দিনাজপুরে বাণিজ্যিকভাবে জীবন্ত বড় মাছ উৎপাদনে নারী উদ্যোক্তা সুরাইয়ার সাফল্য
শাহ্ আলম শাহী, দিনাজপুর : বাণিজ্যিকভাবে জীবন্ত বড় মাছ উৎপাদনে ব্যাপক সফল্য পেয়েছেন দিনাজপুরের নারী উদ্যোক্তা সুরাইয়া আক্তার। ছোট পরিসরে শুরু করলেও বর্তমানে তিনি দেড়'শ শতাংশ জমির তিনটি পুকুরে মনোসেক্স তেলাপিয়া, মিরর কার্প, জি-থ্রী রুই, মৃগেল, কাতলা, সিলভার কার্প, গ্রাস কার্পসহ বিভিন্ন জাতের জীবন্ত বড় মাছ চাষ করছেন। তার এ উদ্যোগে তিন জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এছাড়াও তার সফলতায় অনুপ্রাণিত হয় অনেকেই মাছ চাষে ঝুঁকছেন।
দিনাজপুর দক্ষিণ কোতোয়ালীর উথরাইল মুরাদপুর হাজীপাড়া এলাকায় নারী উদ্যোক্তা মৎস্য খামারি সুরাইয়া আক্তার এখন অনেকের অনুপ্রেরণা। তার তিনটি পুকুরের মৎস্য খামারে বাৎসরিক আয় এখন প্রায় চারে লাখ টাকা।
২০২৫ সালে প্রথমে একটি পুকুরে তিনি পোনা মাছ উৎপাদন শুরু করেন। সেই মাছের পোনা বিক্রি করে শুরু করেন জীবন্ত বড় মাছ চাষ। মনোসেক্স তেলাপিয়া, জি থ্রি রুই, কাতলা, মৃগেল, সিলভারকার্প, সাদাপুটি উৎপাদন করছেন তিনি। প্রথম বছরেই তিনি সাফল্যের মুখ দেখেন। এ বছর আরো দুইটি পুকুরে মাছের চাষ বাড়িয়েছেন।
নারী উদ্যোক্তা সুরাইয়া আক্তার জানান, সংসারে কাজের ফাঁকে যে পলাতক মুহুর্তগুলোকে রয়েছে, তিনি সেই সময়কে মৎস্য খামারে লাগিয়েছেন। এখন তিনি এলাকার সফল মৎস্য খামারি। দূর-দূরান্ত থেকে অনেকে তার মৎস্য খামারে আসছেন। তার খামার দেখে কেউ কেউ ঝুঁকেছেন মৎস্য চাষে। তার বাড়তি আয় সংসার পরিচালনার পাশাপাশি দুই ছেলেকে উচ্চ শিক্ষার খরচে ব্যয় হচ্ছে। তিনি তার মৎস্য খামারের পরিধি বাড়াতে চাইছেন।
মাছ চাষে অনুপ্রেরণা জুগিয়ে সহযোগিতা করছেন তার স্বামী সেলিম রেজা। সেলিম রেজা বলেন, স্ত্রী সুরাইয়াই দেখা-শোনা করেন মৎস্য খামার। সে তিনজন কর্মচারিও রেখেছে। তবে, আমিও পেশাগত কাজের ফাঁকে তাকে সহযোগিতা করি।
নারী উদ্যোক্তা সুরাইয়ার মাছ চাষের সাফল্যে এখন অনেকে মাছ চাষে আগ্রহী হয়ে উঠেছেন। এলাকার আরেক গৃহীত লতিফা বেগম জানালেন, তিনিও পুকুরে মাছ চাষের খামার গড়তে চান। এজন্য তিনি সুরাইয়া ভাবির পরামর্শ নিতে এসেছেন।
একই কথা জানালেন, আরেক গৃহকর্ত্রী শিউলি আক্তার। তিনি বলেন, ইতোমধ্যে তিনি মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ নিয়েছেন। তিনিও মাছের খামার গড়বেন। এজন্য পরামর্শ নিচ্ছেন সুরাইয়ার।
সুরাইয়াকে প্রথম থেকেই কারিগরি সহায়তা করে আসছে মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র-এমবিএসকে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন।
এ বিষয়ে মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্র-এমবিএসকের মৎস্য বিষয়ক কর্মকর্তা মো. রায়হান আলী জানান, সুরাইয়া আক্তারের সাফল্যের গল্প এখন বেশ আলোচিত হয়েছে। অনেকে আসছেন, তাদের কাছে সহযোগিতা ও পরামর্শ নিতে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় তারা বহুমূখী শিক্ষা কেন্দ্র-এমবিএসকের কারিগরি সহায়তা দিয়ে আসছেন নারী উদ্যোক্তাদের। শুধু সুরাইয়া আক্তার নয়, দিনাজপুর জেলায় এমন কমপক্ষে অর্ধশতাধিক নারী উদ্যোক্তা মাছ চাষ করছেন। পোনা মাছ উৎপাদন থেকে শুরু করে বাণিজ্যিক ভাবে জীবন্ত বড় মাছ উৎপাদনে উদ্যোক্তা তৈরিতে মহিলাদের দিয়ে সমিতির মাধ্যমে কাজ করছে তারা।
(এসএস/এসপি/মে ১১, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘এনসিপিকে সমর্থন দিন, আমরা প্রতারণা করবো না’
- রাজাকাররা ভীত হয়ে সম্পূর্ণভাবে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে
- রাজবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা
- শ্যামনগরে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
- শ্যামনগরে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত
- এবার সেই ওসি শরীফের সঙ্গে আ. লীগ নেতার কোলাকুলি, ভিডিও ভাইরাল
- গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল সমাবেশ
- ডলারের আধিপত্য ও বৈশ্বিক অর্থনৈতিক দাসত্ব: গ্লোবাল সাউথের মুদ্রার সার্বভৌমত্ব রক্ষায় বিকল্প কী?
- সুবর্ণচরে বাড়ীঘরে হামলা ভাঙচুরসহ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
- ‘দুশ্চরিত্র ঢাকতে তারা ইসলামকে ব্যবহার করে’
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ময়মনসিংহে হেরোইন-ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- অশ্লীল ভিডিও ভাইরাল, ফরিদপুরে বিএনপি নেতা বহিস্কার
- গাজী নজরুলের ভিডিও বিতর্ক, দুধ দিয়ে গোসল করে জামায়াত কর্মীর পদত্যাগ
- দিল্লীতে ছাত্র-আন্দোলন বাংলাদেশের মত ভুলপথে যাবেনা তো?
- চুক্তি ও অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনপিসিবিএল
- ভারসাম্যহীন মেয়েকে দিয়ে অপপ্রচার, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক
- গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫
- মেজর মোজাফফরকে জিজ্ঞাসাবাদের অনুমতি
- ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- এমন যদি হতো
- অতীতের ভুল শুধরে ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন হবে ভার্জিনিয়ায়
- ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে দু’জনের মৃত্যু
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








