কুড়িগ্রামের আলু যাচ্ছে বিদেশে, তারপরও লোকসানে চাষি
প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : চাহিদা ও লক্ষ্যমাত্রায় তুলনায় অধিক আলু চাষ করে বিপাকে পরেছে কুড়িগ্রামের আলুচাষীরা। বাজারে আলুর দরপতন হওয়ায় উৎপাদন খরচের অর্ধেক দামে বিক্রি করতে হচ্ছে আলু। এ অবস্থায় মালয়েশিয়া ও নেপালে আলু রফতানীর সুযোগ সৃষ্টি হওয়ায় আলুচাষীরা লাভবান না হলেও কিছুটা লোকসান কমাতে পারছে। সরকারিভাবে সহযোগিতা পেলে চাষীরা লোকসান কমাতে পারবে বলে জানান তারা।
জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় চলতি মৌসুমে ৭ হাজার ১শ’ হেক্টর জমিতে আলুচাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সেখানে এখন পর্যন্ত ৮ হাজার হেক্টর জমিতে আলুচাষ করেছে চাষীরা। চাহিদার তুলনায় অধিক আলুচাষ করায় বাজারে এখন দরপতন শুরু হয়েছে। খরচ উঠাতে না পেরে চোখে মুখে ফুটে উঠেছে চরম হতাশা। বর্তমানে পাইকাররা ১০ থেকে ১২ টাকা কেজি দরে আলু কিনে নিয়ে যাচ্ছে। দামের এমন অবস্থা হওয়ায় অনেকে আলু জমিতেই ফেলে রেখেছেন। তবে হঠাৎ করে আলু বিদেশে রপ্তানীর সুযোগ সৃষ্টি হওয়ায় কৃষকরা আশার আলো দেখলেও মূল্য বৃদ্ধি না হওয়ায় তাদের কোন উপকারেই আসছে না।
কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চর সারডোব গ্রামের আলুচাষী সফিকুল জানান, প্রায় ৪০ হাজার টাকা খরচ করে ৩০ শতক জমিতে আলু লাগিয়েছি। ৮ টাকা ১০ টাকা দাম হওয়ায় জমিতে আলু ফেলে রেখেছিলাম। আজ রপ্তানীর জন্য ১২ টাকা কেজি দরে পাইকারের কাছে আলু বিক্রি করলাম। এতে আমি ২৫ হাজার টাকার মতো পাবো। এই আলু চাষ করে আমার ১৫ হাজার টাকা লোকসান হয়ে গেল।
এদিকে আবহাওয়ার তারতম্যের কারণে আলুর সাইজ স্টান্ডার্ট না হওয়ায় সব জমি থেকে আলু নিচ্ছেন না সরবরাহকারীরা। তারা জানান, রপ্তানীর জন্য আলুর সাইজ ৮০ গ্রাম থেকে ৪০০গ্রাম হতে হবে। আন্ডার সাইজ বা খারাপ আকৃতির আলু গ্রহন করা হচ্ছে না। ফলে এদিক দিয়েও চাষীদের সমস্যায় পরতে হচ্ছে।
এবছর অনেকে কোটি কোটি টাকা ব্যয় করে আলুচাষ করায় এখন চরম আতংকে রয়েছেন। চর সারডোবের বড় আলু চাষী কাদের মিয়া জানান, আমি ২ কোটি টাকা খরচ করে ৯৫ একর জমিতে আলুচাষ করেছি। বর্তমান বাজারমূল্য দেখে ভীষণ দুশ্চিন্তায় রয়েছি। সামনে আলুর দাম না বাড়লে আমরা মাঠে মারা যাবো। কাদের মিয়া আরো জানান, আলুচাষে এখন খরচ অনেক বেড়ে গেছে। এক একর জমি ভাড়া নিতে খরচ লাগে ৪০ হাজার টাকা। এতে ১ হাজার আলুবীজ কিনতে লাগে ৭০ হাজার টাকা। এছাড়াও সার, সেচ, কীটনাশক ও লেবার খরচ লাগে প্রায় ৯০ হাজার টাকার মতো। এতে মোট খরচ দাঁড়ায় ২ লক্ষ টাকা। আলু একরে পাওয়া যায় ২০০ বস্তা। প্রতিবস্তায় ৬০ কেজি হলে মোট আলু পাওয়া যায় ১২ হাজার কেজি। এতে দেখা যাচ্ছে প্রতি কেজিতে উৎপাদন খরচ দাড়াচ্ছে ১৬ দশমিক ৬৬ টাকা। সেই আলু ১০ থেকে ১২ টাকায় বিক্রি হলে বড় চাষীরা বিরাট লোকসানে পরবেন।
