মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
পিএম সৈকত, কুড়িগ্রাম : ভোরের আলো ফুটতেই কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের মীরেরবাড়ি গ্রামের মাঠে শুরু হয় কৃষকদের কর্মব্যস্ততা। কেউ জমিতে সবজির পরিচর্যা করছেন, কেউ আগাছা পরিষ্কার করছেন, আবার কেউ ব্যস্ত ফসল সংগ্রহে। বেগুন, করলা, লাউ, শিম থেকে শুরু করে পাতাকপি ও ফুলকপি-বছরের প্রায় প্রতিটি মৌসুমেই সবুজে ভরে থাকে গ্রামের মাঠ। তাই স্থানীয়দের কাছে মীরেরবাড়ি এখন পরিচিত ‘সবজির রাজ্য’ হিসেবে।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় ছিনাইয়ের মীরের বাড়ি গ্রামে সবজির সমারোহের দৃশ্য। যেদিকে তাকানো হয়ে সেই দিকে শুধু সবুজ আর সবুজ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে রাজারহাট উপজেলায় সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল ৭৬০ হেক্টর। এর মধ্যে মীরেরবাড়িতেই আবাদ হয়েছে ৪০০ হেক্টর, যা উপজেলার মোট লক্ষ্যমাত্রার প্রায় ৫৩ শতাংশ। এক গ্রামেই প্রায় ৮০০ কৃষক সরাসরি সবজি চাষের সঙ্গে যুক্ত।
কৃষকেরা জানান, মীরেরবাড়ির দোআঁশ মাটি ও তুলনামূলক উঁচু জমি সবজি চাষের জন্য উপযোগী। অতিরিক্ত পানি জমে না থাকায় বিভিন্ন মৌসুমি সবজির ভালো ফলন হয়। বাজারে চাহিদা ও তুলনামূলক লাভজনক হওয়ায় ধানের পরিবর্তে অনেকেই সারা বছর সবজি চাষ করছেন।
স্থানীয় কৃষক জাহেরুল ইসলাম বলেন, “মুই সারা বছর মোর জমিত আনাইজ (সবজি) চাষ করোং। হামার এই মাটিত যাদু আছে। অল্প সার দিয়া ভালো আবাদ হয়, লাভও ভালো।”
তিনি জানান, ৫০ শতক জমিতে পাতাকপি ও ৬০ শতকে ফুলকপি চাষে তাঁর খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। ফলন ভালো হলে প্রায় ২ লাখ টাকার সবজি বিক্রির আশা করছেন। ৪০ শতক জমিতে হলুদ চাষে খরচ হয়েছে ২০ হাজার টাকা; সেখান থেকে প্রায় ১ লাখ টাকার হলুদ বিক্রির প্রত্যাশা তাঁর।
তবে সম্ভাবনার পাশাপাশি সমস্যাও রয়েছে।
কৃষকদের অভিযোগ, সার কিনতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেক সময় চাহিদামতো সারও পাওয়া যায় না। পাশাপাশি কীটনাশকের মূল্যবৃদ্ধিতে বেড়েছে উৎপাদন খরচ। সবচেয়ে বড় অভিযোগ, মধ্যস্বত্বভোগীদের কারণে উৎপাদিত সবজির ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকেরা।
স্থানীয় পাইকার দুলু মিয়া বলেন, মীরেরবাড়ির সবজি রাজারহাটের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যায়। তাঁর দাবি, কৃষকের কাছ থেকে ৩০ টাকায় কেনা সবজি বাইরে প্রায় ৫০ টাকায় পাঠানো হয় এবং খুচরা বাজারে তা আরও বেশি দামে বিক্রি হয়।
রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়, গত অর্থবছরে মীরেরবাড়িতে সবজি চাষের লক্ষ্যমাত্রা ছিল ৪০০ হেক্টর এবং অর্জনও হয়েছে ৪০০ হেক্টর। সারসংকটের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে কোনো সারসংকট নেই। উপসহকারী কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে সার সরবরাহ করা হচ্ছে।
(পিএস/এসপি/সেপ্টেম্বর ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- তালায় বিলে অবৈধ বালু উত্তোলন, ৪ জনকে ৬০ হাজার টাকা জরিমানা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
- মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা, বাধা রেলপথ
- মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- রফতানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকার স্কিমে প্রাইম ব্যাংক
