ভাতে মিলবে প্রেটিন
গোপালগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কিন্তু পুষ্টিতে এখনো স্বয়ংম্ভরতা আসেনি। তাই খাদ্যের মাধ্যমে মানুষের দেহের পুষ্টির চাহিদা নিশ্চিত করতে কাজ করছেন বিজ্ঞানীরা। এরমধ্যে পুষ্টি সমৃদ্ধ একটি ধানের জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)। নতুন উদ্ভাবিত বিনা ধান২৬ প্রোটিন ও অ্যামাইলোজ সমৃদ্ধ ধান। এ ধান থেকে তৈরি চালের ভাত খেলেই মিলবে শরীরের প্রয়োজনীয় প্রোটিন।
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো: কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা বলেন, বিনা ধান২৬ এর চালে অন্য ধানের থেকে অ্যামাইলোজের পরিমাণ শতকরা ২৬.৪ ও প্রোটিনের পরিমাণ ৯.৪ মিলি গ্রাম বেশি। এটি একটি উচ্চ ফলনশীল রোপা আমনের জাত । জাতটি ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগ প্রতিরোধী। তাছাড়া জাতটিতে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত যে কোন জাতের চেয়ে অনেক কম। ওই কর্মকর্তা আরো বলেন, গোপালগঞ্জে ১০টি প্রদর্শনী প্লটে এ বছর নতুন জাতের বিনা ধান২৬ চাষাবাদ করা হয়। এ জাতের ধান হেক্টরে ৬.২৫ মেট্রিক টন ফলন দিয়েছে। ধানটি স্বল্প জীবনকাল সম্পন্ন। হেক্টরে ৬ থেকে সাড়ে ৬ মোট্রক টন ফলন দিতে সক্ষম।তাই অধিক ফলন পেয়ে কৃষক লাভবান হয়েছেন ।
বিনা গোপালগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী বলেন, বিনা ধান২৬ বাংলাদেশর প্রথম প্রোটিন সমৃদ্ধ ধানের জাত। গোপালগঞ্জে এ জাতটির প্রথম চাষাবাদে ব্যাপক সাফল্য এসেছে। কৃষক প্রত্যাশার চেয়েও বেশি ফলন পেয়েছে। খাদ্যের মাধ্যমে মানবেদেহে পুষ্টির চাহিদা পুরণ করবে এ ধান। বিশাল জনগোষ্ঠির পুষ্টিহীনতা দূর করতে এ ধান ব্যাপক ভূমিকা রাখবে ।
গোপালগঞ্জ সদর উপজেলার বাসাবাড়ি গ্রামের কৃষাণী নাদিরা বেগম বলেন, আমি গত বছর স্থানীয় জাতের আমন ধান আবাদ করেছিলাম । তাতে হেক্টর প্রতি মাত্র ২ মেট্রিক টন ফলন পয়েছিলাম। এ বছর প্রোটিন সমৃদ্ধ বিনা ধান২৬ আবাদ করে হেক্টর প্রতি ৬.২৫ মেট্রিক টন ফলন পেয়েছি। স্থানীয় জাতের তুলনায় এ জাত তিনগুনেরও বেশি ফলন দিয়েছে। রোপনের ১১৫ দিনের মাথায় ধান ধরে তুলতে পেরেছি।এরপর ওই মাঠে সবজি করেছি। সবজি বিক্রি শেষ হলে বোরো ধান করব।এ ধানের কারণে বছরে ১ জমিতে ৩/৪ টি ফসল করতে পারছি।অধিক ফসল উৎপাদন করে আমরা লাভের মুখ দেখছি। প্রোটিন সমৃদ্ধ ধানের ভাল ফলন দেখে প্রতিবেশি কৃষকরা এ ধানের আবাদ করতে আগ্রহ দেখাচ্ছেন।
বিনা ধান২৬ আবাদ সম্প্রসারিত হলে জেলাবাসীর প্রোটিনের চাহিদা পুরন হবে বলে আশাবাদ ব্যক্ত করে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজ আক্তার বলেন, এ ধানের তৈরী চালের ভাত খেলে শর্করার সাথে হাই প্রোটিন পাওয়া যাবে । এছাড়া বিনা উদ্ভাবিত ধানের জাতগুলো উচ্চ ফলনশীল। তাই আমরা গোপালগঞ্জে বিনা উদ্ভবিত ধান চাষাবাদ সম্প্রসারণ করছি। বিনা’র ধান আবাদ করে অধিক ফলন পেয়ে কৃষক লাভবান হচ্ছেন। এটি আমাদের কৃষির অন্যতম সাফল্য।
(এমএস/এএস/ডিসেম্বর ১৫, ২০২৪)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








