কম মাটিতে ১০ গুণ বেশি ফসল
কৃষিবিদ ইবাদ আলীর ‘শেকড় প্রযুক্তি’তে ছাদ বাগানে বিপ্লব
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের কৃষিবিদ ইবাদ আলীর ছাদ বাগান এখন আর কেবল শখের চাষাবাদ নয়, এটি এক ধরনের কৃষি 'গবেষণাগার'। দীর্ঘ চার বছরের গবেষণার পর তিনি উদ্ভাবন করেছেন এক যুগান্তকারী চাষাবাদ পদ্ধতি 'শেকড় প্রযুক্তি'। যা প্রচলিত ছাদ বাগানের ধারণাকে পুরোপুরি পাল্টে দিচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে সাধারণ ছাদ বাগানের জন্য ব্যবহৃত সমপরিমাণ মাটিতে প্রায় দশগুণ বেশি সবজি ও ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে।
সরেজমিনে আজ মঙ্গলবার সকালে ইবাদ আলীর বাড়ি গিয়ে দেখা গেছে, এক ভিন্ন রকম ছাদ বাগান।
যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা ইবাদ আলী পেশায় স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা হলেও কৃষি গবেষণা ও উদ্ভাবনই তার ধ্যান-জ্ঞান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য প্রকৌশলে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন তিনি।
কৃষিবিদ ইবাদ আলীর মতে, এই প্রযুক্তি শেকড়ের গঠন ও বিন্যাস অনুযায়ী মাটি, পানি, বায়ু, আলো এবং সারের সঠিক ব্যবহারের উপর নির্ভরশীল। এই পদ্ধতিতে গাছ মাটির অগভীর অংশ থেকে খাবার গ্রহণ করে এবং গাছের মূল রোমের সংখ্যা বৃদ্ধি করার ওপর গুরুত্ব দেওয়া হয়, যা সরাসরি ফসল উৎপাদনের সঙ্গে সম্পর্কিত।
শেকড় প্রযুক্তিতে সবজি চাষের জন্য মাটির গভীরতা মাত্র ৪ ইঞ্চি এবং ফলের জন্য ১০ ইঞ্চি ব্যবহার করা হয়। টব বা ড্রামের পরিবর্তে বেড বা চ্যানেল সিস্টেমে চারা রোপণ করা হয়। এতে কম মাটি ব্যবহার করেও গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টির ব্যবস্থা করা যায়।
নিজের উদ্ভাবিত এই প্রযুক্তিতে ইবাদ আলী তার বাড়ির ছাদে বর্তমানে ২২ প্রকারের সবজি ও ফল চাষ করছেন, যার মধ্যে লাউ, মিষ্টি কুমড়া, বাঁধাকপি, বরবটি, পেঁয়াজ, রসুন, শিম, লেবু, ড্রাগন ফল, আমড়া এবং কাঁচামরিচ অন্যতম। উৎপাদিত এসব সবজি পরিবারের চাহিদা মিটিয়ে তিনি বাজারে বিক্রিও করছেন। তার দাবি, এই পদ্ধতিতে বাণিজ্যিকভাবে ছাদ কৃষি লাভজনক।
ইবাদ আলীর এই 'শেকড় প্রযুক্তি' শুধু ছাদ বাগানের জন্যই নয়, ভবদহ জলাবদ্ধতার মতো অঞ্চলেও বিপুল সবজি উৎপাদনে সহায়ক হতে পারে বলে তিনি আশাবাদী। তার এই গবেষণা ছাদ কৃষিকে শখের গণ্ডি পেরিয়ে এক নতুন সম্ভাবনাময় বাণিজ্যিক ক্ষেত্রে পরিণত করেছে।
ইবাদ আলীর স্কুল শিক্ষিকা স্ত্রী পাপিয়া সুলতানা জানান, আগে তার স্বামীর ছাদ বাগানের এই চাষাবাদ নিয়ে অনেকে হাসাহাসি করত। যারা সমালোচনা করত এখন তারা ইবাদ আলীর প্রশংসা করেন। তিনি আরও বলেন, আমার সংসারের জন্য এখন সবজি কেনা লাগে না। ছাদ বাগান থেকে উৎপাদিত সবজি ব্যবহার করি। ছাদ বাগানের সবজি আত্মীয় স্বজন, প্রতিবেশিদের দিয়ে থাকে। পাশাপাশি বাড়তি সবজি বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করি।
কৃষিবিদ ইবাদ আলী বলেন, পাঁচ বছর আগে শখের বশে ছাদ বাগান করি। এখন নিজের অভিঙ্গতা কাজে লাগিয়ে চাষাবাদ করছি। বাড়ির ছাদে সবজির পাশাপাশি ফল, মাছ ও মুরগি পালন করছি।
