যশোরে ২৫ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রির লক্ষ্য
স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোরের আব্দুলপুর সবজির চারা উৎপাদনের জন্য সারাদেশে বিখ্যাত। এই গ্রামের কয়েকশো কৃষক শীতকালীন সবজি উৎপাদন না করে শুধু বীজতলা নিবিড় পরিচর্যা এবং বীজ অঙ্কুরোদগমের মাধ্যমে প্রতিবছর কোটি টাকার ব্যবসা করেন। এখানে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুনসহ বিভিন্ন প্রকার চারা উৎপাদন করা হয়। বিশেষ ব্যবস্থাপনায় উন্নত মানের এসব সবজির চারা উৎপাদন হচ্ছে প্রায় ৩০ কোটি। যার বাজার মূল্য ২৫ কোটি টাকারও বেশি। এখানকার উৎপাদিত চারা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।
যশোরের চৌগাছা সড়কের আব্দুলপুর গ্রামের রাস্তার দু’পাশে তাকালেই চোখে পড়ে শত শত পলিথিনে ঢাকা সবজির বীজতলা। প্রতি বছর আষাঢ় মাস থেকে এ গ্রামের কৃষকরা বিশেষ ব্যবস্থায় বীজতলা প্রস্তুত করে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুন, মরিচসহ বিভিন্ন সবজির বীজ বপন করেন। বীজ অঙ্কুরোদগমের মাধ্যমে চারা গজালে তা পরিচর্যা করে এক মাস বয়সে তুলে অন্য কৃষকদের কাছে বিক্রি করা হয়।
বর্তমানে বাজারে মানভেদে প্রতি হাজার ফুলকপির চারা ১২শ থেকে ১৫শ টাকা এবং বাঁধাকপির চারা ৫শ থেকে ৮শ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া, টমেটো ও বেগুন চারা প্রতি হাজার ১হাজার থেকে ৩ হাজার টাকা এবং অন্যান্য চারা প্রতি পিস ১ টাকা থেকে ৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে এবছর চারার দাম কম থাকায় চারা উৎপাদনকারী কৃষকরা কিছুটা হতাশ।
আব্দুলপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম দুই বিঘা জমিতে বাঁধাকপি, ফুলকপি, টমেটো, বেগুনসহ বিভিন্ন জাতের চারা উৎপাদন করেছেন। তিনি জানান, এই জমিতে ছয় মাসে চারা উৎপাদন খরচ হয় ২০ থেকে ২৫ লাখ টাকা। এখানে ৬০ থেকে ৭০ লাখ চারা উৎপাদন হবে। আশা করা যায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা বিক্রি হবে। এই অঞ্চলের অন্য চাষিদেরও একই অবস্থা।
ইলিয়াস আলী নামে অন্য এক কৃষক জানান, আমরা জমি বর্গা নিয়ে এখানে ১২ মাস সবজির চারা তৈরির চেষ্টা করি। সার, কীটনাশকের যে দাম তাতে করে খুব বেশি লাভবান হওয়া যায় না। তারপরও এখানে সবজির চারার আবাদ করে আমরা খুশি। বর্তমানে সারাদেশে চারা যায়। অনলাইনের মাধ্যমেও চারা বিক্রি হচ্ছে।
প্রতিবছর ঝিকরগাছা, গদখালী, নাভারণ, চৌগাছা, মণিরামপুর ছাড়াও পার্শ্ববর্তী জেলা চুয়াডাঙ্গার জীবনডাঙ্গা, আলমডাঙ্গা, ঝিনাইদহের কালীগঞ্জ, নড়াইল, লোহাগড়া, সাতক্ষীরা জেলার কৃষক ও সবজি চারার পাইকারি ব্যবসায়ীরা এখানকার উৎপাদিত চারা ক্রয় করে নিয়ে যায়।
চুয়াডাঙ্গা থেকে চারা কিনতে আসা কৃষক আব্দুল লতিফ জানান, আব্দুলপুরের কৃষকদের উৎপাদিত কপির চারার মান ভালো এবং দামও তুলনামূলকভাবে কম। ফলে যাচাই-বাছাই করে এখান থেকেই চারা কেনা সহজ হয়। যে কারণে প্রতিবছর এখানে চারা কিনতে আসি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের অতিরিক্ত উপপরিচালক প্রতাপ মন্ডল জানান, মানসম্মত কপির চারা উৎপাদনে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রযুক্তি ও কারিগরি সহায়তার পাশাপাশি কৃষকদের বাজার ব্যবস্থাসহ নানা পরামর্শ দেওয়া হচ্ছে। যশোরে মোট ৪০ বিঘা জমিতে বিভিন্ন বীজ রোপণ করা হয়। যা থেকে প্রায় ৩০ কোটি চারা উৎপাদন হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২৫ কোটি টাকা।
