ফসলের সাথে এ কেমন শত্রুতা!
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর কালুখালীতে রাতের আঁধারে কৃষকের রসুন ও পেঁয়াজ ক্ষেত থেকে তুলে পাশের পুকুরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষক উপজেলার মদাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের মৃত পিন্টু আলী মন্ডলের পুত্র মোঃ আসমত মন্ডল (৫৫)। তিনি চলতি মৌসুমে দুর্গাপুর মাঠে ৮ শতাংশ জমিতে রসুন ও ৪০ শতাংশ জমিতে পেঁয়াজ চাষ করেছিলেন।
ক্ষতিগ্রস্ত কৃষক আসমত মন্ডল বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে মাঠে গিয়ে দেখি আমার ক্ষেতের রসুন ও পেঁয়াজ তুলে পাশের পুকুরে ফেলে দিয়েছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা এমন কাজ করতে পারে।আমি ধার দেনা করে চাষ পেঁয়াজ, রসুন করেছিলাম। এখন আমার সব শেষ হয়ে গেলো! প্রশাসনের কাছে আমি এর সঠিক বিচার চাই।”
প্রতিবেশী কৃষক বাবু শিং বলেন, “যারা এই কাজের সঙ্গে জড়িত তাদের আইনানুগ শাস্তির ব্যবস্থা করা উচিত। আজ আসমত ভাইয়ের ফসল নষ্ট করেছে, কাল অন্য কারো ক্ষতি করতে পারে।”
আরেক কৃষক আহম্মেদ আলী মন্ডল বলেন, “আমরা অনেক কষ্ট করে ফসল উৎপাদন করি। যদি এভাবে ফসল নষ্ট করা হয়, তাহলে চাষাবাদ করা কঠিন হয়ে পড়বে। প্রশাসন দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক।”
এ বিষয়ে কালুখালী উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। যারা এ ধরনের কাজের সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা প্রয়োজন। আমি ইতোমধ্যে উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনার আওতায় আনার বিষয়টিও বিবেচনা করা হবে।”
ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
(একে/এসপি/মার্চ ০৩, ২০২৬)
পাঠকের মতামত:
- গরমে প্রশান্তি দেবে আম পোড়া শরবত
- ‘বিএনপি করেন বা অন্য দল, সবার জন্য এনসিপির দরজা খোলা’
- গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার
- ‘প্রচন্ড লড়াই শেষে পাকবাহিনী বরিশাল শহর দখল করে নেয়’
- ‘বিগত দুই সরকারের ব্যর্থতায় দেশে হামের প্রাদুর্ভাব হয়েছে’
- ফরিদপুরে বিলের মধ্যে দ্বীপে মেহগুনি গাছের সঙ্গে ঝুলছিলো রঞ্জিতের মরদেহ
- একটি ক্ষুদ্র পুরাতন গল্প
- ভালুক ও মৌমাছির গল্প
- তেলের কৃত্তিম সংকট সৃষ্টি করা হয়েছে : ফখরুল
- রূপপুর পারমাণবিকে জ্বালানি লোডিং ২৮ এপ্রিল
- টাঙ্গাইলে ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
- নলডাঙ্গা এস্টেট নিয়ে নতুন গবেষণায় উন্মোচিত মুঘল বাংলার ভিন্ন বাস্তবতা
- সাতক্ষীরায় বিপুল পরিমান রাসায়নিক মিশ্রিত আম জব্দের পর বিনিষ্ট
- সাতক্ষীরায় ৬৩ লাখ টাকার স্বর্ণসহ নারী আটক
- বগুড়ায় মুচলেকা দিয়ে ম্যাডাম ডাকা হতে অব্যাহতি পেলেন পিকআপ চালক
- ফরিদপুরের কানাইপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন
- কোটালীপাড়ায় ডাকাতি করে পালানোর সময় ৪ ডাকাত আটক
- জ্বালানি তেলসহ সকল সংকট সমাধানের দাবিতে নতুনধারার সমাবেশ
- অসাম্প্রদায়িক ও শোষিত মানুষের কণ্ঠস্বর পঙ্কজ ভট্টাচার্য
- ধামরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে গলা কেটে খুন, স্বর্ণালংকার লুট
- সমৃদ্ধ আগামী গড়তে মেধার সুরক্ষা নিশ্চিত হোক
- ওমরায় যেতে বাধা দেওয়ার অভিযোগে কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- সাতক্ষীরা জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন
- ‘আরও ভালো ব্যাটিং করতে পারি’
- বোয়ালমারীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- মেয়র অমিতাভ বোসের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
- মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
- ‘সংস্কারের কথা বলে নির্বাচন পেছানো যাবে না’
- শরীয়তপুরে মানব পাচারকারীদের বিচারের দাবিতে আমরণ অনশন
- আকিজ বেভারেজ কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৪
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- ভৈরবে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে শতাধিক দোকান-বাড়িঘর ভাঙচুর, আহত ৫০
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- পীযূষ সিকদার’র কবিতা
- রাজশাহীতে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষ, নিহত ৩
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
-1.gif)








