রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত কৃষকরা, খরচ ও সার সংকট নিয়ে দুশ্চিন্তা
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর মাঠে মাঠে এখন পুরোদমে শুরু হয়েছে আগাম জাতের ‘মুড়িকাটা’ পেঁয়াজ রোপণের ব্যস্ততা। স্বল্প সময়ে ফসল ঘরে তোলার আশা নিয়ে জমি প্রস্তুত ও পেঁয়াজ রোপণে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তবে উৎপাদন খরচ বৃদ্ধি, কৃত্রিম সার সংকট এবং ন্যায্যমূল্য পাওয়া নিয়ে তীব্র দুশ্চিন্তায় রয়েছেন তারা। অন্যদিকে, কৃষি বিভাগ জানিয়েছে—আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে এবং বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে।
অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়া মুড়িকাটা পেঁয়াজের রোপণ কাজ শেষে আগামী ডিসেম্বরেই ফসল ঘরে তোলার আশা করছেন কৃষকরা। কম সময়ে উৎপাদন সম্ভব হওয়ায় এ পেঁয়াজ চাষে কৃষকদের আগ্রহ সবসময়ই বেশি থাকে। তবে বিগত বছরগুলোর অভিজ্ঞতার আলোকে অনেকে খরচের তুলনায় ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কা প্রকাশ করছেন।
সরেজমিনে রাজবাড়ীর বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, কৃষকদের কেউ জমি প্রস্তুত করছেন, আবার কেউ সারি সারি করে রোপণ করছেন পেঁয়াজ। পরিবারের সদস্যদের পাশাপাশি অতিরিক্ত শ্রমিক নিয়েও চলছে এই কর্মযজ্ঞ।
জেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, দেশের মোট পেঁয়াজ উৎপাদনের প্রায় ১৪ শতাংশই হয় রাজবাড়ী জেলায়। এখানে মূলত হালি ও মুড়িকাটা—এই দুই ধরনের পেঁয়াজের আবাদ হয়ে থাকে। চলতি মৌসুমে জেলায় মোট ৬ হাজার ১৩ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
খরচের হিসেব ও কৃষকদের আক্ষেপ
কালুখালী উপজেলার হরিনবাড়িয়া চরের কৃষক সমসের হোসেন পেঁয়াজ চাষের খরচের হিসাব দিয়ে বলেন, “এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে প্রায় ৫২ হাজার টাকা খরচ হয়। এর মধ্যে জমি চাষে ৩ হাজার, সারে ১০ হাজার, ১০ মণ বীজে ২২ হাজার, রোপণের শ্রমিক খরচ ৬ হাজার , সেচে ৩ হাজার, কীটনাশকে ৫ হাজার এবং নিড়ানিতে ৩ হাজার টাকা ব্যয় হয়। যাঁদের নিজস্ব জমি আছে, তাঁদের এই খরচ হলেও যাঁদের জমি লিজ নিতে হয়, তাঁদের আরও অতিরিক্ত ২৫ থেকে ৩০ হাজার টাকা যোগ করতে হয়।”
পাশেই পেঁয়াজ রোপণরত খলিল মন্ডল আক্ষেপ করে বলেন, “অনেক খরচ করে পেঁয়াজ লাগাই, কিন্তু সঠিক দাম পাই না। প্রতি বছরই লোকসান গুনতে হয়। বিঘাপ্রতি ফলন ভালো হলে ৭০ থেকে ৮০ মণ পেঁয়াজ পাওয়া সম্ভব। তবে শেষ পর্যন্ত বাজারে কী দাম পাব, তার ওপরই লাভ-লোকসানের হিসাব নির্ভর করে।”
সার সংকট নিয়ে ক্ষোভ
হরিনবাড়িয়া চারের কৃষক আবেদ মোল্লা জানান, গত বছর মুড়িকাটা পেঁয়াজ প্রতি মণ ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছিল। অথচ প্রতি মণ উৎপাদনে খরচই পড়েছিল ১ হাজার টাকার বেশি। সেবার কোনো রকমে খরচ উঠে এলেও লাভ হয়নি। এবার সার, বীজ ও শ্রমিকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ আরও অনেক বাড়বে। ফলে দাম ১ হাজার টাকা হলে কৃষকদের বড় লোকসানে পড়তে হবে।
কাসেম মন্ডল, হাসেম আলী মোল্লার মতো একাধিক কৃষকের অভিযোগ, বাজারে গেলে প্রয়োজনের সময় সার পাওয়া যাচ্ছে না। ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি করছেন। কৃষি অফিসে অভিযোগ করেও এর প্রতিকার মিলছে না বলে দাবি করেন তারা। বাজারে যেন সহজে ও সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়া যায়, সে জন্য সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
