বাগেরহাটের লবণাক্ত মাটিতে সৌদি খেজুরের বাম্পার ফলন
সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের উপকূলীয় এলাকার চারিদিকে লবণাক্ত অথৈ পানির চিংড়ি ঘেরের মধ্যেই করা হয়েছে সৌদি খেজুরের বাগান। লবণাক্ত জমির এই বাগানে মরুভূমি এলাকার মরিয়ম, সুকারি, আম্বারসহ বাহারি জাতের গাছের ছড়ায়-ছড়ায় ঝুলছে খেজুর। বাম্পার ফলন হওয়া লম্বা ও গোলাকৃতির এসব রসালো সব সৌদি খেজুরের কোন ছড়া পেকে লাল রং ধারন করেছে, কোনটি পাকার অপেক্ষায় হলুদ রং ধারন করেছে। বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের সন্নাসী গ্রামের হাজিপাড়ায় এই সৌদি খেজুর বাগানের ছোট মাঝারি ৪০০টি মধ্যে ৮০টি গাছের ছড়ায়-ছড়ায় ঝুলে রয়েছে খেজুর। কাছে থেকে দেখলে মনে হবে এযেন সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের কোন খেজুর বাগান। এমন দৃশ্য দেখাসহ ফলন হওয়া গাছ থেকে বের হওয়া অপস্যুট চারা গাছ কিনতে এখন প্রতিদিনই ভীড় করছে দূর-দূরন্তের সাধারন মানুষসহ খামারিরা।
বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা কৃষি উদ্যোক্তা এ্যাডভোকেট দিহিদার জাকির হোসেন ২০১৮ সালে নিজের মালিকাধিন ১৫ একর চিংড়ি খামারের জমির মাটি কেটে উচু করে গড়ে তোলেন ‘রামপাল সৌদি খেজুর বাগান’। প্রথম বছর পরিক্ষামুলক ভাবে মরিয়ম, সুকারি, আম্বার খেজুর ফলন হওয়া গাছ থেকে বের হওয়া দুই বছর বয়সের কয়েকটি করে অপস্যুট চারা কিনে তিনি খামারে রোপন করেন। নিবিড় পরিচর্যায় লবণাক্ত মাটিতেই বড় হতে থাকে সৌদি খেজুরের এসব গাছ। কয়েক বছরের মধ্যে এসব গাছ ও গাছের গোড়া চিরে জন্য নেয় অপস্যুট চারা। মাত্র তিন বছরের মধ্যে এসব মরিয়ম, সুকারি, আম্বার গাছে কয়েক ছড়া করে খেজুর জন্মে। পাশাপাশি এই খামারি ফলন হওয়া এসব গাছ থেকে বের হওয়া অপস্যুট চারাগুলো বিশেষ পদ্বতিতে আলাদা করে বাগানে লাগাতে থাকেন। প্রতি বছরই বাগানে বাড়তে থাকে গাছ ও খেজুর ধরা গাছের সংখ্যা। এখন তার বাগানে মরিয়ম, সুকারি, আম্বারসহ বাহারি জাতের ৪০০টি গাছ লাগানে হয়েছে। এরমধ্যে চলতি উৎপাদন মৌসুমে তার ৮০টি গাছের ছড়ায়-ছড়ায় ঝুলে রয়েছে খেজুর। রসালো সব সৌদি খেজুরের কোন ছড়া পেকে লাল রং ধারন করেছে, কোনটি পাকার অপেক্ষায় হলুদ রং ধারন করেছে। এসব গাছের প্রতিটিতে কমপক্ষে ২০ থেকে ৩০ কেজি পর্যন্ত খেজুর জন্মেছে। পেকে যাওয়া খেজুর দেশের বিভিন্ন স্থানের পাইকাড়রা কেজি প্রুিত ৫ থেকে ৭ টাকায় কিনে খুচরা বাজারে বিক্রি করছেন। আর এক একটি অপস্যুট চারা খামারিদের কাছে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১০ হাজার টাকায়।
সৌদি খেজুরের বাগানটির মালিক এ্যাডভোকেট দিহিদার জাকির হোসেন জানান, আমার খেজুর বাগান শুস্ক মৌসুমে পানি দেয়াসহ পরিচর্যার জন্য সারা বছরই তিনজন শ্রমিক কাজ করছে। এখন প্রতি বছরই খেজুর ধরা গাছের সংখ্যা বাড়ছে। খেজুর ও অপস্যুট চারা বিক্রির পাশাপাশি ড্রামে গাছ লাগিয়ে খেজুর ধারা অবস্থায় তা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছি। ড্রামে লাগানো এমন এক একটি খেজুর ধরা গাছ দুই লাগ টাকায় অনায়াসেই বিক্রি করা সম্ভব হবে। আমাদের দেশে বর্ষা কালে খেজুর পাকে। খেজুরের গায়ে বৃষ্টির পানি লাগলে খেজুর নষ্ট হয়ে যায়। পাখিতেও খেুর নষ্ঠ করে।
সে কারণে এক প্রকার বিশেষ পলিথিন নিয়ে খেজুর ঢেকে রাখতে হয় জানিয়ে তিনি আরো বলেন, বর্তমানে উগান্ডা নামের এক ধরনের পোকা খেজুর গাছ আক্রান্ত করছে। দেশে এই পোকা দমনের কোন ওসুধ নেই। ওমান থেকে ওষুধ এনে ওই পোকা দমন করছি। সরকারের কাছে ন্যায্য মূলে বিশেষ পলিথিন ও উগান্ডা পোকা দমনের ওষুধের ব্যবস্থা করার দাবি জানিয়ে এই খামারী বলেন, সরকারে পক্ষ থেকে এই দাবি মানা হলে দেশের খামারিরা তাদের উৎপাদিত খেজুর দিয়েই দেশের চাহিদার অনেকটাই পুরন করতে পারবে। নতুন বাগান করতে খামারিরা সরকারি প্রণোদনা পেলে আগামি ১০ বছরের মধ্যে দেশকে সৌদি খেজুর উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করা সম্ভব বলেও জানান তিনি।
বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপাতরের উপ পরিচালক মোতাহার হোসেন জানান, কৃষি উদ্যোক্তা এ্যাডভোকেট দিহিদার জাকির হোসেন মরু এলাকার রসালো ফল খেজুর খোদ লবণাক্ত জমিতে জন্মিয়ে সবাইকে অবাক করে দিয়েছে। তাই এই সফলতা দেখে বাগেরহাটসহ দেশের বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তা নতুন নতুন সৌদী খেজুর বাগান গতে তুলছেন। কৃষি বিভাগ এসব খেজুর খামারিদের প্রয়োজনিয় সহয়তা দিয়ে যাচ্ছে। গাছে খেজুর রক্ষায় বিশেষ পলিথিন ও উগান্ডা পোকা দমনের ওষুধর সরকারি ভাবে ন্যায্য মূল্যে খামারিদের সরবরাহের ব্যবস্থা করা গেলে প্রতি বছই দেশে সৌদি খেজুর উৎপাদন বাড়বে বলেও জানান এই কৃষি কর্মকর্তা।
(এস/এসপি/জুলাই ০৮, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