তিনি আরও বলেন, নতুন উদ্যোক্তারা তার শেকড় পদ্ধতি ব্যবহার করে বাড়তি ফসল উদপাদন করতে পারেন। মানুষের সমালোচনা উপেক্ষা করে নিজের মেধা ও মনন কাজে লাগিয়ে পরিত্যক্ত ছাদ সবজি উদপাদন করতে পারেন।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন কৃষিবিদ ইবাদ আলীর এই উদ্ভাবনে মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি মনে করেন, ইবাদ আলীর শেকড় প্রযুক্তির মাধ্যমে কৃষিতে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে এবং এই পদ্ধতি ব্যাপকভাবে ছড়িয়ে দিতে পারলে ছাদ কৃষিতে অভাবনীয় পরিবর্তন আসবে।
তিনি আরও উল্লেখ করেন যে, এই পদ্ধতিতে চাষাবাদ করলে বাড়ির পরিবেশ ঠান্ডা থাকবে এবং নিরাপদ, মানসম্মত পুষ্টিকর সবজির জোগান মিলবে।
(এসএ/এসপি/অক্টোবর ১৪, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘বিচার নিশ্চিত না করলে সরকার ৫ বছর টিকতে পারবে না’
- পাকিস্তানের বিশেষ দূত হিসেবে মাহমুদ আলী বিদেশ সফর শুরু করেন
- ফরিদপুরে ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি আলমগীর হোসেন প্রত্যাহার
- গোপালগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আ.লীগের ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির বিক্ষোভ মিছিল
- ফরিদপুরে মধ্যরাতে আ. লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ছাত্রলীগ
- প্লাস্টিক দূষণ রোধে মাঠে নেমেছে ৪১ বিজিবি
- গোপালগঞ্জে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন
- নিষিদ্ধ একটি দলের কার্যক্রম চোখে পড়া জাতির ব্যর্থতা: সেতুমন্ত্রী
- শুধুমাত্র রাজাকারের উত্তরসূরিরা চৈতালির বিপক্ষে থাকবে
- লৌহজংয়ে স্বামী হত্যার দায়ে সাবেক স্বামী গ্রেপ্তার
- সুবর্ণচরে জব ফেয়ার অনুষ্ঠিত
- সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে ৪৭ লাখ টাকার চেক হস্তান্তর
- শ্যামনগরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- সুবর্ণচরে ফলজ, বনজ, ঔষধি গাছ বিতরণ
- সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের
- ব্র্যাকের প্রশিক্ষণ শেষে নারীরা পেলেন পেশাদার চালকের সনদ
- মেঘের ভেতর মৃত্যু, বজ্রপাতের অদৃশ্য যুদ্ধ
- ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার
- জমে উঠতে শুরু করেছে কাপাসিয়া ইউপি নির্বাচন
- ‘এখনই সাংবাদিক পেটাচ্ছে, ক্ষমতায় গেলে খুন করবে’
- ঈশ্বরদীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- কাপ্তাই জেটিঘাটে ডিপার্টমেন্টাল স্টোরে দুঃসাহসিক চুরি, ২ লক্ষ টাকার মালামাল লুট
- আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার
- সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
- স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমানকে বিদায় সংবর্ধনা দিয়েছে নীলফামারী প্রেসক্লাব
- পালক কোচ রায়চাঁদ বর্মন রচিত কোচ ভাষা শিক্ষা বইয়ের মোড়ক উন্মোচন
- খুলনায় মাহিন্দ্রা-লরি সংঘর্ষে নিহত ৩
- মহেশখালীর রাজনীতিবিদ ও উদ্যোক্তা মুহিবুল্লাহর দাফন সম্পন্ন
- ‘আমরা সম্মিলিতভাবে মানুষের ভেতরের সুন্দর মনটা গড়ে তোলার চেষ্টা করছি’
- প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সুযোগ প্রদানের দাবি
- তারুণ্যের ঈদ ভাবনা
- শ্রীমঙ্গলে যুবলীগ নেতার বিরুদ্ধে গ্রাম্য সালিশে দিনমজুর বৃদ্ধকে মারধরের অভিযোগ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- উত্তম ও অধম
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- মরা নদের গল্প
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
-1.gif)







