কুমিল্লার লালমাই পাহাড়ে কাঁঠালের বাম্পার ফলন
আব্দুল্লা আল মাসরুফ, কুমিল্লা : কুমিল্লার ঐতিহ্যবাহী লালমাই পাহাড়ে এবার কাঁঠালের বাম্পার ফলন হয়েছে। পাহাড়ের আশপাশের বাজারগুলোয় এখন কাঁঠাল আর কাঁঠাল। লালমাই পাহাড়ের উঁচু-নিচু টিলার চূড়া, ঢাল ও টিলার ফাঁকে-ফাঁকে, পাহাড়ের পাদদেশে ও আশপাশের সমতল ভূমিতে গাছে গাছে প্রচুর কাঁঠাল ধরেছে। পাকা সুমিষ্ট কাঁঠালের গন্ধ পুরো পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়েছে। পাহাড়ি অঞ্চলজুড়ে এখন কাঁঠাল বিক্রির ধুম লেগেছে। নিজেদের চাহিদা মিটিয়ে হাটবারে বিক্রির জন্য সাইকেলসহ বিভিন্ন বাহনে নেওয়া হচ্ছে কাঁঠাল। কেউ-কেউ স্বজনদের বাড়িতে কাঁঠাল পাঠাচ্ছেন। কেউ জামাই আদর করে দাওয়াত দিয়ে কাঁঠাল খাওয়াচ্ছেন। এ ছাড়া বাজারে কাঁঠালের ভালো দামও পাচ্ছেন।
কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার পশ্চিমে লালমাই পাহাড়। ১২ মাইল লম্বা ও সর্বোচ্চ ৩ কিলোমিটার প্রস্থের এই পাহাড়ের যেদিকে যত দূর চোখ যায়, শুধু কাঁঠাল আর কাঁঠাল। ছোট-বড় সব গাছেই কাঁঠাল ফলেছে। গাছের গোড়া থেকে মগডাল পর্যন্ত শোভা পাচ্ছে কাঁঠাল।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চন্ডীমুড়া মন্দির, ধর্মপুর, লালমাই, লালমাই সরকারি কলেজ ক্যাম্পাস, বড় ধর্মপুর, রতনপুর, বিজয়পুর, মধ্যম বিজয়পুর, রাজারখলা, চৌধুরীখলা, জামমুড়া, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বন বিভাগ, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা ক্যাডেট কলেজ, ফায়ারিং স্কোয়াড ও বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টরে এবার বেশি পরিমাণে কাঁঠাল ধরেছে।
সরেজমিন দেখা গেছে, বর্ডার গার্ড বাংলাদেশ কুমিল্লা সেক্টরের সব গাছেই কাঁঠাল ধরেছে। বিজিবির মাল্টিপারপাস কমিউনিটি সেন্টারের সামনে ছোট-ছোট গাছেও দেখা গেছে বড় আকৃতির কাঁঠাল ঝুলে আছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের অনুচ্চ ও সরু পাহাড়শ্রেণি এলাকায় এক গাছেই ধরেছে অন্তত ৫০টির মতো কাঁঠাল। কুমিল্লার লালমাই, রতনপুর, চন্ডীমুড়া, বাতাইছড়ি বাজার, কোটবাড়ি বাজার, বিজয়পুর বাজারে প্রচুর কাঁঠাল উঠছে। এবার কাঁঠালের দাম আকারভেদে সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত।
রতনপুর বাজারের বিক্রেতা মনির হোসেন বাসসকে বলেন, এখন পুরোদমে কাঁঠাল বিক্রি হচ্ছে। গতবারের চেয়ে এবার দাম একটু বেশি। লালমাই পাহাড়ের কাঁঠালের ঐতিহ্য আছে।
কাঁঠাল বিক্রেতা মোশারফ হোসেন বলেন, লালমাই পাহাড়ের কাঁঠাল কুমিল্লার ঐতিহ্য ও সংস্কৃতির অংশই। লাল মাটিতে কাঁঠালের ফলন বেশি হয়ে থাকে। লালমাই পাহাড়ের মাটি কাঁঠাল চাষের জন্য উপযোগী। এই মাটিতে কাঁঠাল ফলনের সব উপাদান রয়েছে। এসব কারণে লালমাই পাহাড়ে প্রতিবছরই কাঁঠালের বাম্পার ফলন হচ্ছে। পাহাড়ের ছোট গাছেও কাঁঠাল ঝুলছে। এই মৌসুমে শখ করে হলেও মানুষ লালমাইয়ের কাঁঠাল কেনেন।
(এএএম/এসপি/মে ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘তাদের জন্য আমার দুঃখ হয়’
- ‘ভারতের ককরোচ জনতার আন্দোলনের কৃতিত্ব নিতে চায় জামায়াত’
- ‘২০২৫ সালে ৭৫৬ নারী খুন, নিরাপদ নয় শিশু থেকে বৃদ্ধাও’
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্ত চেয়ে রিট
- দিনাজপুরে সামরিক শাসক রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করে
- কোটালীপাড়ায় সাংবাদিকের ভাইকে গ্রেপ্তার করে জেলে পাঠালো পুলিশ
- শ্যামনগর উপজেলা বিএনপির নতুন কমিটির অনুমোদন
- গোপালগঞ্জে আড়তদারকে ৬০ হাজার টাকা জরিমানা
- শিক্ষার্থীদের নিজের অধিকার জানালেন সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকার
- ফরিদপুরে মাদকের বিরুদ্ধে বক্তব্য রাখায় মারধরের অভিযোগ, থানায় মামলা
- গোপালগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ২৮ নাগরিককে ফাঁসানোর চেষ্টায় বিভিন্ন মহলের নিন্দা
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- গোপালগঞ্জে পুকুর থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার
- কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত যুবকের মৃত্যু
- সাতক্ষীরায় দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা
- দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি
- সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গ্রেপ্তার
- ২০২৬ সালে ৯ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক বাণিজ্য লেনদেনের লক্ষ্যমাত্রা ব্র্যাক ব্যাংকের
- টুঙ্গিপাড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৬০ পরিবার পেল ঢেউটিন ও চেক
- নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর
- ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ নিয়ে প্রথম একক চিত্রপ্রদর্শনীতে ফারিনা সামহি নিথী
- ফুলপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- কালিগঞ্জে মব করে সুমাইয়াকে হত্যা, ৮ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- সেই মায়ের চিকিৎসার দায়িত্ব নিলেন মন্ত্রী আবুল হাসানাত
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- চড়ুইভাতি
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








