ব্রি-১০৩ আমনে বাড়তি লাভের স্বপ্ন সোনাতলার কৃষকের
বিকাশ স্বর্ণকার, সোনাতলা : বগুড়ার সোনাতলায় ব্রি-১০৩ জাতের রোপা আমন ধান কর্তন করা হয়েছে। আগাম ফলন, উন্নত মানের ধান ও খড় বিক্রি করে অধিক লাভের আশায় কৃষকের মুখে ফুটেছে হাসি। কৃষি বিভাগের সহযোগিতায় পরীক্ষামূলক ভাবে চাষ করা এ জাতের ধান আগাম ঘরে তুলতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন কৃষক।
আজ সোমবার সকালে উপজেলার বোচারপুকুর এলাকায় তিন বিঘা জমিতে উৎপাদিত ব্রি-১০৩ জাতের রোপা আমন ধান কর্তনের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন। এ সময় কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় কৃষক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস জানায়,রোপা আমনের উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উন্নত জাতের ধান চাষে উৎসাহিত করতে সরকারি সহায়তায় বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পাশাপাশি ধান রোপণ থেকে শুরু করে পরিচর্যা পর্যন্ত কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হয়েছে।
ধান কর্তন অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, ব্রি-১০৩ একটি আগাম ও উন্নত জাতের আমন ধান। এ জাতের চাল খেতে বেশ সুস্বাদু। উপযুক্ত পরিচর্যা ও অনুকূল পরিবেশ পেলে প্রতি বিঘায় প্রায় ২৫ থেকে ২৬ মণ ধান উৎপাদন সম্ভব। আগাম ধান ঘরে তুলতে পারলে কৃষকেরা বাজারে ভালো দাম পাওয়ার পাশাপাশি পরবর্তী ফসল হিসেবে সরিষা চাষের জন্য জমি প্রস্তুত করতে পারবেন। এতে উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কৃষকের লাভের সম্ভাবনাও বাড়বে।
ধানচাষি মোঃ সোহরাব হোসেন বলেন, ধান রোপণ থেকে শুরু করে পরিচর্যা পর্যন্ত উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। তাঁরা নিয়মিত জমিতে এসে ধানের অবস্থা পর্যবেক্ষণ করেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। আগাম ধান কাটতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, বর্তমানে ধানের দাম তুলনা মূলক ভালো। পাশাপাশি গোখাদ্য হিসেবে ধানের খড়েরও চাহিদা রয়েছে। প্রতি আঁটি খড় পাঁচ টাকা দরে বিক্রি করতে পারলে তা থেকেও ভালো আয় হবে। ধান ও খড় বিক্রি করে সব মিলিয়ে এবার অধিক লাভের আশা করছেন তিনি।
ধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি বিভাগের অতিরিক্ত কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ সাবিহা আক্তার সুরভী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নয়ন চন্দ্র শীল ও মোমিনুল ইসলাম, সাবেক কাউন্সিলর জাফর ইকবাল চপল, পরিসংখ্যান সহকারী রায়হান বিন আব্দুল কাফি, চেইনম্যান এবং সাংবাদিক মোশাররফ হোসেন ও বিকাশ স্বর্ণকার প্রমুখ।
(বিএস/এসপি/অক্টোবর ২৬, ২০২৬)
পাঠকের মতামত:
- সাতক্ষীরায় আদালত চলাকালিন পুলিশকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ আসামী রেজাউলের
- জামালপুর থেকে চেন্নাই, চিকিৎসার দীর্ঘ দুর্ভোগ শেষে আদালতে রোগী
- সুন্দরবন ছেড়ে আবারো লোকালয়ে বাঘ, ড্রোন উড়িয়েও মেলেনি সন্ধান
- বিষাক্ত অ্যালকোহল পানের ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় স্কুলছাত্রের মুত্যু
- পাংশায় ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
- পদ্মা রেল সেতুতে সুন্দরবন এক্সপ্রেস থেকে পড়ে অজ্ঞাতনামা নারীর মৃত্যু
- আনন্দ-উচ্ছ্বাসে কাপ্তাইয়ে উদযাপিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা
- উপনির্বাচন ঘিরে ঠাকুরগাওয়ে বিজিবির কড়া নিরাপত্তা, চলছে বিশেষ মহড়া
- পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে ২ পর্যটক নিখোঁজ, ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু
- পদ্মা নদীতে ডুবে বুদ্ধিপ্রতিবন্ধীর মৃত্যু
- রাষ্ট্র কি বর্বরতাকে সুযোগ করে দিচ্ছে?