সার সংকটের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে রাজবাড়ী জেলা কৃষি অফিসের প্রশিক্ষণ অফিসার গোলাম রাসূল বলেন, “কৃষকেরা যেন সময়মতো সার পান, সে জন্য নিয়মিত সার সরবরাহ করা হচ্ছে। বর্তমানে জেলায় সারের কোনো সংকট নেই। এ ছাড়া কৃষি বিভাগ সবসময় কৃষকদের খোঁজখবর রাখছে এবং নিয়মিত কৃষিপরামর্শ দিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে মুড়িকাটা পেঁয়াজের নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা সফলভাবে অর্জিত হবে এবং কৃষকরা লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।
(একে/এসপি/নভেম্বর ০২, ২০২৬)
পাঠকের মতামত:
- বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা
- সালথায় ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত
- নগরকান্দায় পাঁচ দিনব্যাপী মহানাম যজ্ঞ ও লীলা কীর্তন সম্পন্ন, ভক্তদের মিলনমেলা
- রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে
- গ্রেপ্তারকৃত তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭ দিন করে রিমাণ্ডের আবেদন
- পাংশায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৪ জনের কারাদণ্ড
- চাটমোহরে বিলে দু’টি অবৈধ সোঁতিবাঁধ উচ্ছেদ ও অর্থদণ্ড
- রাজবাড়ীতে মুড়িকাটা পেঁয়াজ রোপণে ব্যস্ত কৃষকরা, খরচ ও সার সংকট নিয়ে দুশ্চিন্তা
- ব্র্যাক ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী
- চার লেনে উন্নীত হচ্ছে বগুড়া চারমাথা-কামারগাড়ী মহাসড়ক
- কাগজে তিন এলএসডিতে চাল সরবরাহ, বাস্তবে ব্যবসায়ীর গুদামে অর্ধকোটি টাকার সরকারি চাল
- ১৪ শিক্ষকের ১ শিক্ষার্থী, তাও ফেল!
- তাইওয়ানে আনিসুরের মৃত্যু, দেশে মরদেহের অপেক্ষায় দুই সন্তান
- শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা
- মধুমতী নদীতে জমজমাট নৌকাবাইচ প্রতিযোগিতা
- বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াত শিবিরের বাধা, প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- নড়াইলে সিসিআইসির অভিযানে উদ্ধার ৩৬ মোবাইল ফোন মালিকদের কাছে হস্তান্তর
- ডেঙ্গুতে মৃত্যু, স্যালাইন নেই: স্বাস্থ্য ব্যবস্থাপনা কোথায়?
- ৫০৩ কোটি টাকার স্থাপনার পাশে বালু উত্তোলন, নীরব প্রশাসন!
- লৌহজংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণী
- ৪ দিন কম থাকবে গ্যাসের চাপ
- ‘ষড়যন্ত্রকারীরা পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে’
- ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডির কমিটি বাতিল হাইকোর্টে স্থগিত
- সালথায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিশু নাহিদের
- ট্রেইলারে চমক : মুক্তির আগেই শ্রদ্ধার সিনেমার আয় ১১৭ কোটি টাকা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- শেরপুরে টিসিবির পণ্য পাবে ১ লাখ ১০ হাজার পরিবার
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- কেন্দুয়ায় জৈব বালাই নাশক পদ্ধতিতে ১০০ হেক্টর জমিতে হবে খিরা চাষ
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
- প্রেমিকের ছুরিকাঘাতে প্রেমিকা খুন, প্রেমিক আটক
- নেত্রকোনা-৩ আসনে দ্বিমুখী তুমুল লড়াই, কঠিন চাপের মুখে ভোটারগণ
- লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি আসাদুল, ৩০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে নির্যাতন
- আমি কোন আগন্তুক নই
- স্বাধীনতার পর জামায়াতের কুষ্টিয়া জয়
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শুরু ২৬ এপ্রিল
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








