ঠাকুরগাঁওয়ে আমনের ব্যাপক ক্ষতি
টানা বৃষ্টিতে নুয়ে পড়েছে কৃষকের স্বপ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি : উত্তরের কৃষি প্রধান জেলা ঠাকুরগাঁও। বড় কোন শিল্প কারখানা না থাকায় কৃষির ওপর নির্ভর এখানকার সিংহভাগ মানুষ। তাই কৃষিতেই স্বপ্ন বুনেন এ জেলার মানুষ। তবে গত ৩ দিনের টানা বৃষ্টি ও দমকা বাতাসে জমির মাটিতে নুয়ে পড়েছে আমন ধান, সাথে নুয়ে পড়েছে কৃষকের স্বপ্নও।
গত বছর আগাম সবজি সহ আলু চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় এবার বাড়তি লাভের আশায় আমন চাষে ঝুকে ঠাকুরগাঁওয়ের কৃষকরা। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারনে গত কয়েকদিনের বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিতে আবারো বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তারা। ইতোমধ্যেই জমিতে পড়ে থাকা ধানে গজাতে শুরু করেছে গাছ। ঠাকুরগাঁও সদর উপজেলা সহ জেলার রানীশংকৈল, হরিপুর, বালিয়াডাঙ্গী ও পীরগঞ্জ সব উপজেলা গুলোর চিত্র প্রায় একই।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত ৩/৪ দিনে ঠাকুরগাঁও জেলায় ২২.৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বর্তমানে জেলায় ১ লাখ ৩৭ হাজার ২শ ৯০ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। পাশাপাশি ৭ হাজার ৫শ হেক্টর জমিতে শীতকালীন সবজি আবাদ করার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে আগাম সবজি আবাদ হয়েছে প্রায় ৪শ হেক্টর জমিতে।
রানীশংকৈল উপজেলার চোপড়া গ্রামের কৃষক হোসেন আলি জানান, আমি প্রায় ৩০ বিঘা জমিতে আমন রোপণ করেছিলাম। বৃষ্টি আর বাতাসের কারনে আমার প্রায় সব ধান মাটিতে নুয়ে পড়েছে। কয়েকদিন আগে ছিলো কারেন্ট পোকার আক্রমণ এখন বৃষ্টিতে এ অবস্থা। এবার মনে হচ্ছে লাভের চেয়ে লোকসান গুনতে হবে বেশি।
সদর উপজেলার ফকদনপুর এলাকার আমন ধান চাষি নুরল ইসলাম বলেন, আগাম জাতের লম্বা ধান মাটির সাথে মিশে গেছে। বিশেষ করে যারা ধান কেটেছেন তারা পানির জন্য বেশ সমস্যায় রয়েছেন। জমে থাকা পানি দ্রুত না সরে গেলে বা রোদের দেখা না পাওয়া গেলে ধানের জন্য ব্যাপক ক্ষতি হবে। সবচেয়ে বড় ভয়ের বিষয় হলো, জমিতে পড়ে থাকা ধানে ইতোমধ্যেই গাছ গজাতে শুরু করেছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপপরিচালক (শস্য) আলমগীর কবীর বলেন, গত তিন দিনের বৃষ্টিতে নিম্ন থেকে অতিনিম্ন জমির ধান মাটিতে নুয়ে পড়েছে। ‘কৃষকদের আমরা পরামর্শ দিচ্ছি, যেসব ধান নুয়ে পড়েছে সেগুলো গোছা করে বেঁধে দিতে। এতে কিছুটা হলেও ক্ষতি কম হবে। সে সাথে ধানের জমিতে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে। আশা করি এতে করে বড় ধরনের ক্ষতির সম্মুখিন হতে হবে না কৃষকদের।
(এফআর/এসপি/নভেম্বর ০৩, ২০২৫)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