- সাবেক চেয়ারম্যানের ঘরসহ ১৯টি ঘরে আগুন-লুটপাট-ভাঙচুর, অর্ধশত ককটেল বিস্ফোরণ
- সেলুনে পাঠাগার করে জ্ঞানের আলো ছড়াচ্ছেন রাজু আহমেদ
- ব্রি-১০৩ আমনে বাড়তি লাভের স্বপ্ন সোনাতলার কৃষকের
- স্বামী আব্দুর রউফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকরের নির্দেশ
- নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- শিশির ভেজা ভোরে শিউলির রূপমাধুরী
- ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন
- শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু: বাঙালি জাতির আত্মজাগরণ ও স্বপ্নের অবিচ্ছিন্ন অভিযাত্রা
- এক সপ্তাহেও খোঁজ মেলেনি শিশু রাইসার
- কোটালীপাড়ায় বিষাক্ত মদপানে দু’জনের মৃত্যু, চিকিৎসাধীন একজন
- কাজী আব্দুল মাজেদ একাডেমির নতুন পরিচালনা পরিচালনা পর্ষদের সভাপতির সংবর্ধনা
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু
- গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরো ১৮ জন গ্রেফতার
- ময়মনসিংহে সম্পত্তি নিয়ে আইনি বিরোধ, জাল দলিল ও খতিয়ান তৈরির অভিযোগ
- গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
- ইজারামুক্ত বাজারে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের অভিযোগ
- পলাশবাড়ীতে ইউনিয়ন পরিষদের জায়গা দখল মুক্ত করার দাবিতে মানববন্ধন
- কুমিল্লায় ডাকাত চক্রের সর্দারসহ ৭ জন গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার
- আগৈলঝাড়ায় ইয়াবাসহ তিন ব্যবসায়ী গ্রেফতার
- চুয়াডাঙ্গায় তীব্র রোদ ও গরমে অতিষ্ঠ জনজীবন
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিখোঁজের দুইদিন পর ধান ক্ষেতের পাশ থেকে কৃষকের মরদেহ উদ্ধার
- কুমিল্লা নিয়ে আমারও একটি পরিকল্পনা রয়েছে : মনিরুল হক চৌধুরী
- লোহাগড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর সন্ত্রাসী হামলা
- কুমিল্লায় আটক ৩৯ কিশোরকে মুচলেকায় ছাড়িয়ে নিলেন অভিভাবকরা
- ভৈরবে ধান কাটার কম্বাইন হার্ভেস্টার বিতরণ
- ভৈরবে কৃষকের ফসলি জমি নষ্ট করে সড়ক নির্মাণ
- অবাদ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসকের মতবিনিময়
- লক্ষ্মীপুরে যুবলীগ নেতার চোখ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
- লিচু চোর
- পীযূষ সিকদার’র কবিতা
- যে বুলেট তোমার প্রাণ কেড়েছে সেই বুলেটকে আমি কথা দিয়েছি, আমায় মেরো না; আমি মুজিবের মতো বাংলা ও বাঙালিকে ভালোবাসবো না
- স্বামী আব্দুর রউফকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যদণ্ড কার্যকরের নির্দেশ
- গোবিপ্রবিতে আন্তঃবিভাগ দাবা প্রতিযোগিতা শুরু
-1.gif)








