৩টি ব্রিজ-কালভার্ট বন্ধ, আরো একটি কালভার্ট বন্ধ হচ্ছে
পানির অভাবে ৭ হাজার একর জমিতে চাষাবাদ বন্ধের আশঙ্কা
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বাড়ি-ঘর নির্মাণ করায় ইতিমধ্যে ৩টি ব্রিজ-কালভার্ট বন্ধ হয়ে গেছে। আরো একটি কালভার্ট বন্ধ করে বাড়ি-ঘর নির্মাণের প্রস্তুতি চলছে। এটি বন্ধ হলে ২ বিলের ৭ হাজার একর জমিতে পানির অভাবে চাষাবাদ বন্ধের আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা। পানি প্রবাহে এভাবে বাঁধার সৃষ্টি করলে বিলে স্থায়ী জলাবন্ধতা দেখা দিতে পারে। সেক্ষেত্রে বিল ২টিতে চাষাবাদ একবারেই বন্ধ হয়ে যেতে পারে। এমন অবস্থা গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের উত্তর পাড়া গ্রামের ২টি বিলে। ব্রিজ-কালভার্ট রক্ষায় গোপীনাথপুর গ্রামের পক্ষ থেকে স্থানীয়রা গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, ঢাকা-খুলনা মহাসড়ক থেকে একটি পিছঢালা সড়ক গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের দিকে চলে গেছে। এ সড়কের প্রথম মোড়ে একটি বক্স কালর্ভাট রয়েছে।এ কালভার্ট দিয়ে বিলে পানি প্রবাহিত হয়। কালভার্টের দক্ষিণপাশে মাটি ফেলে একটি অংশ ভরাট করা হয়েছে। তারও দক্ষিণে জমির মালিক শহিদ মিয়া বালু দিয়ে আড়া-আড়ি বাঁধ দিয়েছেনে। এতে কালভার্ট দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কালভার্টের কোল ঘোঁষে বালু ফেলে তিনি ভরাট করবেন। এখানে শহিদ বাড়িঘর করবেন। তার পাশের জমির মালিক লিয়াকত খাঁ বাঁশ দিয়ে জমি ঘিরেছেন। এখন বালু ফেলে জমি ভরাট করবেন। তিনিও সেখানে বাড়িঘর নির্মাণ করবেন বলে জানিয়েছেন। এছাড়া ওই সড়কের রাজ্জাক শরীফ, লায়েক আলী মিয়া ও তারেক মিয়ার বাড়ির সামনের ব্রিজ কালভার্ট বাড়িঘর নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়েছে।
উত্তর পাড়া গ্রামের বাসিন্দা মশিউর রহমান বলেন, নিম্নজলা ভূমি বা বিল বেষ্টিত গ্রাম গোপীনাথপুর উত্তর পাড়া।যাতায়াত ও পণ্য পরিবহনের জন্য ১৯৮৪ সালে এ গ্রামের মধ্য দিয়ে ৫ কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণ করে সরকার। সড়কের উত্তর পাশে গোপীনাথপুর উত্তপাড়া ও ধলগ্রাম বিল। এ বিলে সাড়ে ৩ হাজার একর ফসলী জমি। আর সড়কের দক্ষিণ পাশে গোপীনাথপুর উত্তপাড়া ও কাজীপাড়া বিল। এ বিলেও সাড়ে ৩ হাজার একর ফসলী জমি রয়েছে। বিল ২টিতে চাষাবাদের পানি প্রবাহ ঠিক রাখতে সড়কে প্রয়োজনীয় ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হয়। বিলের জমিতে সারবছর ধান, পাট, সরিষা, তিল, মসুর, খেসারী সহ বিভিন্ন ফসল ফলে। এ ফসল দিয়ে গ্রামের ৮০ ভাগ পরিবার জীবিকা নির্বাহ করেন।
ওই গ্রামের কৃষক শাহ আলম মোল্লা বলেন, সড়ক নির্মাণের আগে গ্রামের বাড়িগুলো বিলের মধ্যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তখন বর্ষায় নৌকায় ও শুকনা মৌসুমে হেটে বাড়ি যেতে হত। প্রত্যেক পরিবারে লোকসংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখন খাল বিলে নৌকা চলে না। তাই সড়কের পাশে অনেকে ব্রিজ কালভার্ট বন্ধ করে বাড়িঘর নির্মাণ করছেন। এতে পানির আভাবে আমরা চাষাবাদ বন্ধের আশংকা করছি। বিলে ফসল না হলে আমাদের জীবন জীবিকা বন্ধ হয়ে যাবে।
উত্তরপাড়া গ্রামের কৃষক কেরামত আলী সরদার বলেন,বাড়িঘর করে আগে ৩টি ব্রিজ কালভার্ট বন্ধ করা হয়েছে। এখন আরো একটি কালভার্ট বন্ধ করা হচ্ছে। এতে ২টি বিলে পানির অভাব বা জলাবদ্ধতা দেখা দিতে পারে। এমন অবস্থার সৃষ্টি হলে চাষাবাদ বন্ধ হয়ে যাবে। এতে এ গ্রামের ৮০ ভাগ মানুষ জীবন-জীবিকা হারাবে। সুতরাং কৃষির স্বার্থে ব্রীজ কালভার্ট রক্ষা করতে হবে।
