নতুন জাতের ফল ও ফসল
‘সোনা’ ফলছে মধুপুর শাল-গজারির লাল মাটিতে
সিরাজ আল মাসুদ, টাঙ্গাইল : টাঙ্গাইলের মধুপুর উপজেলার লাল মাটিতে শাল গজারি বনের ফাঁকফোকরে এক সময় আনারস, কলা, হলুদ কচু চাষ করতেন স্থানীয় বাসিন্দারা। দিন দিন বন উজাড়ের কারণে এই বনাঞ্চল সংকুচিত হয়ে গেছে। একসময় পাতা ঝরা শাল গজারি, সেগুণ, আজুলি, বহেড়া, হরিতকি, নিম, নিশিগন্ধা, সর্পগন্ধা, শিমুল, জারুল, খাড়াঝরা, অর্জুন, সিদা, মেহগুনি, বানর নড়ি, আনাইগোটা, তিতিজাম, ঢাকি জাম, আমলকীর রাজ্য ক্ষীণ হতে শুরু করেছে। বনাঞ্চলের সংকোচনের সঙ্গে সঙ্গে বাণিজ্যিক কৃষি চাষাবাদ দ্রুত বৃদ্ধি পেয়েছে।
এখন শাল গজারি এ মধুপুর বনের কৃষিকেন্দ্রিক পরিচিতি ঘটেছে। দেশের বিভিন্ন কৃষি অঞ্চলের মধ্যে মধুপুর গড়কে তার বৈচিত্র্যপূর্ণ মাটি ও উর্বর ভূমির কারণে আলাদা ভাবছে কৃষি বিভাগ। মধুপুরের মাটি একদিকে উর্বর, অম্লত্ব কম এবং উচ্চভূমি হওয়ায় বন্যা মুক্ত। পাশাপাশি মাটির রস-ধারণ ক্ষমতা এবং বিভিন্ন ধরনের জমিতে বৈচিত্র্যময় ফসল চাষের সুবিধা রয়েছে। এলাকায় কোথাও উঁচু, কোথাও নিম্নভূমি; কোথাও বাইদ, কোথাও চালা—এই বৈচিত্র্য মধুপুরকে কৃষি নৈসর্গিকতার এক অনন্য ভূমিতে পরিণত করেছে।
বর্তমানে মধুপুরের লাল মাটির চারপাশে কৃষির বৈচিত্র্য চোখে পড়ে। মাঠে মাঠে শোভা পাচ্ছে আনারস, কলা, হলুদ কচু, কফি, কাজু, বাদাম, কাসাভা, ড্রাগন ফ্রুটসহ নানা ফসল। হাট বাজারে আনারস ও কলার মৌমৌ গন্ধ বিরাজ করছে। সারা বছরই স্থানীয় বাজারে নানা ধরনের শাক-সবজি ও ফলমূল সরবরাহ করা হয়, যা দেশের বিভিন্ন জেলা পর্যন্ত পৌঁছে।
ছানোয়ার হোসেন নামের এক কৃষক এ লাল মাটিতে কফি চাষ করে সফল হয়েছেন। বেশ কিছু এলাকায় চাষিরা কফির পাশাপাশি কাজু বাদামের বাণিজ্যিক চাষ করছেন। এছাড়া মাল্টা, ড্রাগন, পেয়ারা, আনারস, কফি, বাতাবি লেবু (জাম্বুরা) ও লেবুসহ বিভিন্ন ফসলে সমৃদ্ধ হচ্ছে এ শাল গজারির বন।
স্থানীয় কৃষকরা জানান, মধুপুরে দিন দিন নতুন ফসলের প্রবর্তন হচ্ছে। সুদূর ফিলিপাইনের উন্নত জাতের আনারস (MD-2) চাষ শুরু হয়েছে, যা এলাকার কৃষি উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
মধুপুরে বর্তমানে উচ্চ ফলনশীল বাণিজ্যিক ফসলের বাগান গড়ে উঠেছে। উপজেলার ৩৭০.৮৪ বর্গমাইল আয়তনের মধ্যে ১১টি ইউনিয়নে প্রায় ৫৪,৯৫০ কৃষক পরিবার বসবাস করছে। এই অঞ্চলের অর্থনীতির মূল চালিকা শক্তি কৃষি, যা কৃষকদের জীবনযাত্রা এবং স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কুষিবিদ রকিব আল রানা জানান, মধুপুরের মাটি, আবহাওয়া ও ভূপ্রকৃতি সব ধরনের ফসলের জন্য উপযোগী। স্থানীয় কৃষকদের সহযোগিতা ও পরামর্শ প্রদানের মাধ্যমে কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে।
স্থানীয়রা মনে করেন, যদি মধুপুরের উৎপাদিত কৃষি পণ্য বিদেশে রপ্তানি করা যায়, তবে কৃষকরা লাভবান হবেন এবং দেশের বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধি পাবে। এছাড়া, মধুপুরের সমৃদ্ধ কৃষি ও ফসল বৈচিত্র্য দেশের কৃষি মানচিত্রে একটি বিশেষ স্থান নিশ্চিত করবে।
(এসএম/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








