E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা 

২০২৬ সেপ্টেম্বর ১০ ১৭:৩২:০৮
গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের লক্ষ্যে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন, উন্নয়ন, প্রস্তুতকরণ, সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমীর সম্মেলন কক্ষে পল্লী উন্নয়ন একাডেমী ও ধান গবেষণা ইনস্টিটিউটের ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট টেকনোলজি বিভাগ এ কর্মশালার আয়োজন করে।

যান্ত্রিক পদ্ধতিতে ধান চাষাবাদের খামার যন্ত্রপাতি গবেষণা কার্যক্রম বৃদ্ধিকরণ (এসএফএমআরএ) প্রকল্পের অর্থায়নের এ কর্মশালায় সহযোগিতা করেছে ধান গবেষণা ইনস্টিটিউটের গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ বাবুল মিঞা।

বিশেষ অতিথির বক্তব্য দেন পরিকল্পনা কমিশনের ফসল উইংয়ের অতিরিক্ত সচিব ফেরদৌসী আখতার, গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমি মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) মো. আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা ও কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উর-আরেফিন।

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডঃ মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. এ কেএম সাইফুল ইসলাম।

শুভেচ্ছা জ্ঞাপন করেন ধান গবেষণা ইনস্টিটিউটে গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড আমিনা খাতুন।

এতে প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উদ্যোক্তা, পল্লী উন্নয়ন একাডেমী, ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি গবেষণায় ইনস্টিটিউট, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিজ্ঞানী, গবেষক, উদ্যোক্তা ও গণমাধ্যম কর্মীরা অংশ নেন।

এর আগে গোপালগঞ্জ পল্লী উন্নয়ন একাডেমি চত্বরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলার উদ্বোধন করেন অতিথিরা।

(টিবি/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৬)

পাঠকের মতামত:

১০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test