রাজবাড়ীতে আমন ধানের ফলন ভালো হলেও দাম নিয়ে হতাশ কৃষক
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী জেলা জুড়ে আমন ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও হয়েছে ভালো। জেলার বাজার গুলোতে উঠতে শুরু করেছে মৌসুমের নতুন ধান। তবে কৃষকদের অভিযোগ উৎপাদন খরচ বৃদ্ধি পেলেও ধানের ন্যায্য দাম পাচ্ছে না তারা। অন্যদিকে কৃষি বিভাগের দাবি উৎপাদন খরচ কমাতে ও ধানের ফলন বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
মাঠে মাঠে চলছে আমন ধান কাটার উৎসব। পুরোদমে চলছে মাড়াই এবং নতুন ধান ঘরে তোলার কর্মযজ্ঞ।চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় রাজবাড়ী জেলা জুড়ে ভালো ফলন হয়েছে।কাঠা প্রতি গড়ে চার থেকে সাড়ে চার মণ পর্যন্ত ধানের ফলন হয়েছে। তবে সার, বীজ, কীটনাশকে যে পরিমাণ খরচ হয়েছে, তাতে নতুন ধান বিক্রি করে কাঙ্ক্ষিত দাম মিলছে না অভিযোগ কৃষকদের।
কৃষকরা জানান, ধানের ফলন ভালো হয়েছে। তবে শেষ সময়ে বৃষ্টি হয়েছে তাতে তাদের ধানে অনেক ক্ষয়-ক্ষতি হয়েছে। বৃষ্টির কারণে জমিতে পানি জমে গেছে ফলে তাদের ধান কাটতে কষ্ট হয়েছে। তারা ধানের পেছনে যে খরচ করছেন সেই খরচ তারা তুলতে পারছেন না ধান বিক্রি করে বলে জানান কৃষরা।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো: তারিকুল ইসলাম বলেন, সরকারি ভাবে ধান সংগ্রহ শুরু হলেও নানা জটিলতায় কৃষকরা সরকারি ভাবে ধান বিক্রিতে আগ্রহ হারাচ্ছে। তবে হাটবাজারের তুলনায় সরকারি ভাবে ধানের দাম বেশি।
রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা: মো: শহিদুল ইসলাম বলেন, ভালো ফলন পেতে কৃষকদের উন্নত জাতের বীজ সরবরাহ করা হচ্ছে। সেই সাথে উৎপাদন খরচ কমাতে রাসায়নিক সারের তুলনায় জৈব সারের ব্যবহার বৃদ্ধিতে পরামর্শ দেওয়া হচ্ছে।
চলতি মৌসুমে জেলার ৫ টি উপজেলায় ৫৩ হাজার ১০০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে।।যা থেকে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লক্ষ ৭২ হাজার ৫৭০ টন।যার বাজার মূল্য প্রায় ৬০ কোটি ৪৭ লক্ষ টাকা।
(একে/এএস/ডিসেম্বর ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- ‘জীবন দিয়ে হলেও আমরা পাকিস্তানকে রক্ষা করবো’
- মে দিবস পালন, শ্রমিকের লাভ কতটুকু
- নোয়াখালীতে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ১
- মুন্সীগঞ্জে দুর্লভ কষ্টি পাথরের মূর্তিসহ আটক ২
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- দিনাজপুরে মহান মে দিবস পালিত
- আন্তর্জাতিক শ্রমিক দিবসে নর্থ সাউথ গ্রুপের বর্ণাঢ্য র্যালি
- সাতক্ষীরায় মহান মে দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা
- গোপালগঞ্জে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত
- তালাবদ্ধ ভবন, নষ্ট হচ্ছে অবকাঠামো, ভোগান্তিতে খামারিরা
- টুঙ্গিপাড়ায় মহান মে দিবস পালিত
- জীর্ণ ঘরে চলে পাঠদান, বিশুদ্ধ পানির তীব্র হাহাকার
- শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
- গর্ভে সন্তান, হাতে জাল নিয়ে নদীর জলে জীবিকার সন্ধানে মা
- ঢাকা জেলা সামলাবেন দুই নারী
- ‘ম্যাডামের মুক্তির জন্য আমরা রাজপথে মিছিল করেছি’
- আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলার তদন্ত অগ্রগতির প্রতিবেদন দাখিল
- ‘ন্যায় ও সত্যের সর্বদা জয় হবে’
- ভেঙে ফেলা হলো অবৈধ দুই ইটভাটার চিমনি, জরিমানা ৫ লাখ
- ‘নিশ্চয়ই ইরান ফিফা বিশ্বকাপে অংশ নেবে’
- একঝাঁক প্রোটিয়া তারকা হলেন বিদেশি লিগে দলের মালিক
- মে দিবসে গুগলের ডুডলে উঠে এলো কর্মজীবী মানুষের গল্প
- ‘আমিও একজন শিশু মুক্তিযোদ্ধা’
- দেবহাটায় প্রায় ১ হাজার কেজি অপদ্রব্য মেশানো আম বিনষ্ট
- ইরান যুদ্ধ ‘শেষ’, জানালো ট্রাম্প প্রশাসন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- নভেম্বরের শেষেও ঠাকুরগাঁওয়ে শীত নেই!
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নীলফামারীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত
- ড. ইউনূসকে হয়রানী করা হচ্ছে: যুক্তরাষ্ট্র
- উপহারের মুরগি থেকে জাহাঙ্গীরের লাখপতি হওয়ার গল্প
- তজুমদ্দিন উপজেলা বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- মেহেরপুরে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার ভূমিকা শীর্ষক আলোচনা
- শরীয়তপুরে গণপিটুনিতে তিন ডাকাতের মৃত্যু, থানায় দুই মামলা
- ফিরে দেখা, ঘুরে দেখা
- যুবদল নেতার বাড়িতে এলোপাথাড়ি গুলি, বাবা নিহত
- নবীনগরে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
-1.gif)








