দাম না বাড়ায় হিমাগারের আলু নিয়ে বিপাকে কৃষক-ব্যবসায়ী
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : আলুর দাম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ঈশ্বরদীর কৃষক ও ব্যবসায়ীরা। হিমাগারে মজুত রাখা আলু এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে। খুচরা বাজারে আলুর দাম কমে বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৬ থেকে ২০ টাকায়। অথচ গত বছরে দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা। মৌসুমের শেষ ভাগেও দাম না বাড়ায় আশাভঙ্গ হয়েছে চাষি ও ব্যবসায়ীদের। একই সাথে হিমাগার মালিকরাও পড়েছেন দুশ্চিন্তায়, কারণ অধিকাংশ কৃষক ও ব্যবসায়ী হিমাগার থেকে আলু তুলতে আগ্রহ দেখাচ্ছেন না।
কৃষক ও ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, আলু উৎপাদনে কেজি প্রতি খরচ পড়েছে ১৮ থেকে ২০ টাকা। বর্তমানে পাইকারি বাজারে আলুর কেজি ১৩ টাকা। হিমাগারে বাছাইয়ের পর বিক্রি হচ্ছে ১২ টাকা। বাছাই ছাড়া সরাসরি ৯-১০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অথচ হিমাগারে রাখা, বস্তা, ভাড়া ও অন্যান্য খরচ যোগ করে খরচ ২৬-২৮ টাকার বেশি দাঁড়িয়েছে।
লাভের আশায় শত শত মণ আলু ঈশ্বরদী হিমাগারে সংরক্ষণ করেছিলেন কৃষক ও ব্যবসায়ীরা। হিমাগারে রাখা আলু বিক্রি করতে এখন লাখ লাখ টাকা লোকসান হচ্ছে। হিমাগারে সংরক্ষণের সময়ও ফুরিয়ে আসছে। কিন্তু দাম বাড়ার লক্ষণ নেই। এতে সংরক্ষণকারীরা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। গত মার্চ মাস থেকে সংরক্ষণ করা আলু এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
জানা গেছে, বিগত মৌসুমে আলুর উৎপাদন হয়েছিল চাহিদার তুলনায় দ্বিগুণেরও বেশি। উৎপাদন বেশি হওয়ায় দাম ছিল তুলনামূলক কম। কৃষক ও ব্যবসায়ীরা ভবিষ্যতে দাম বাড়ার আশায় আলু কিনে হিমাগারে রাখেন। কিন্তু আলুর দাম না বাড়ায় হিমাগারের আলু বেঁচে পুঁজি উঠছে না।
ঈশ্বরদী আলহাজ্ব আহম্মদ আলী হিমাগারের ধারণক্ষমতা ৬৫ হাজার বস্তা বা প্রায় ৩ হাজার ৫০০ টন। বাণিজ্যিকভাবে এখানে কম আলু উৎপাদন হলেও দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা আলু এনে সংরক্ষণ করেন। বুধবার (১৫ অক্টোবর) হিমাগার ঘুরে দেখা যায়, হিমাগারে এখনও হাজার হাজার বস্তা আলু মজুদ রয়েছে। কিছু আলুতে পচনও ধরেছে। শ্রমিকরা বাছাই ও স্থানান্তরের কাজে ব্যস্ত। নারী শ্রমিকরা আলু পরিষ্কার করছেন।
হিমাগারের ম্যানেজার রুহুল ইসলাম মন্টু বলেন, আমাদের হিমাগারের ধারণ ক্ষমতা ৬৫ হাজার বস্তা। এবারে ৬০ হাজার বস্তা মজুদ ছিল। প্রতি বছর এ সময়ের মধ্যে চার ভাগের তিন ভাগ আলু বেচা হয়ে যায়। কিন্তু এবারে অর্ধেকও হয়নি। তিনি জানান, ৬০ হাজার বস্তার মধ্যে এখনো ৩৫ হাজার বস্তা আলু হিমাগারে রয়েছে। মাত্র ২৫ হাজার বস্তা বের হয়েছে। এবারের মতো পরিস্থিতিতে কখনো পড়িনি। আলু বেচে অনেকে বিনিয়োগের অর্ধেক টাকাও ফিরে পাচ্ছেন না।
ঈশ্বরদীতে আলু উৎপাদন কম হলেও ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, বগুড়া, নাটোর, রাজশাহী ও বাঘা এলাকার কৃষক ও ব্যবসায়ীরা এখানে আলু সংরক্ষণ করে থাকেন। এরআগে সরকার হিমাগার গেটে প্রতি কেজি আলুর দাম ২২ টাকা নির্ধারণ করে পরিপত্র জারি করেছিল। এখনও তারা সরকার থেকে কোনো সুসংবাদের অপক্ষায় রয়েছেন। কিন্তু তার প্রতিফলন দেখা যায়নি বলে রুহুল আমিন জানিয়েছেন।
স্থানীয় আড়তদার সঞ্জয় সরকার জানান, তিনি আট গাড়ি আলু কিনে হিমাগারে রেখেছিলেন। মোট খরচ পড়েছে ২৬-২৭ টাকা কেজি। আশা ছিল, গতবারের মতো না হলেও ৪০ টাকা কেজি দরে বিক্রি হবে। বিনিয়োগের অর্ধেক দামেও বিক্রি হচ্ছে না। লোকসানে বেচতে হচ্ছে। আমার মতো সকলেরই বড় ক্ষতি হয়ে যাবে বলে জানান তিনি।
হিমাগার মালিকরা আশঙ্কা করছেন, অক্টোবরের প্রথম সপ্তাহে নতুন আলুর চাষ শুরু হলে ৬০ দিনের মধ্যে তা বাজারে উঠবে। তখন পুরোনো আলু বিক্রি হওয়া কঠিন হয়ে পড়বে। নির্ধারিত সময়ের মধ্যে নভেম্বর বা অতিরিক্ত ডিসেম্বরের পরে আলু রাখা সম্ভব হবে না। বারবার তাগাদা দিলেও লোকসানের ভয়ে কৃষক-ব্যবসায়ীরা আলু তুলতে আসছেন না। এতে কৃষক ও ব্যবসায়ীদের পাশাপাশি হিমাগার মালিকরাও বিপাকে পড়বেন।
(এসকেকে/এএস/অক্টোবর ১৬, ২০২৫)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








