নতুন ধানের জাত উদ্ভাবন, লাগবে না সার-ওষুধ
স্টাফ রিপোর্টার : দেশে ধান উৎপাদন বাড়ানোর লক্ষ্যে রাসায়নিক ও কীটনাশকমুক্ত ধান উদ্ভাবন করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)। হাবিপ্রবির জনসংযোগ দপ্তরের পরিচালক মো. খায়দেমুল ইসলাম বলেন, বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আজিজুল হকের নেতৃত্বে একটি গবেষণা দল রাসায়নিক ও কীটনাশকমুক্ত ধান উদ্ভাবনে সফল হয়েছে।
অধ্যাপক ড. আজিজুল হক জানান, ব্রি-২৮, ব্রি-২৯, ব্রি-৯২, ব্রি-৩৪ এবং জিরাশাইলসহ মোট ৬টি জাতের ওপর গবেষণা করে এই সাফল্য এসেছে।
গবেষক দল উদ্ভিজ্জ বীজাণু (এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া) ব্যবহার করে রাসায়নিক ও কীটনাশকের ব্যবহার কমিয়ে ধানের ফলন দ্বিগুণ করার জন্য কাজ করছে। এর আগেও তারা এই পদ্ধতিতে বেগুন ও টমেটো চাষে সাফল্য পেয়েছে।
গবেষকরা জানান, এই এন্ডোফাইটিক ব্যাকটেরিয়া ধানের শিকড়, কাণ্ড, ডাল ও পাতার বৃদ্ধি বাড়িয়ে অতিরিক্ত নাইট্রোজেন পরিবেশ থেকে সংগ্রহ করে। এর ফলে ইউরিয়া সারের ব্যবহার ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব।
প্রচলিতভাবে ব্লাস্ট রোগের কারণে ব্রি-২৮ ও ব্রি-৩৪ জাতে ৪–৬ বার কীটনাশক দিতে হয়, যা পুষ্টিগুণ ও উৎপাদন কমায় এবং খরচ বাড়ায়। নতুন প্রযুক্তিতে প্রথম মাসে একবার বিষ প্রয়োগেই ফলন বাড়ানো সম্ভব হয়েছে। পাশাপাশি খড় আরও শক্তিশালী ও স্বাস্থ্যসম্মত হয়েছে।
ড. আজিজুল জানান, তাদের লক্ষ্য ছিল ফলন বৃদ্ধি, রাসায়নিক নির্ভরতা কমানো ও ধানের গুণগত মান উন্নয়ন। এই প্রযুক্তিতে ধান দ্রুত পাকছে, যা হাওর অঞ্চলের জন্য খুবই উপযুক্ত। ব্যাকটেরিয়া উৎপাদনের সহজ প্রযুক্তিও উদ্ভাবন হয়েছে, যাতে কৃষকরা নিজেরাই কম খরচে তা তৈরি ও ব্যবহার করতে পারবেন।
ড. আজিজুল হকের নেতৃত্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র তানভীর, শাহরিয়ার, মেহেদী ও রোকন এই গবেষণায় অংশগ্রহণ করেছে। এই গবেষণায় অর্থায়ন করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি)।
সম্প্রতি আইআরটি পরিচালক অধ্যাপক ড. এস. এম. হারুন-উর-রশিদ, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, সহযোগী গবেষক ড. ইয়াসিন প্রধান এবং অধ্যাপক ড. শাহ মঈনুর রহমান সরাসরি গবেষণা ক্ষেত্র পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে পরিচালক অধ্যাপক ড. এস. এম. হারুন-উর-রশিদ বলেন, আমরা মাঠে সরাসরি এসে খুবই সন্তুষ্ট হয়েছি। আশপাশের জমির তুলনায় যেখানে কৃষকরা ব্যাকটেরিয়া প্রয়োগ করেছেন, সেই জমির ফলন অনেক বেশি। আমরা কৃষকদের কাছ থেকেও ভালো সাড়া পেয়েছি। আগামী বছর আরও অনেক কৃষক এই প্রযুক্তি ব্যবহার করে ধান চাষে আগ্রহী হবেন।
(ওএস/এসপি/মে ২৫, ২০২৫)
পাঠকের মতামত:
- হরমুজ প্রণালী নিয়ে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান
- সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল
- ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি প্রত্যাহার
- গোপালগঞ্জে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল সমাবেশ
- ইতিহাস গড়ে গিনেস বুকে রোনালদো
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- সালমান শাহর লাশ তোলার আদেশ বাতিল চেয়ে আবেদন
- বিশ্বকাপের ফাইনালে উপস্থিত থাকবেন ট্রাম্প
- সোনার দাম ভরিতে কমলো ৫৪৮২ টাকা
- ‘জাপানের অভিজ্ঞতা নিয়ে প্রাথমিক শিক্ষায় বড় সংস্কার আনা হবে’
- ‘২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে’
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- কুমিল্লার বিবিরবাজারে মুক্তিযোদ্ধাদের আক্রমণে ২১ জন পাকসেনা নিহত হয়
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘বিচার করুন, না হলে যাওয়ার পথ খুঁজুন’
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- উত্তম ও অধম
- আবার একসঙ্গে তিন কিংবদন্তি
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মরা নদের গল্প
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
-1.gif)







