সোনাতলায় ভুট্টার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলা উপজেলায় এ বছর ভুট্টার বাম্পার ফলনে কৃষকদের মুখে হাসি ফুটেছে। কম খরচে অধিক লাভ হওয়ায় দিন দিন ভুট্টা চাষের প্রতি ঝুঁকে পড়ছেন কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, গত বছর ৬৩০ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হলেও চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৮০ হেক্টরে। উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভা জুড়ে এ আবাদ বিস্তৃত হয়েছে। বিশেষ করে চরাঞ্চলে ভুট্টার ফলন বেশি হওয়ায় সেখান থেকেই অধিকাংশ উৎপাদন আসছে। এবার কৃষকরা হাইব্রিড জাতের সুপার সাইন ২৭৬০, যুবরাজ, কাবেরী, কমান্ড ৯৯৯ ও প্রেসিডেন্ট জাতের ভুট্টা চাষ করেছেন। কৃষি অফিসের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও উদ্বুদ্ধ করার ফলে চাষিরা আরও আগ্রহী হচ্ছেন।
স্থানীয় কৃষক নির্মল চন্দ্র ও হুমায়ন কবির জানান, তারা প্রায় এক বিঘা জমিতে ভুট্টা চাষ করেছেন। ফলন ভালো হওয়ায় তারা সন্তুষ্ট। নিজেরা এবং দুইজন নারী শ্রমিক নিয়ে ভুট্টা সংগ্রহ করছেন। তবে নারী শ্রমিকদের অভিযোগ, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ করেও তারা পুরুষ শ্রমিকদের তুলনায় কম মজুরি পান। এ বৈষম্য দূর করতে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
কৃষকরা জানান, বর্তমানে বাজারে প্রতি মণ ভুট্টা ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি বিঘায় গড়ে ৪২ থেকে ৪৫ মণ ফলন পাওয়া যাচ্ছে। ভুট্টার আরেকটি বড় সুবিধা হলো, এর কোনো অংশই "অপচয় হয় না" গাছ জ্বালানি হিসেবেও ব্যবহার করা যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ভুট্টা একটি লাভজনক ফসল। এটি গোখাদ্য, মানুষের খাদ্য এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। কৃষকদের সব সময় কারিগরি প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হচ্ছে। সব মিলিয়ে অনুকূল আবহাওয়া ও কৃষি বিভাগের সহযোগিতায় সোনাতলায় ভুট্টার বাম্পার ফলন কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখছে।
(বিএস/এসপি/মার্চ ৩০, ২০২৬)
পাঠকের মতামত:
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- সামাজিক অবক্ষয়: বিপন্ন শিশু ও নারীদের নিরাপত্তা
- সাতক্ষীরায় কারাবন্দী আ.লীগ নেতা আব্দুল লতিফের মৃত্যু
- সর্বস্ব জুড়ে তুমি
- ঈদে ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন ভালুকার খোকন মিয়া
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- তামাকমুক্ত পরিবেশ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার
- ঈদে প্রচার হবে ৭ পর্বের ‘দেনা পাওনা কোরবানি স্পেশাল’
- ট্রেনে ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী
- ‘বাজেটের আকার বাড়লেও জনগণের ভাগ্যের উন্নয়ন হয়নি’
- শরীয়তপুরে ফসলি জমিতে মাছের খামার করার প্রতিবাদে মানববন্ধন, যুবদল নেতা আটক
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- মোহররম
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
-1.gif)








