‘যে পরিস্থিতিতে হোক আমরা পাটের উৎপাদন বাড়াতে চাই’
শাহ্ আলম শাহী, দিনাজপুর : কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, 'যে পরিস্থিতিতে হোক আমরা পাটের উৎপাদন বাড়াতে চাই। আধুনিক প্রযুক্তি, পরিবেশ সহনশীল জাত উদ্ভাবন করে আমরা পাটের ব্যাপক উৎপাদন করতে চাই। পাটে বীজ স্বয়ংসম্পূর্ণ হতে চাই। দেশে চাহিদা মিটিয়ে পাট বিদেশেও রপ্তানি করতে চাই। এজন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।’
গতকাল শনিবার দিনাজপুরে বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও পাট জাতীয় আঁশ, বীজ ফসলের উন্নতজাত ও উৎপাদন প্রযুক্তি বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, 'খাদ্যের বড় একটি জোগান দিচ্ছে দিনাজপুর। এই সাফল্য কৃষকের। বিজ্ঞানীরা শুধু গবেষণা করেন, কিন্তু দেশের কৃষকরাই সত্যিকার অর্থে কৃষি বুঝেন।কৃষকরা উৎপাদন না করলে দেশে খাবারের জোগান দেওয়া সম্ভব হতো না। বিজ্ঞানীরা ফসলের নতুন নতুন জাত উদ্ভাবন করছেন কৃষকদের জন্য। আর কৃষকরা সেসব ফসল কষ্ট করে উৎপাদন করে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করছেন।
তিনি আরও বলেন, পাটের উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে কাজ করা হচ্ছে। দেশে যে পরিমাণ পাট আবাদ হয় সেই বীজের বড় অংশ ভারত থেকে নেওয়া আসা হয়। এজন্য বাংলাদেশে বীজের সক্ষমতা ও স্বয়ংসম্পূর্ণতা বাড়াতে নতুন নতুন পাটের জাত উদ্ভাবন করা হচ্ছে। দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি নিশ্চিত করতে জলাবদ্ধতা, চরাঞ্চলসহ সব অঞ্চলেই পাটের উৎপাদন বাড়াতে পরিবেশ সহনশীল জাত উদ্ভাবন করা হচ্ছে। এটি হলে বাংলাদেশের উৎপাদিত পাট দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করা সম্ভব। আগামীতে পাট নিয়ে কৃষি মন্ত্রণালয়ের বিস্তর পরিকল্পনা রয়েছে। এজন্য ২৫ বছরের পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। পাটকে আবারও অর্থকরী ফসল করতে কার্যক্রম নেওয়া হচ্ছে। পাটের শুধু আশই নয়, বীজ উৎপাদন করেও কৃষকরা লাভবান হতে পারবেন। প্লাষ্টিকের ব্যবহার কমাতেও পাটের গুরুত্ব রয়েছে। এজন্য পাট চাষে কৃষকদের আগ্রহী করতে সব ধরনের সহযোগিতার কথা জানানো হয়।
দিনাজপুর পাট বীজ উৎপাদন ও গবেষণা কেন্দ্র আয়োজিত বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. নার্গীস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি'র বক্তব্য রাখেন, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সটিটিউটের মহাপরিচালক ড. মো. মাহফুজ বাজ্জাজ।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট’র মহাপরিচালক ড. নার্গীস আক্তার বলেন, ‘কৃষক বীজ ও পাট উৎপাদন করলে পাট গবেষণা ইনস্টিটিউট সব ধরনের সহায়তা করবে। এ জন্য কৃষকদের উৎসাহি হতে হবে। কৃষকদের উৎপাদিত বীজ ও পাট বাজারজাত করণের সুযোগ সৃষ্টি করা হবে। এই এলাকায় অতিরিক্ত লবণের কারনে অনেক জমি পতিত থাকে। কৃষকদের লবণ সহিষ্ণু জাতের পাট চাষ ও বীজ উৎপাদন করতে হবে। তাদের বীজ এই প্রতিষ্ঠান কিনে নিয়ে আর্থিক ভাবে সহায়তা করা হবে। এই এলাকা পাট চাষের জন্য রয়েছে উজ্জল সম্ভাবনা। তাই, কৃষকদের বীজ উৎপাদন ও পাট চাষে এগিয়ে আসতে হবে। সহায়তা করবে সরকার।'
