'রাষ্ট্রপতি কৃষি পুরস্কার' চালুর উদ্যোগ
স্টাফ রিপোর্টার : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরা হচ্ছেন দেশের আসল ও শ্রেষ্ঠ মানুষ। তারাই দেশ গড়ার যোদ্ধা।
তিনি বলেন, এই কৃষকদের সম্মান জানাতে ও তাদের অনুপ্রাণিত করতে কৃষি ক্ষেত্রে নতুন-নতুন উদ্ভাবন ও অসামান্য অবদানের জন্য রাষ্ট্রপতি কৃষি পুরস্কার চালুর উদ্যোগ নেওয়া হবে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে সমিতির ৮ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে রাষ্ট্রপতি এই উদ্যোগ গ্রহণের কথা বলেন।
সাক্ষাৎকালে সমিতির অন্যান্য সদস্যের মধ্যে ছিলেন মো. আব্দুল জলিল (লিচু কিতাব), মো. হাসান আলী (ড্রাগন হাসান), মোছা. বেলী বেগম (সবজি বেলী), মো. আবু তালেব জোয়াদ্দার (মাছ তালেব), মো. হাফিজুর রহমান মুকুল, তোফাজ্জল হোসাইন (পল্টি) ও শওকত আলম।
রাষ্ট্রপতি এসময় দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি কৃষকদের সর্বাঙ্গীণ সহযোগিতার আশ্বাস দেন এবং কৃষি ও বাণিজ্য মন্ত্রীসহ সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করার পরামর্শ দেন এবং কৃষকদের স্বার্থকে একটি আন্দোলনে পরিণত করার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, এ দেশের সবচেয়ে ইতিবাচক খাত কৃষি। কৃষকের ঘাম, পরিশ্রম, নতুন-নতুন উচ্চফলনশীল জাত ও কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং প্রযুক্তির যথাযথ ব্যবহারের ফলে ফসল উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন, কৃষকেরা দুর্নীতি করে না বরং সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে অবদান রাখেন। কৃষিপণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, কৃষি পণ্য ও শস্য যাতে সহজে ভোক্তার নিকট পৌঁছাতে পারে, কৃষক যাতে সঠিক মূল্য পায়, সেজন্য একটি কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ বিষয়ে কৃষকদের আরো উদ্যোগী, সচেতন ও সজাগ হবার জন্য তিনি আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি ও কৃষকদের উন্নয়নে বর্তমান সরকার একটি নতুন স্কিম চালু করেছে, ইতোমধ্যে তিন হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো বর্তমান সরকারও কৃষকদের দশ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে। কৃষকদের সহজ শর্তে কম সুদে কৃষি ঋণের ব্যবস্থা গ্রহণসহ কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যকর পদক্ষেপের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি অচিরেই কৃষকেরা এর সুফল পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল কৃষকদের উন্নয়নে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত, বিনা সুদে ঋণ সুবিধা, কৃষকদের স্বীকৃতি দিতে কৃষক দিবস উদযাপন ও কৃষকদের জাতীয় পুরস্কার প্রদান, শস্য বীমা চালু, জেলা-উপজেলার আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটিতে প্রতিনিধিত্ব, বজ্রপাত ও সাপে কাটা থেকে সুরক্ষা ও কৃষি উপকরণের সুলভ সরবরাহ সংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া রাষ্ট্রপতির কাছে পেশ করেন।
রাষ্ট্রপতি বলেন, দেশে উৎপাদিত ফল-মূল, কৃষিজাত পণ্যের বিদেশে ব্যাপক চাহিদা ও অফুরন্ত সম্ভাবনা রয়েছে। তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এসকল কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রপ্তানিতে এগিয়ে আসার জন্য সমিতির সদস্যদের প্রতি আহ্বান জানান। এছাড়া কৃষি প্রক্রিয়াজাত শিল্প-কারখানা, আধুনিক হিমাগার স্থাপনে উদ্যোগ গ্রহণ ও খামারে আধুনিক সোলার প্যানেল ব্যবহার করার ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। এসময় কৃষিঋণের সুদ বিশেষ করে এনজিও থেকে গৃহীত ঋণের সুদ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
