ভৈরবে পলিনেট হাউসের চারার সুফল পাচ্ছে কৃষকরা
সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : উচ্চতাপ অতিবৃষ্টি আর ভাইরাস জনিত কারণে চারা উৎপাদনে প্রতিবন্ধকতা এড়াতে নির্মান করা হয়েছে পলিনেট হাউস। ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর এলাকায় পলিনেট হাউস নির্মিত হয়েছে। এখানকার উৎপাদিত চারার সুফল পাওয়ায় কৃষকদের মাঝে দিন দিন বাড়ছে এর চাহিদা। উৎপাদিত উন্নত জাতের চারা থেকে অধিক ফলন পাওয়ায় পাশর্^বর্তী অঞ্চলেও বাড়ছে এ চারার চাহিদা। কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন পলিনেট হাউসের উৎপাদিত চারা রোপনে কৃষিতে বিপ্লব ঘটবে।
সরেজমিনে গিয়ে জানা যায়, ভৈরবে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের আওতায় সবজির চারা উৎপাদনে আধুনিক পদ্ধতি গ্রহন করেছে। এ পদ্ধতিতে পলিনেট হাউসে বার মাসই উৎপাদন হচ্ছে উন্নত জাতের বিভিন্ন প্রজাতির সবজির চারা। ফসলের নিবিড়তা বৃদ্ধি প্রকল্পের অর্থায়নে কালিকাপ্রসাদের মিরারচরে ১০ শতক জমির উপর নির্মাণ করা হয়েছে পলিনেট হাউস। কৃষকরা পাশ^বর্তী উপজেলা থেকে সংগ্রহকৃত চারাগুলোর গুণগতমান ভাল না হওয়ায় রোপনের পর অধিকাংশ চারাই নষ্ট হয়ে যেত।
কৃষকরা এখন পলি হাউসের জৈব সার দিয়ে উৎপাদিত কম দামে সুন্দর ও সুস্থ সবল চারা পাচ্ছে। আধুনিক পদ্ধতিতে পলিথিন ও নেট দিয়ে তৈরি এ ঘরে বার মাসই চারা উৎপাদন করা হয়। এখানে নারিকেলের ছোবরায় তৈরি কোকোপিটে চারা উৎপাদন করায় চারাগুলোতে ভাইরাস ও পোকামাকড়ের উপদ্রব হয়না। চারা উৎপাদনের মাত্র ২০ দিন পরই জমিতে রোপণ করা যায়। চারা রোপনের পর সার বা বৃষ্টির পানির প্রয়োজন হয়না। উচ্ছ মূল্যের ফসলগুলোর মধ্যে ফুলকপি, বাধাকপি, টমেটো, শিম, লাউ, কাচা মরিচ, পেঁপেসহ বিভিন্ন প্রজাতির সবজির চারা উৎপাদন হচ্ছে।
কৃষি অফিসার আকলিমা বেগম বলেন, পলিনেটের উৎপাদিত চারাগুলোতে ভাইরাস ও পোকামাকড়ের উপদ্রব হয়না। এ পদ্ধতিতে চারা উৎপাদনের ২০ দিন পর জমিতে রোপণ করা যায়। ফসল উৎপাদনে কোনো রাসায়নিক বা কীটনাশকের প্রয়োজন নেই। চারা রোপনের পর সার বা বৃষ্টির পানির প্রয়োজন হয়না। স্থানীয়ভাবে এখানে পলিনেট হাউস হওয়ায় এর সুফল পাচ্ছে স্থানীয় কৃষকসহ বাহির অঞ্চলের কৃষকরাও।
উদ্যোক্তা ময়নুদ্দিন মিয়া বলেন, পলি হাউসের জৈব সার দিয়ে উৎপাদিত কম দামে সুন্দর ও সুস্থ সবল চারা কিনতে পারছেন। এখানে আধুনিক পদ্ধতিতে পলিথিন ও নেট দিয়ে তৈরি ঘরে মাটির পরিবর্তে নারিকেলের ছোবরায় তৈরি কোকোপিটে চারা উৎপাদন করা হয়ে থাকে। এখান থেকে চারা নিয়ে কৃষকরা সুফল পাচ্ছে।
কৃষক ওয়াহাব আলী ও নুরু মিয়া বলেন, পলিনেট হাউস থেকে লাউ আর কুমড়ার চারা এনে জমিতে রোপন করেছি। ২ মাসের মধ্যেই ভাল ফলন পেয়েছি। ৬০ থেকে ৭০ হাজার টাকার লাউ এ পর্যন্ত বিক্রি করেছি। জমিতে এখন আরো লাউ রয়েছে। ঐগুলো বিক্রি করে আরো ভালো টাকা উপার্জন করতে পারবো বলে আশা করছি।
(এসএস/এএস/নভেম্বর ০৯, ২০২৪)
পাঠকের মতামত:
- মধ্যপ্রাচ্য পরিস্থিতি, শাহজালালে ৪৭৫ ফ্লাইট বাতিল
- 'আমরা অজেয়, কারণ আমরা মৃত্যুর জন্য প্রস্তুত'
- ‘৩৭ লাখ মানুষ ট্রেনের টিকিট কিনতে চেয়েছে’
- পাশাপাশি কবরে ৯ জনের দাফন সম্পন্ন
- ‘মুক্তিযোদ্ধা-রাজাকারের তালিকার ভুল সংশোধন করা হবে’
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- নাটোরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৩
- লৌহজংয়ে অস্বচ্ছল ও অতি দরিদ্রদের মাঝে অটোরিকশা বিতরণ
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- বাংলাদেশের ত্রয়োদশ সংসদ: মুক্তিযুদ্ধের উত্তরাধিকার ও নীতি নির্দেশে চ্যালেঞ্জ
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত
- নদী অববাহিকার অখণ্ডতা রক্ষা এবং বৈশ্বিক জলবায়ু স্থিতিস্থাপকতা
- রবিবার থেকে পর্যাপ্ত জ্বালানি পাবে গণপরিবহন, ভাড়া বাড়ার আশঙ্কা নেই
- ফরিদপুরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে অভিযান, ১৯ জনের কারাদণ্ড
- ‘রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন’
- টালিউডের ৭০০ টেকনিশিয়ানের পাশে দাঁড়ালেন দেব
- দ্য হান্ড্রেডে দল পেলেন মোস্তাফিজ
- একসঙ্গে ইফতার করবেন বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেটাররা
- পাংশায় চাঁদা না পেয়ে গৃহবধূকে মারপিটের অভিযোগ
- বায়ুদূষণ নিয়ে উদ্বেগ দীপিকার
- ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল
- জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
- লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৬৮৭
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
-1.gif)