(এসএমএ/এএস/ডিসেম্বর ০৭, ২০২৫)
পাঠকের মতামত:
- বারিনগর ঘাঁটি আক্রমণ, ৩১ রাজাকার নিহত
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মদক্ষতা ও উৎপাদন কার্যকারিতা মূল্যায়নে বিশেষ প্রশিক্ষণ
- বড়াইগ্রামে ৪ মাদকাসক্ত যুবককে আটক ও জেল
- আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে এসে পিওন সিরাজুলের অস্বীকার
- পাংশায় ইসলামী চক্ষু হাসপাতালের নতুন ভিশন সেন্টারের উদ্বোধন
- সুন্দরবনের পর্যটন স্পটে ৩ দিনের পরিচ্ছন্নতা অভিযান
- দড়ি টেনে খেয়া পার করেন প্রতিবন্ধী জনি, সেই আয়ে চলে ছয় সদস্যের সংসার
- কাশিয়ানীতে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাচারিতায় গ্রাহক হয়রানি
- কাশিয়ানী এম এ খালেক কলেজে অধ্যক্ষের কক্ষে তালা
- ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করলেন রাষ্ট্রপতি
- নড়াইলে শিশু বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষকের যাবজ্জীবন
- লৌহজংয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫০ হাজার টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
- কাপাসিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকর
- দেবহাটা উপজেলার সাবেক চেয়ারম্যান মুজিবর রহমান কারাগারে
- গুরুত্ব বিবেচনায় একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ
- শক্তিশালী স্থানীয় সরকার উন্নয়নের ধারক-বাহক
- বিরামপুর সীমান্তে ২ দফা পুশইন চেষ্টা প্রতিহত: সতর্ক অবস্থানে বিজিবির গ্রামবাসী
- কোহিনুর হত্যা: গ্রেপ্তার সোবহানের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর
- গ্যালাক্সি এস২৬ এফই: সাশ্রয়ী দামে শক্তিশালী এস সিরিজের স্মার্টফোন
- বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন রাজারহাট ইউএনও
- ফোবানাকে ব্যক্তি নয়, শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান
- খোলপেটুয়া নদী থেকে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা
- ফরিদপুরে দিনে দুপুরে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ভাঙচুর, লুটপাট
- ধর্মীয় উপাসনালয়ের কর্মীদের সম্মানী ভাতা দেবে সরকার
- ‘উদ্যোক্তা তৈরি করে কর্মসংস্থান সৃষ্টি সরকারের মূল লক্ষ্য’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- হেমন্ত মানে
- কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
- কুমিল্লায় কাউন্সিলরসহ দুজনকে গুলি করে হত্যা
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- ফকির আপ্তাব উদ্দিন খাঁর ৯১তম ওরশে ভক্তদের ঢল
- চট্টগ্রামে ৩ দিনব্যাপী উচ্চাঙ্গ সঙ্গীত সম্মেলন উদ্বোধন করবেন সুরস্রষ্টা শেখ সাদী খান
- বাংলার ঘরে ঘরে পালিত হল ভাই ফোঁটা
- পঞ্চগড়ে ‘আমরাই প্রকৃতির স্বজন’ সংগঠনের শীতবস্ত্র বিতরণ
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নড়াইলের আলোচিত সেই কৃষি কর্মকর্তার পদাবনতি
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ৩৯টি শহীদ পরিবারের মেলেনি ‘রাষ্ট্রীয়’ স্বীকৃতি, নির্মিত হয়নি স্মৃতিসৌধ
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- জলে ডোবা স্বপ্ন
-1.gif)








