জ্বালানি সংকটে পুড়ছে পাট, ফরিদপুরে চাষীদের কপালে চিন্তার ভাঁজ
দিলীপ চন্দ, বিশেষ প্রতিনিধি : ‘সোনালী আঁশে ভরপুর, ভালোবাসি ফরিদপুর’— স্লোগানটি জেলার ব্র্যান্ডিং হলেও চলতি মৌসুমে ফরিদপুরের পাট চাষীদের মুখে হাসির বদলে এখন দুশ্চিন্তার কালো মেঘ। দেশের বৃহত্তম ও গুণগত মানে বিশ্বসেরা পাট উৎপাদনকারী এই জেলায় মৌসুমের শুরুতে তীব্র ডিজেল সংকটের কারণে ব্যাহত হয়েছে সেচ কার্যক্রম। ফলে বীজের অঙ্কুরোদগম আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এবার বড় ধরনের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন প্রান্তিক কৃষকরা।
সাধারণত মার্চের শেষ থেকে এপ্রিলের শুরুতে পাটের বীজ বপন করা হয়। এ বছর বপন পরবর্তী সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব পড়ে স্থানীয় বাজারেও। কৃষকদের অভিযোগ, বীজ বোনার পর যে পরিমাণ সেচের প্রয়োজন ছিল, ডিজেলের অভাবে তা দেওয়া সম্ভব হয়নি।
সরেজমিনে দেখা গেছে, সেচ বঞ্চিত অনেক জমিতে মাত্র ২৫ থেকে ৫০ শতাংশ চারা গজিয়েছে। কৃষকরা বলছেন, যারা কষ্ট করে ডিজেল সংগ্রহ করে সেচ দিতে পেরেছেন, তাদের জমিতে ফলন স্বাভাবিক থাকলেও অধিকাংশ মাঠই এখন চারাশূন্য বা পাতলা হয়ে আছে। গত মৌসুমে বিঘাপ্রতি ৬ থেকে ১০ মণ ফলন হলেও এবার তা ২ থেকে ৫ মণে নেমে আসার উপক্রম হয়েছে।
সরকারিভাবে ডিজেল কার্ড দেওয়া হলেও পাম্পগুলোতে দিনের পর দিন ঘুরেও তেল পাওয়া যায়নি। সদরের এক চাষী ক্ষোভ প্রকাশ করে বলেন, "কার্ড নিয়ে বারবার ঘুরেও তেল পাইনি। পানির অভাবে বীজ মাটিতেই শুকিয়ে গেছে। এখন বৃষ্টি হয়ে কী লাভ? চারা তো আর গজাল না।"
তবে মাঠ পর্যায়ের এই হাহাকারের সাথে একমত নন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা।
উপ-পরিচালক মো. শাহাদুজ্জামান দাবি করেন, "মৌসুমের শুরুতেই কার্ডের মাধ্যমে জ্বালানি সরবরাহ করা হয়েছে। তাছাড়া পরবর্তীতে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় সেচের অভাবে ক্ষতি হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।" চারা কম গজানো প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, চাষীরা সাধারণত ঘন চারা তুলে ফেলেন (পাতলাকরণ), তাই শুরুতে চারা কিছুটা কম হলেও চূড়ান্ত ফলনে তার বড় কোনো প্রভাব পড়বে না।
জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে ফরিদপুরে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৮৭ হাজার ৩২৮ হেক্টর জমি। বিপরীতে আবাদ হয়েছে ৮৭ হাজার ৪০২ হেক্টর জমিতে। জেলা থেকে এবার ১ লক্ষ ৯৫ হাজার ৭০০ মেট্রিক টন পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কাগজে-কলমে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা। কৃষি সংশ্লিষ্টরা মনে করছেন, সময়মতো সরকারি সহযোগিতা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না গেলে আন্তর্জাতিক বাজারে ফরিদপুরের পাটের যে ঐতিহ্য ও চাহিদা রয়েছে, তা দীর্ঘমেয়াদী ঝুঁকির মুখে পড়তে পারে।
(ডিসি/এসপি/মে ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘এনসিপিকে সমর্থন দিন, আমরা প্রতারণা করবো না’
- রাজাকাররা ভীত হয়ে সম্পূর্ণভাবে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করে
- রাজবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ ও মাদক বিরোধী আলোচনা সভা
- শ্যামনগরে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
- শ্যামনগরে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত
- এবার সেই ওসি শরীফের সঙ্গে আ. লীগ নেতার কোলাকুলি, ভিডিও ভাইরাল
- গাজী নজরুলের পদত্যাগ দাবিতে শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বিক্ষোভ মিছিল সমাবেশ
- ডলারের আধিপত্য ও বৈশ্বিক অর্থনৈতিক দাসত্ব: গ্লোবাল সাউথের মুদ্রার সার্বভৌমত্ব রক্ষায় বিকল্প কী?
- সুবর্ণচরে বাড়ীঘরে হামলা ভাঙচুরসহ সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
- ‘দুশ্চরিত্র ঢাকতে তারা ইসলামকে ব্যবহার করে’
- ভাঙ্গা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ময়মনসিংহে হেরোইন-ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- ফুলপুরে বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
- নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
- অশ্লীল ভিডিও ভাইরাল, ফরিদপুরে বিএনপি নেতা বহিস্কার
- গাজী নজরুলের ভিডিও বিতর্ক, দুধ দিয়ে গোসল করে জামায়াত কর্মীর পদত্যাগ
- দিল্লীতে ছাত্র-আন্দোলন বাংলাদেশের মত ভুলপথে যাবেনা তো?
- চুক্তি ও অর্থছাড়ের প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনপিসিবিএল
- ভারসাম্যহীন মেয়েকে দিয়ে অপপ্রচার, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক
- গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫
- মেজর মোজাফফরকে জিজ্ঞাসাবাদের অনুমতি
- ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- এমন যদি হতো
- অতীতের ভুল শুধরে ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন হবে ভার্জিনিয়ায়
- ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে দু’জনের মৃত্যু
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- ঘরপালানো এক শিশুর কাহিনী
- দেশে ২৮ শতাংশ নারী প্রথম সন্তান চান ছেলে
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








