তিন রকমের সবজি মাত্র ১০ টাকায়
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : "নিজ আঙিনায় করবো চাষ, সবজি খাবো বারো মাস"-এ স্লোগানে বিভিন্ন রকম শাক সবজি বীজ মাত্র ১০ টাকায় বিক্রির অভিনব উদ্যোগ নিয়েছে টাঙ্গাইলের স্বেচ্ছাসেবী সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশন ও শিশুদের জন্য ফাউন্ডেশন নামে দুটি সংগঠন।
শনিবার (২৬ অক্টোবর) দিনব্যাপী টাঙ্গাইল জেলা সদর বস্তি এলাকায় সবজি বীজ বিক্রি করেছে সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
সাধারণ মানুষকে সবজি চাষে উদ্বুদ্ধ করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় আয়োজকরা।
জানা যায়, সবজি বীজ বিক্রির এ উদ্যোগে লাউ, কুমড়া, শিম, টমেটো, মরিচ, মুলা, করলা, বরবটি, শসা, লাল শাক, পালং শাক, পুঁই শাকসহ প্রায় ১৫ রকমের শাক সবজি বীজ বিক্রি হয়েছে। একজন ক্রেতা তিন রকমের শাক সবজি বীজ ক্রয় করতে পেরেছেন মাত্র ১০ টাকায়।
সংগঠনের সমন্বয়কারী আরিফা জামান জানান, নিম্নবিত্ত খেটে খাওয়া মানুষের পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষের কাছে সবজি বীজ পৌঁছে দিতেই এমন উদ্যোগের আয়োজন। যাদের জমি নেই তারা বারান্দা বা ছাদে খুব অল্প জায়গায় যেন সবজি চাষ করতে পারেন সেজন্য হাইব্রিড বীজও বিক্রি করছেন তারা।
ক্রেতা মর্জিনা বেগম বলেন, ঘরের সঙ্গে ছোট্ট একটু জায়গায় সবজি চাষ করবেন তিনি।
এজন্য মাত্র ১০ টাকায় তিন রকমের সবজি বীজ ক্রয় করেছেন।
সংগঠনের সমন্বয়কারী রকিবুল হাসান রায়হান জানান, আগামীতে টাঙ্গাইলের বিভিন্ন গ্রামে এ উদ্যোগ অব্যাহত থাকবে। নিজেদের সবজি নিজেরা চাষ করে যেন নিরামিষের চাহিদা পূরণ করতে পারে এবং প্রতিবেশীদেরও সবজি উপহার দিতে পারে।
১০ টাকায় সবজি বীজ বিক্রির উদ্যোক্তা ও সংগঠনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ জানান, বাজারে সবজির দাম বেশি হওয়ায় অনেক মানুষ সবজি কিনতে পারছেন না। সবজির দাম মানুষের নাগালে আনতে এবং নিজ আঙিনায় সবজি চাষে উদ্বুদ্ধ করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। প্রতিটি বীজের প্যাকেটে ভর্তুকি দিয়ে আজ প্রায় দুই শতাধিক ক্রেতার কাছে সবজি বীজ বিক্রি করা হয়েছে।
(এসএম/এসপি/অক্টোবর ২৬, ২০২৪)
পাঠকের মতামত:
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- লোহাগড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জেলেদের মধ্যে গরু বিতরণে অনিয়ম ও দুর্নীতি
- পলাশবাড়ীতে ঘর দেবার কথা বলে ৬৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
- মেধার বিকাশে সাতক্ষীরায় ৫০ শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান
- নড়াইলে পঞ্চম শ্রেণির ছাত্রকে নির্মম নির্যাতনের ঘটনায় শিক্ষক-শিক্ষিকাকে শোকজ
- সালথায় মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি তারেক গ্রেপ্তার
- একাই ১২০ লিটার ডিজেল উত্তোলন, ৭ দিনের কারাদণ্ড যুবকের
- শিক্ষক আছে, শিক্ষার্থী নেই!
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
-1.gif)








