কাজুবাদাম চাষে নতুন দিগন্ত, সফলতার পথে রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র
রিপন মারমা, রাঙ্গামাটি : পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী ঢালু জমিতে এখন ঝুলছে পাকা লাল ও কমলা রঙের কাজু আপেল। এক সময়ের আমদানিনির্ভর উচ্চমূল্যের ফসল কাজুবাদাম এখন দেশের মাটিতেই বড় বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করছে। রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালীস্থ পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে কাজুবাদাম চাষের গবেষণায় মিলেছে অভাবনীয় সাফল্য, যা পাহাড়ের অর্থনীতিতে নতুন দিগন্তের উন্মোচন করতে যাচ্ছে।
রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০২১ সালে ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া ও স্থানীয় উৎস থেকে ১০০টি জামপ্লাজম সংগ্রহ করে গবেষণা শুরু হয়। দীর্ঘ পাঁচ বছরের নিবিড় পর্যবেক্ষণের পর দেখা গেছে, এও রাই-০২৪, ০৩০ এবং ০৩৭—এই তিনটি লাইন বা জাতের ফলন ও গুণগত মান অত্যন্ত আশাব্যঞ্জক।
এ বিষয়ে কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানান, এসব জাতের একেকটি কাজু আপেলের ওজন ৮০-৯০ গ্রাম এবং নাটের ওজন ৮-১০ গ্রাম পর্যন্ত হচ্ছে। তিনি বলেন, "পার্বত্য অঞ্চলের মৃদু অম্লীয় মাটি (পিএইচ ৫.০-৬.০) কাজু চাষের জন্য অত্যন্ত উপযোগী। আমরা সফলতার দ্বারপ্রান্তে আছি এবং শীঘ্রই কৃষকদের মাঝে উন্নত জাতের চারা বিতরণ করতে পারব।"
তিন পার্বত্য জেলায় প্রায় ৫ লাখ হেক্টর অনাবাদি জমি রয়েছে। রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ জিয়াউর রহমান বলেন, "বর্তমানে মাত্র ২০ হাজার হেক্টর জমিতে কাজুবাদাম চাষ হচ্ছে, যেখান থেকে উৎপাদন আসছে প্রায় ১৫০০ মেট্রিক টন। যদি ১ লাখ হেক্টর অনাবাদি জমি কাজু চাষের আওতায় আনা যায়, তবে দেশের বার্ষিক ৬০ হাজার টনের চাহিদা মিটিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।"
গবেষকরা জানান, কাজুবাদামের গাছ রোপণের ৩ বছরের মধ্যেই ফল দেওয়া শুরু করে এবং ৯-১০ বছরের একটি পূর্ণবয়স্ক গাছ থেকে বছরে ৮-১০ কেজি নাট পাওয়া সম্ভব। কাজুবাদাম শুধু খাবার হিসেবেই নয়, এর 'কাজু আপেল' থেকে জুস ও জেলি তৈরি করা যায় এবং উচ্ছিষ্ট অংশ গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এতে থাকা আমিষ, ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম মস্তিষ্কের শক্তি বাড়াতে এবং ডায়াবেটিস ও রক্তচাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ একসময় কঠিন মনে হলেও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বর্তমানে এর সব আধুনিক যন্ত্রপাতি উদ্ভাবন করেছে। এছাড়া দেশে ইতিমধ্যে ১৪টি কাজুবাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপিত হয়েছে, যা চাষিদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করবে।
১৯৭৬ সালে কর্ণফুলী নদীর মোহনায় প্রতিষ্ঠিত এই গবেষণা কেন্দ্রটি এখন পাহাড়ের কৃষকদের জন্য এক নতুন অর্থনৈতিক স্বপ্নের সারথি হয়ে দাঁড়িয়েছে। সঠিক সরকারি পৃষ্ঠপোষকতা ও উন্নত জাতের সম্প্রসারণ ঘটলে কাজুবাদাম হতে পারে বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানি পণ্য।