আলোচনা সভার আগে কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানসহ অতিথিবৃন্দ পাটের বীজ উৎপাদন খামার পরিদর্শন করেন।
(এসএস/এসপি/জানুয়ারি ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ’
- ঐক্যবদ্ধ পাকিস্তান রক্ষা করাই মার্কিন সরকারের নীতি
- আশাশুনির সাবেক এসিল্যাণ্ড বিজয় জোয়ার্দার কারাগারে
- চাকরির প্রলোভনে টঙ্গীতে যুবক হত্যা, ড্রেন থেকে মরদেহ উদ্ধার
- ‘রামপাল-মোংলায় নদী ভাঙ্গ রোধে দেয়া হবে পাইলিং বাঁধ পাইলিং বাঁধ’
- পলাশবাড়ীতে আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের সমাপনি সভা
- চাটমোহরে তরুণদের উদ্যোগে পুঁথি পাঠের আসর বসবে বৃহস্পতিবার
- পারমাণবিক নিয়ন্ত্রণ কাঠামো উন্নয়নে ইন্দোনেশিয়াকে রাশিয়ার বিশেষ সহযোগিতা
- জনস্বাস্থ্য সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের সকল কার্যালয় তামাকমুক্ত ঘোষণা
- ঈশ্বরগঞ্জে একজনের কারাদণ্ড, দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা
- অপহরণ ধর্ষণ নির্যাতনের পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন, তিনজনের বিভিন্ন মেয়াদে সাজা
- স্কুল ছাত্রী ফারজানা হত্যার আসামি মামুনের ডিএনএ পরীক্ষা সম্পন্ন
- ৪ জনের নাম উল্লেখ করে ছেলের মামলা, গ্রেপ্তার ১
- খুলনার জোড়া হত্যাকাণ্ডের দুই আসামি টুঙ্গিপাড়া থেকে গ্রেপ্তার
- সোনাতলায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- ঢাকায় এফএইচের দাতা ও অংশীদারিত্ব সভা
- ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন
- স্কুল প্রতিষ্ঠায় জমি দান, অব্যবহৃত দেড় একর জমি ফেরত চান দত্ত পরিবার
- জহির খান’র কবিতা
- ব্যাঙছড়ি পাহাড়ে বিরল ‘ধনেশ’ পাখির সংসার
- সুবর্ণচরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
- নিউইয়র্কের বাংলাদেশ সোসাইটিতে তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুলকে কুপিয়ে হত্যা
- পঁচা ডিমে জন্মদিনের কেক তৈরি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- বিএনপির কমিটি নিয়ে ঈশ্বরদীতে উত্তেজনা: পাল্টাপাল্টি ঝাড়ু ও আনন্দ মিছিল
- অভিজ্ঞতা, সততা ও উদ্যমে প্রীতম সাহার সাফল্যের নতুন অধ্যায়
- কলাপাড়ায় পাচারকালে ইলিশসহ ২৭ মণ সামুদ্রিক মাছ জব্দ
- বরগুনায় সহকারী মৌলভীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
- ‘বিএনপি-জামায়াতের আর কোন নাশকতা সহ্য করা হবেনা’
- পঞ্চগড় টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
- চুয়াডাঙ্গায় ৪২ দশমিক ২ ডিগ্রি তাপমাত্রা, সতর্ক করতে মাইকিং
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- ভৈরবে ব্যতিক্রম ধর্মী আয়োজনে শিক্ষকদের থ্যাংকস গিভেন পার্টি
- বাসযোগ্য অঞ্চলে পৃথিবীসদৃশ ৪৫ গ্রহ শনাক্ত
- রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দিতে চাওয়া সেই মাসুদের গ্রেপ্তারের দাবি
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
-1.gif)








