলী বলেন, টানা কয়েকদিন ধরে তীব্র তাপ। আর বৃষ্টি নেই। এতে আমার কচু সব নষ্ট হয়ে গেল। আবার আমের গুটি পড়ে যাচ্ছে। ফলে সব ফসলে তাপদাহের কারণে ব্যাপক ক্ষতি হচ্ছে। এখন প্রয়োজন বৃষ্টি। না না হলে ফসল বাঁচবে না।
অপর কৃষক হাজরাহাটি গ্রামের কৃষক হাছান আলী বলেন, আমার পান বরজে পানের পাতা পুড়ে যাচ্ছে। যে পরিমাণ রোদের তাপমাত্রা ফসলের কাজ করাও দুস্কর হয়ে পড়েছে। ধানে প্রতিদিন সেচ দিতে হচ্ছে। তেলের যে দাম আবার সারের দাম সব মিলিয়ে বৃষ্টি না হওয়াতে খুব বিপদে আছি। এখন শুধু অপেক্ষা করছি বৃষ্টির পানির জন্য।
এ বিষয়ে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। এমন সময় বৃষ্টি না হলে ফসলের ক্ষতি দেখা দেয়। কিছু কিছু ফসলের ক্ষতি দেখা দিচ্ছে। তবে এই ক্ষতি কাটানোর জন্য জেলা কৃষি বিভাগ থেকে সব রকম পরামর্শ প্রদান করা হচ্ছে। কৃষকদের বলা হচ্ছে বেশি বেশি করে ফসলে পানি দিতে হবে। সবসময় যাতে ফসলের গোড়ায় পানি থাকে। তাহলে আর তেমন ফসলে ঝুঁকি থাকবে না। এছাড়া ফসল উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সব রকম পরামর্শ অব্যাহত আছে।
(এসএল/এসপি/এপ্রিল ২৩, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘পাকিস্তান ক্রিকেটকে তামাশা বানিয়েছে পিসিবি’
- কঙ্গোতে ভয়াবহ আগুন, নিহত ২৯
- ২০২৭ সালের হজের নিবন্ধন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
- মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!
- স্বর্ণের দাম আরো কমলো
- ‘বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে’
- ‘আমরা বৈষম্যের শিকার’
- সাতক্ষীরায় পৌরসভার অবৈধ উচ্ছেদ অভিযান
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকসেনা ঘাঁটির ওপর আক্রমণ চালায়
- তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
- মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা, বাধা রেলপথ
- মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক
- প্রান্তিক জনপদের সীমা পেরিয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী হ্লানুচিং মারমা
- সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
- সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক
- বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোচালক, আহত মেয়ে
- ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা
- 'মিথ্যে মামলা' ও 'অপপ্রচার' দাবি করে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
- ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
- বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত
- ৫০ লাখ মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, পাঁচলাইশ পুলিশের জালে ৮ অপরাধী, ভিকটিম উদ্ধার
- ডিবির পৃথক অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- চাঁদপুরে ব্যবসায়ী নারায়ণ ঘোষ হত্যা মামলায় রাজু শীলের যাবজ্জীবন
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- ভোট বর্জন সার্থক: রিজভী
- চুয়াডাঙ্গায় তীব্র তাপদাহে নষ্ট হচ্ছে কৃষি ফসল
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