(আরএম/এসপি/মে ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘আজ আমারও জন্মদিন’
- প্রস্তুতি ম্যাচে হারের পরও আশাবাদী তাসকিন
- ‘গণতান্ত্রিক দেশে ইস্যু থাকবে, আলোচনায় সমাধান হবে’
- মহম্মদপুরে মিশ্র ফলের বাগান করে সফল মিজানুর রহমান
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- হেফাজত আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- হংকংয়ে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
- ‘এসএসসির ফলাফল খারাপ নয়’
- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- মুক্তিবাহিনী রাজাকারদের চতুলবাজার ঘাঁটি আক্রমণ করে
- সাতক্ষীরায় ছাত্রদল নেতা বাপ্পি ও ইউপি সদস্য লাল্টুর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫, গ্রেপ্তার ৩
- দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- গোপালগঞ্জ-ঢাকা রুটে সোমবার থেকে চলবে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন
- মুন্সীগঞ্জে নারী-পুরুষের মরদেহ উদ্ধার
- ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘মিসির আলী সিরিজ’ নিয়ে আলোচনা
- হাজার ছাড়ালো সুপারশপ স্বপ্নের আউটলেট
- বাগেরহাটে বাসের ধাক্কায় অটোচালকের মৃত্যু, আহত ৪
- চিৎমরমে দুই বছর ধরে ঝুঁকির মুখে ৩৫ পরিবার: বসতঘর ও রাস্তায় পড়ে আছে বিদ্যুতের খুঁটি ও তার
- বাগেরহাটে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত
- দেশের বাজারে স্যামসাং নিয়ে এল ‘গ্যালাক্সি এ২৭ ৫জি’ স্মার্টফোন
- নিরবচ্ছিন্ন যোগাযোগ ও ডিজিটাল সেবা দিতে বুরো বাংলাদেশের সঙ্গে বাংলালিংকের চুক্তি
- ভৈরবে পাদুকা শিল্পের উন্নয়ন বিষয়ক স্মার্ট প্রকল্পের পরিচিতি সভা ও মতবিনিময় কর্মশালা
- দেশের শ্রেষ্ঠ স্মার্ট ইউনিয়ন গঠনে কাজ করছেন ইয়াসিন আরাফাত চেয়ারম্যান
- খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলছে
- নবীনগরকে একটি 'মডেল উপজেলা' হিসেবে গড়ে তোলার অঙ্গীকার চার প্রার্থীর
- ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের অর্থনীতি, জুলাইয়ে পিএমআই ৫৭.৮
- বরগুনায় ছাত্রলীগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি
- ‘জুলাই সনদের আগে নির্বাচনী রোডম্যাপ প্রতিশ্রুতি ভঙ্গের সামিল’
- কারাগারে বন্দি দিনগুলো নিয়ে সিনেমা বানাতে চান পরীমনি
- কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল মামা-ভাগ্নের
- কুষ্টিয়ায় নিখোঁজের সাত ঘণ্টা পর নারীর মরদেহ উদ্ধার
- সংকটাপন্ন ৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- নিউজিল্যান্ডের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক জোরদারে বাংলাদেশের উদ্যোগ
- সাবেক এমপি শফিকুল ইসলাম অপুর দুই দিনের রিমাণ্ড
- কৃতী শিক্ষার্থীদের মাঝে ত্রুটিপূর্ণ সাইকেল বিতরণ
- গোপালগঞ্জ সদর উপজেলার জলাবদ্ধ অনাবাদী জমিতে ভাসমান কৃষির আবাদ বাড়ছে
- ৭ ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস
- পঞ্চগড় জোন পর্যায়ের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
- কুষ্টিয়ার দৌলতপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি
- ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা প্রকাশ করলো দক্ষিণ আফ্রিকা
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
-1.gif)