কৃষক সমিতির সভাপতি ঈশ্বরদীতে কৃষিক্ষেত্রে অবদানের জন্য সত্তর ঊর্ধ্ব কৃষকদের সংবর্ধনা ও আধুনিক কৃষিপণ্য প্রদর্শন ও বাণিজ্যিকীকরণে মেলা আয়োজনের উদ্যোগ গ্রহণের কথা রাষ্ট্রপতিকে অবহিত করেন এবং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেন। রাষ্ট্রপতি মেলায় উপস্থিত থাকার আগ্রহ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবগণ উপস্থিত ছিলেন।
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে’
- 'রাষ্ট্রপতি কৃষি পুরস্কার' চালুর উদ্যোগ
- নারীদের জন্য আরও ১০০ পিংক বাস চালুর উদ্যোগ
- ‘ডি থ্রি ট্রফি’ নামে উদ্বোধন হলো বিসিবির নতুন টুর্নামেন্ট
- নদীর পাড় থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে
- মুক্তিবাহিনীর একটি শক্তিশালী দল কায়েমপুর পাকসেনা ঘাঁটি আক্রমণ করে
- ঈশ্বরদীতে রিভলবার ও ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
- ফখরুলের ছেড়ে দেওয়া আসনে ১১ দলের মনোনয়ন দাখিল
- কোস্টাল মডেল কিন্ডারগার্টেন ফলাফল প্রকাশ ও বৃত্তি সনদ বিতরণ
- তালায় রত্না জুয়েলার্সে দুঃসাহসিক চুরি, ২৩ লাখ টাকার গহনা লাপাত্তা
- আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় চারটি কাঁচা ঘর লন্ডভণ্ড
- লৌহজং এ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান
- নন্দীগ্রামে কালীমন্দিরে ভাঙচুর, দানবাক্সের টাকা ও পূজার সামগ্রী চুরির অভিযোগ
- সালথার ঐতিহ্যবাহী কুমার নদ কচুরিপানায় নাব্য সংকটে
- অস্ত্র বানাও, মার্ডার হলে আমি দেখব : চেয়ারম্যানের এই বক্তব্যকে অপপ্রচার দাবি করে সংবাদ সম্মেলন
- বিয়ের আশ্বাসে নারীকে দুবাই নিয়ে ধর্ষণের অভিযোগ, শিশুর স্বীকৃতির দাবি
- নড়াইলে পৌর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহাজান সিরাজ বিদ্যুতের দল থেকে পদত্যাগের ঘোষণা
- সালিশে মেম্বারকে লাঞ্ছিতের পর তার চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ
- কাপ্তাইয়ে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করলেন সংসদ সদস্য দীপেন দেওয়ান
- বেশি বয়সে গোল করে রেকর্ড গড়লেন মদ্রিচ
- দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭
- ‘ভঙ্গুর অর্থনীতি থেকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে বাংলাদেশ’
- ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলার দুঃসাহস কাদের হতে পারে’
- জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- মিরপুর প্রেসক্লাবে জাতীয় ইলিশ উৎসব ও আলোচনা সভা
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- ফরিদপুরে বঙ্গবন্ধু স্বাধীনতা বইমেলা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- বিশ্ব সমুদ্র দিবসে কুয়াকাটা সমুদ্র সৈকতের সামুদ্রিক বর্জ্য পরিস্কার
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- ঢাকায় নিহত পুলিশ সদস্যের পরিচয় মিলেছে
- কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
- অন্ধ মানুষ
- চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা
- নিভে যাচ্ছে ক্যান্সারে আক্রান্ত মেধাবী অন্তরের স্বপ্ন
- মানিক লাল ঘোষের একগুচ্ছ একুশের ছড়া
- পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা
- গণ-অভ্যুত্থানে নিহত অজ্ঞাত ৬ মরদেহের সন্ধান
- ভৈরব পৌরসভায় আধুনিক সবজি, মাছ, মাংস শেড এবং গণশৌচাগার উদ্বোধন
- অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স বিতরণ
-1.gif)








