‘কৃষকের সাফল্যে কেন্দুয়ার কৃষিকে বাণিজ্য কৃষিতে পরিণত করতে হবে’
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দুয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হুমায়ুন দিলদার বলেছেন, অবহেলিত কৃষকের সাফল্য অর্জনে কেন্দুয়ার কৃষিকে বাণিজ্য কৃষিতে পরিনত করতে হবে। এজন্য প্রয়োজন সমাজের সকল মহলের আন্তরিক সহযোগিতা।
তিনি বলেন কৃষি নির্ভর এই অঞ্চলের কৃষককে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কৃষি জ্ঞানে সমৃদ্ধ করতে হবে। যে মাটিতে যে ধরণের ফসল উৎপাদন সম্ভব, তা পরিক্ষা নিরিক্ষার মাধ্যমে জমিতে সেই ফসলের চাষ করতে হবে। কৃষিবিদ মোঃ হুমায়ুন দিলদার ১৪ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে তাঁর কার্যালয়ে এই প্রতিনিধির সাথে দেয়া এক সৌজন্য সাক্ষাতে খোলামেলা আলোচনা করতে গিয়ে একথা বলেন তিনি।
মোঃ হুমায়ুন দিলদার আরো বলেন দশে মিলে কাজ করলেই কেন্দুয়ার কৃষক এবং কৃষির উন্নতি হবে। আমরা যারা ওই বিভাগে কর্মরত আছি আমাদের সকলের লক্ষ উদ্দেশ্য একটাই কৃষি এবং কৃষকের সাফল্য অর্জন করা। কৃষিকে যতক্ষণ পর্যন্ত বাণিজ্যিক কৃষিতে পরিণত করা না যাবে ততক্ষণ পর্যন্ত কৃষি এবং কৃষকের সাফল্য অর্জিত হবে না। তিনি সকল কৃষকদের উদ্দেশ্যে দাবি করে বলেন এক ইঞ্চি জমিও পতিত রাখা যাবে না।
গত ৩ নভেম্বর কেন্দুয়া উপজেলার কৃষি অফিসার হিসেবে কর্মে যোগদান করেন ৩৪ তম বিসিএস এর ওই কর্মকর্তা। এর আগে তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলা কৃষি অফিসার হিসেবে দায়িত্বা পালন করেন। ২০০২ সালে ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রানী রাজবালা বহুমুখী উচ্চ বিদ্যালয় হতে এস এস সি পাশ করার পর ২০০৪ সালে মুক্তাগাছা মহা বিদ্যালয় থেকে এইচ এস সি পাশ করেন। এর পর হাজ্বী ধানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০০৫-২০০৬ শিক্ষা বর্ষে অনার্সে অধ্যয়ন করে ২০০৯ সালের ডিসেম্বরে অনার্স সম্পন্ন করেনা। ২০১১ সালের ডিসেম্বরে বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয় থেকে এম এস ইন সয়েল সাইন্স সম্পন্ন করেন।
২০১৩ সালে পুলিশের এস আই পদে নিয়োগ প্রাপ্ত হন। ২০১৫ সালে লেবার ইন্সপেক্টর এবং ২০১৬ সালে ৩৪ বিসিএস এ উর্ত্তীন হন। তার পিতা মরহুম দলিল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। মা হালিমা খাতুন একজন গৃহিনী। ২০১৬ সালে জুন মাসে তিনি কৃষিবিদ ফাতেমাতু আনজিম কাবেরীর সাথে বিবাহ্ বন্ধেনে আবদ্ধ হন। ৩ সন্তানের জনক মোঃ হুমায়ুন দিলদার চর বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি ৫ম।
তিনি বলেন আমি কৃষকের সাথে মাঠে থেকে কাজ করতে আনন্দ পাই বেশি। খুব শীঘ্রই কেন্দুয়ার কৃষিকে বানিজ্য কৃষিতে পরিনত করার পরিকল্পনা আছে। তবে এজন্য প্রয়োজন সকল মহলের আন্তরিক সহযোগিতা।
(এসবিএস/এএস/নভেম্বর ১৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- খেয়ে-পরে বাঁচার স্বপ্ন ও মে দিবস
- উচ্চশিক্ষা রূপান্তরের দ্বারপ্রান্তে: কতটা প্রস্তুত বাংলাদেশ?
- শিকাগোর রক্তে কেনা শ্রমিকের মৌলিক মানবাধিকারের দলিল
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- বাধাহীন প্রত্যাশা
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