কালভার্টে মাটি ফেলার কথা স্বীকার করে শহিদ মিয়া বলেন, এ রাস্তার রাজ্জাক শরীফ, লায়েক আলী মিয়া ও তারেক মিয়ার বাড়ির সামনের ব্রিজ কালভার্ট বাড়িঘর নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়েছে।এখন আমি আমার পৈতৃক সম্পত্তিতে বাড়িঘর নির্মাণ করব। কালভার্ট আমাদের জমির পাশে পড়েছে।
পাশের জমির মালিক লিয়াকত খাঁ বলেন, আমি গরিব মানুষ। আমার ভাগে সামান্য একটু পৈতৃক জায়গা ভাগে পড়েছে। আমার আর কোন জমি জায়গা নিই। তাই ওই জমিতে আমি বালু ভরাট করে বাড়িঘর করব।
গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান বলেন, আজ শুক্রবার অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পরিদর্শন টিম যাবে। পরিদর্শন টিমের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
(টিবি/এসপি/মে ০৯, ২০২৫)
পাঠকের মতামত:
- জয়প্রকাশ নারায়ণ বঙ্গবন্ধুর অসাধারণ নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন
- হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন
- নড়াইলে প্রয়াত সঙ্গীত শিল্পী মিলু ঠাকুরের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ইফতার মাহফিল
- কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
- নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
- পাংশা পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়ম
- সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- কাপ্তাইয়ে ৫ হাজার ৫৬৩ কার্ডধারী পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড পেল গোবিপ্রবি'র শিক্ষার্থী অনিক
- চালকের আসনে হেলপার, দুর্ঘটনায় গেল প্রাণ
- টুঙ্গিপাড়ায় দুস্থদের ঈদ উপহারের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ
- সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
- জাতীয় সংগীতের অবমাননা ও যুদ্ধাপরাধীদের জন্য শোক প্রস্তাব: সংসদীয় ঐতিহ্যে এক কলঙ্কিত অধ্যায়
- রিকশা ছিনতাই করতেই বন্ধুরা তাকে ইয়াবা সেবন করায়
- ‘এলাকায় দুকান বন্ধ, শহরে আইসেও কোনো ব্যবস্থা করতি পারিনি’
- সাতক্ষীরা সদরের অদম্য নারী পুরষ্কারের জন্য নির্বাচিত পাঁচজনের আত্মকথা
- ঈদ ঘিরে সক্রিয় জাল নোট কারবারিরা
- ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ট্রলি চালকের
- গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আরো একজনের মৃত্যু
- কাঁচামাটিয়া নদীর কচুরিপানা এখন মশা উৎপাদনের অভয়াশ্রম
- কুড়িগ্রামে তিস্তা নদীর তীর সংরক্ষণ কাজ বন্ধ করে দিল এলাকাবাসী
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- ভূরাজনীতি, সামুদ্রিক বাণিজ্য ও কৌশলগত ভারসাম্যের নতুন সমীকরণ
- প্রকৃতির অভিশাপকে এতো ঠুনকো ভাববেন না
- কর্ণফুলীতে ড্রেজিং বন্ধে শঙ্কা, সিএমপি কমিশনারকে বন্দরের জরুরি চিঠি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- ‘দুই ম্যাডামের জন্য আমাদের চাকরি করাটাই এখন ‘টাফ’ হয়ে গেছে’
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- ঠাকুরগাঁওয়ে আলু চুরির মিথ্যে অপবাদে কিশোরকে নির্যাতন, থানায় অভিযোগ
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ফরিদপুরে দেশ টিভি ও বাসস’র সাংবাদিক আনিচুর হামলার শিকার
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
-1.gif)








