দিনাজপুরে দেশি পাবদা মাছ চাষে সাকেরার বাজিমাত
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে দেশি পাবদা মাছ চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন মৎস্য উদ্যোক্তা খামারি সাকেরা তুহিন আহসান। তার দেখে এই পাবদা মাছ চাষে বাজিমাত করেছেন অনেক খামারি। ১৬ একর আয়তনের তিনটি পুকুরে তিনি চাষ করছেন পাবদা মাছ। আগে পাঙ্গাস, রুই, কাতল,.মৃর্গেল, সিলভারকাপ, চিতলসহ বিভিন্ন প্রজাতি মাছের চাষ করলেও এক বছর ধরে পাবদা মাছ চাষ করছেন তিনি। এ মাছ চাষে নিজের পাশাপাশি আরো ৩/৪টি পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কম খরছে অধিক লাভ এবং তারা সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকেই ঝুকছেন এই পাবদা মৎস্য চাষে।
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৬ নং মোমিনপুর ইউনিয়নের ভবের বাজার ইন্দ্রপুর গ্রামে ছোট,রড় মিলিয়ে মোট সাতটি পুকুর রয়েছে, মৎস্য উদ্যোক্তা খাামারি সাকেরা তুহিন আহসানের। ছোট পুকুরগুলোতে পাঙ্গাস, রুই, কাতল,.মৃর্গেল, সিলভারকাপ, চিতলসহ বিভিন্ন প্রজাতি মাছের চাষ করলেও এক বছর ধরে বড় তিনটি পুকুরে চাষ করছে দেশীয় পাবদা মাছ । এতে সল্প খরচে তার অনেক লাভ হচ্ছে।
সাকেরা তুহিস আহসান জানান, ‘আমি প্রায় ২০ বছর ধরে চাষ করছি মাছ। বিভিন্ন প্রজাতির মাছ করলেও এই প্রথম চাষ করছি পাবদার। এই মাছ চাষে খরচ ও শ্রম কম। তবে লাভ অনেক বেশি।
মাছ বিক্রেতা পুকুরে এসেই মাছ ক্রয় করে নিয়ে যায়। কিছু টাকা বাকি রাখলেও আবারো মাছ নিতে আসলে সেই টাকা দিয়ে দেয় পরের দফায়।'
মাছ ক্রয় করতে আসা নিখিল চন্দ্র জানালেন, 'পুকুরের পাবদা মাছের চাহিদা বেশি। এ মাছের স্বাদ বেশি হওয়ায় ক্রেতারা দাম বেশি হলেও এমাছ নিয়ে যায়। তাই, ক্রেতার চাহিদা অনুযায়ি আমিও সহ অন্য মাছ বিক্রেতাও এই মাছ বিক্রি করতে স্বাচ্ছন্দ বোধ করি।'
এ মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছেন সাকেরা। তার সফলতায় অনুপ্রাণিত হয়ে অনেকেই ঝুকেছেন পাবদা মৎস্য চাষে।
এলাকার কামরুল ইসলাম জানালেন, তিনিও সাকেরার সাফল্য দেখে তার দুইটি পুকুরে দেশীয় পাবদা মাছ চাষ করছেন। ইতোমধ্যে দুই বার মাছ উত্তোলন করেছেন। এখনো অনেক পাবদা পুকুরে আছে। যা বিক্রি করেছেন এবং এখনো পুকুরে যা অবশিষ্ট আছে,তাতে লাভ ভালোই হবে বলে মনে করছেন তিনি।'
কম খরচে পুকুরে দেশীয় সুস্বাদু পাবদা মাছরে চাষ করে বশেি মুনাফা পাওয়ায় অনেকেই অগ্রহ এই পাবদা মৎস্য চাষে।
দিনাজপুর শহর থেকে সাকেরার পুকুরে পুকুরে পাবদা মাছ চাষ দেখতে যাওয়া নুর আলম জানালেন, ‘আমি লোক মুখে শুনে এই পুকুরে পাবদা মাছ চাষ দেখতে এসেছি। দেখে খুবই ভালো লাগলো। অত্যাধুনিক পদ্ধতিতে কিভাবে পুকুরে দেশীয় পাবদা মাছ চাষ করা যায় তা সরজমিনে এসে দেখলাম, জানলাম। আমিও আমার একটি পুকুরে পাবদা মাছ চাষ করবো।'
সাকেরা তুহিন আহসানকে এ বিণয়ে প্রথম থেকেই সহায়তা করে আসছে, মৎস্য বিভাগের পাশাপাশি গ্রাম বিকাশ কেন্দ্র-জিবিকে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন নামে দু’টি প্রতিষ্ঠান।
গ্রাম বিকাশ কেন্দ্রের মৎস্য কর্মকর্তা মো.জাহেদুল ইসলাম জানালেন, পাবদা মাছে অনকে পুষ্টগিুন রয়েছে। দেশীয় পাবদা মাছে রয়েছে বেশ স্বাদ। বাজারে এই মাছের চাহিদাও রয়েছে ভালো। তাই এই পাবদা মাছ চাষে খামারিদের বাড়তি ঝামেলা পোহাতে হয়না। উৎপাদিত মাছ পুকুর থেকেই বিক্রি হয়। বিক্রেতা পুকুর থেকেই মাছ ক্রয় করে নিয়ে যায়।
দিনাজপুরের পার্বতীপুরে এমন আরো অর্ধশতাধিক পুকুরে পাবদা মাছের চাষ হচ্ছে। এ মাছ চাষ করে লাভবান খামারিরা। আগামিতে আরো কিছু পুকুরে দেশীয় পাবদা মাছ চাষের পরিধি বাড়বে। অনেকে আগ্রহী এ মাছ চাষে। আমরা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন সহায়তায় এই পাবদা মাছ চাষে খামারিদের কারিগরি সহায়তা ও পরামর্শ দিয়ে আসছি।'
(এসএস/এসপি/মে ২৮, ২০২৪)
পাঠকের মতামত:
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- সংবাদ প্রকাশের পর স্কুলে ফিরল কেয়া–আয়শা, পাশে দাঁড়ানোর আশ্বাস প্রশাসনের
- নোয়াখালী ইবনে সিনা হাসপাতালে পৌর ব্যবসায়ী সমিতির সদস্যদের মতবিনিময় সভা
- তজুমদ্দিনে মেজর হাফিজকে গণসংবর্ধনা
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শনিবার
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- গণমাধ্যম কর্মীদের জন্য ৫০% ছাড়ে সাংবাদিকতা বিভাগে ভর্তি নিচ্ছে স্টেট ইউনিভার্সিটি
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
-1.gif)