- প্রান্তিক জনপদের সীমা পেরিয়ে চট্টগ্রাম আদালতের আইনজীবী হ্লানুচিং মারমা
- সুন্দরবনের বনদস্যু ‘নানা ভাই’ বাহিনীর ১২ সদস্যের আত্মসমর্পণ
- সুন্দরবনের অভয়ারণ্যে দুটি নৌকাসহ দুই জেলে আটক
- বিদ্যুৎস্পৃষ্টে নিহত অটোচালক, আহত মেয়ে
- ফুলপুর পৌরসভার সর্বোচ্চ করদাতাদের সম্মাননা
- 'মিথ্যে মামলা' ও 'অপপ্রচার' দাবি করে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
- ওয়ালটন পণ্যের মান ও স্থায়িত্ব উন্নত, দামেও সাশ্রয়ী: সমাজকল্যাণ মন্ত্রী
- বাংলাদেশের বন্ড মার্কেটের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত
- ৫০ লাখ মুক্তিপণ দাবিতে ব্যবসায়ী অপহরণ, পাঁচলাইশ পুলিশের জালে ৮ অপরাধী, ভিকটিম উদ্ধার
- ডিবির পৃথক অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
- বরখাস্ত নয় কর্মবিরতিতে থাকবেন সেই শিক্ষক, তদন্তে কমিটি
- ডিবির অভিযানে পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার
- শেখ আ: রাজ্জাক আলিম মাদরাসায় এবারও সভাপতি নির্বাচিত হলেন শেখ নাজিম উদ্দিন
- গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা
- সাহসী সাংবাদিকতার জন্য ফোবানা সম্মাননা পেলেন সাংবাদিক ছাবেদ সাথী
- লস অ্যাঞ্জেলেসে শেষ হলো তিন দিনের জমজমাট ৪০তম ফোবানা সম্মেলন
- ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে ট্রাকচাপায় বাবা-মায়ের মৃত্যু
- রূপপুরে অগ্নিকাণ্ড: তদন্ত কমিটি গঠন, স্বাভাবিক রয়েছে নির্মাণ ও কমিশনিং কার্যক্রম
- মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা
- লাইজু তুই এমপি হয়েছিস!
- লাখো মুসল্লীর আমিন আমিন ধ্বনিতে শেষ হলো কুড়িগ্রামের ইজতেমা
- বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু : নিপীড়িত মানুষের মুক্তির দিশারী
- নেত্রকোনা- ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম হিলালীর সমর্থনে গণমিছিল
- সিরাজগঞ্জে ৬০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
- সাংবাদিক বুলুর মৃত্যুর রহস্য উদঘাটনে অধিকতর তদন্তের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- বাংলা একাডেমির নতুন মহাপরিচালক হারুন-উর-রাশীদ আসকারী
- শ্রীনগরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রচারণা তুঙ্গে
- মাগুরায় আমন ধান ক্রয়ের লক্ষে লটারিতে কৃষক নির্বাচন
- সিলেটের অভিনয় শিল্পী কেউরি কামাল উদ্যমী যুবক
- ‘ডিআরইউ আমাদের আশ্রয়ের জায়গা ছিল’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, কুমিল্লা শাখার নতুন কমিটি গঠিত
- সোনাগাজীতে মুদিদোকানের গোডাউন থেকে ৫ হাজার ৩০০ লিটার ভোজ্য তেল উদ্ধার
- ২০২১ ও ২০২২ সালের শিল্পকলা পদক পাচ্ছেন ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান
- ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে ট্রাকচাপায় বাবা-মায়ের মৃত্যু
- ‘জুলাই যোদ্ধা নামে আওয়ামী ফ্যাসিস্টরা সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে’
- পঞ্চগড়ে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টের উদ্বোধন
- বাউফলে মেয়েকে কেন্দ্রে নেওয়ার পথে প্রধান শিক্ষক বাবার মৃত্যু
- কলাপাড়ায় অস্ত্রসহ ৬ ডাকাত আটক
১০ সেপ্টেম্বর ২০২৬
- মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি
- গোপালগঞ্জে দেশীয় উপযোগী কৃষিযন্ত্র উদ্ভাবন উন্নয়ন ও বাজারজাতকরণ শীর্ষক কর্মশালা
-1.gif)