কুড়িগ্রাম সদর উপজেলার আলু রপ্তানীাকারক সিরাজুল ইসলাম জানান, চলতি মাসের ২৬ জানুয়ারি মালয়েশিয়া ও নেপালের উদ্দেশ্যে কুড়িগ্রাম থেকে ৩টি ট্রাকে ৪৫টন আলু চিটাগাং পোর্টে গেছে। আজও দুই ট্রাক আলু সংগ্রহ করা হচ্ছে। আশা করা যাচ্ছে চাহিদা বৃদ্ধি পেলে আলুচাষীদের ক্ষতি কিছুটা কমবে। তিনি আরো জানান, আমরা বিভিন্নভাবে আলু রফতানীকারকদের সাথে যোগাযোগ করে গত ২৬ জানুয়ারি থেকে আলু রপ্তানী করা শুরু করেছি। এতে কৃষকরা কিছুটা হলেও ক্ষতি কমাতে পারছেন।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, আলুচাষীদের জন্য বড় খবর হলো বিদেশে আলুর চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সঠিক মূল্যে আলু বিক্রি করতে পারলে তারা লাভবান হতে পারবেন।
(পিএস/এসপি/জানুয়ারি ৩০, ২০২৫)
পাঠকের মতামত:
- মোহাম্মদ জহিরউদ্দিন পাকিস্তান সরকার প্রদত্ত খেতাব বর্জন করেন
- টাঙ্গাইলে ড্যাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
- রাজৈরে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়া পাঠিয়ে টাকা আত্নসাৎ
- সালথা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নড়াইলে নিজের চালিত ট্রলি চাপায় চালক নিহত
- দিনাজপুরে লাচ্ছা সেমাই তৈরির ধুম
- স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, তিনজনের মৃত্যুদণ্ড
- টুঙ্গিপাড়ায় নববধূর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ, ৬ লাখে মিমাংসা
- ৩০টি বসতঘরে আগুন, ভাঙচুর লুটপাট, ঘটনাস্থলে ডিআইজি, পুরুষশূণ্য গ্রাম
- রমজান উপলক্ষে নড়াইলে সুলভ মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু
- সালথায় সার ডিলার বাতিলের দাবিতে মানববন্ধন
- পুরাতন সাতক্ষীরার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি
- মুকসুদপুরে কলেজছাত্র সিয়াম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বিক্ষোভ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
- শিক্ষাপ্রশাসন ও মাঠপর্যায়ের নেতৃত্ব: শিক্ষার গুণগত মান উন্নয়নে বিবেচ্য
- পেট ও খাদ্যনালীর ক্যান্সার চিকিৎসায় হোমিও সমাধান
- সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- আসছে নতুন ধারাবাহিক ‘অতি চালাক ফ্যামিলি’
- বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা
- কোটালীপাড়ায় মৎস্যজীবীদের মাঝে বকনা বাছুর বিতরণ
- বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে তদন্ত কমিটি গঠন
- পাংশায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে শোভাযাত্রা
- সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- ‘ফ্যামিলি কার্ড ধর্ম-বর্ণ ও সকল দলের লোকজনই পাবে’
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
-1.gif)








