অবসর নিলেন ফিলিপ লাম
স্পোর্টস ডেস্ক, ঢাকা : অবসরের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফুটবল দল জার্মানির অধিনায়ক ফিলিপ লাম। আন্তর্জাতিক ফুটবল অঙ্গন থেকে অবসর নিলেও ক্লাবে খেলা চালিয়ে যাবেন তিনি।
১৯৮৩ সালের ১১ নভেম্বরে জন্ম গ্রহণ করা ৩০ বছর বয়সী লাম দেশের হয়ে অবসর নিলেও বায়ার্ন মিউনিখের হয়ে খেলা চালিয়ে যাবেন। বায়ার্নে তার চুক্তি রয়েছে ২০১৮ সাল পর্যন্ত।
জার্মানির জার্সি গায়ে ১১৩ ম্যাচ খেলা লাম বলেন, ‘এটা অবসর নেওয়ার সঠিক সময়। গত মৌসুমেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম ব্রাজিল বিশ্বকাপই আমার শেষ আসর হবে।’
২০১৪ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানির নেতৃত্বে থাকা লাম জার্মানির চতুর্থ অধিনায়ক, যিনি বিশ্বকাপ এনে দিয়েছেন দেশকে। তার আগে ১৯৫৪ সালে বিশ্বকাপ এনে দিয়েছেন ফ্রিটজ ওয়াটলার। এরপর ১৯৭৪ সালে বিশ্বশিরোপা হাতে নেন ফ্রান্জ বেকেনবাওয়ার। তারপরে কাপ ওঠে ১৯৯০ সালে লুথার ম্যাথুজের হাতে। আর এবারের কাপ নিয়ে দেশে ফেরেন লাম।
বিশ্বকাপ হাতে নেওয়ার পর তিনি কোচ জোয়াকিম লো’কে বলেছিলেন তার সিদ্ধান্তের কথা। তিনি জার্মান ফুটবলের প্রেসিডেন্ট উলফগ্যাং নেইর্সবাচকেও তার সিদ্ধান্তের কথা জানান।
ডিফেন্ডার থেকে মিডফিল্ডার সব জায়গা জুড়ে মাঠ দাপিয়ে বেড়ানো লাম বিভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন ৩৭৬টি ম্যাচ। যার মধ্যে বায়ার্নের হয়েই মাঠে নেমেছেন ২৬০টি ম্যাচে। বর্তমান বায়ার্নের অধিনায়কের দায়িত্বও তার হাতে।
লামকে ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ফুল ব্যাক হিসেবে গন্য করা হয়। তিনি ২০০৬ এবং ২০১০ বিশ্বকাপের অল-স্টার দলে জায়গা পেয়েছিলেন। ২০০৮ এবং ২০১২ ইউরোতেও তিনি প্রতিযোগিতার সেরা দলে জায়গা পান। এছাড়া তিনি ২০০৬, ২০০৮ এবং ২০১২ সালে উয়েফা বর্ষসেরা দলেও জায়গা পান।
(ওএস/পি/জুলাই ১৮, ২০১৪)
পাঠকের মতামত:
- ‘রূপপুরের বিদ্যুৎ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় মাইলফলক’
- ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি
- ‘ফ্যাসিস্টদের বিষদাঁত জনগণ ভেঙে দেবে’
- মুক্তিবাহিনী কুমিল্লায় পাক ও রাজাকারের এক যৌথ বাহিনীর ওপর আক্রমণ চালায়
- কলাপাড়ায় নবান্ন উৎসব, নতুন ধানে ঘরে ঘরে উৎসবের আমেজ
- সীমান্তে ১৬ লাখ টাকার মদ উদ্ধার করল বিজিবি
- কাদিয়ানিদের অমুসলিম ঘোষণায় আইন পাসের দাবি, প্রয়োজনে ঢাকা অবরোধের হুঁশিয়ারি
- গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ব্র্যাকের শাখা ব্যবস্থাপক কারাগারে
- সালথায় বিএনপি নেতা আজাদের নেতৃত্বে মোটরসাইকেল শোডাউন
- শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার অঙ্গীকার
- পোশাক শিল্পের সংকট ও মানবিক উত্তরণ
- জাতীয় গ্রিডে সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের পর বিচ্ছিন্ন হলো রূপপুর
- দুইবার তালাকের পরও ১৬ বছরের সংসার, শেষে স্ত্রীকে বাড়িছাড়া!
- শিবগঞ্জে নবান্ন উপলক্ষে ২০০ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা
- বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরমাণু প্রযুক্তির গুরুত্ব অপরিসীম: রসাটম প্রধান
- কানাইপুরে উৎসব মূখর প্রতিবেশে পালিত হচ্ছে কাত্যায়নী পূজা
- বিয়ের তিন দিনের মাথায় স্বর্ণালঙ্কার নিয়ে উধাও বর, হাসপাতালে নববধূ
- ধামরাইয়ে সাধক পুরুষ অমৃত লাল ভক্তের ১৭৮ তম বার্ষিক উৎসব
- টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ
- হারের পর ভারতকে গার্ড অব অনার দিয়ে নজর কাড়ল পাকিস্তান
- ১০ মাস পর নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদকের বহিষ্কারাদেশ প্রত্যাহার
- শেখ হাসিনাকে ফেরাতে লিগ্যাল নোটিশ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
- ‘যাচ্ছি, ফিরে আসব অন্যরকম এক জগৎ নিয়ে’
- ‘ভারতে বসে নাশকতার নির্দেশ, দেশে বোমাবাজি’
- বিপৎসীমার ওপরে তিস্তার পানি, ৪৫ গ্রাম প্লাবিত
- ‘শিক্ষা প্রতিষ্ঠানে অটিজম শিশুদের ভর্তি নিশ্চিত করে তাদের স্পেশাল যত্ন নিতে হবে’
- কুষ্টিয়ায় কারাগারে এক হাজতির মৃত্যু
- শহীদ রুমীর জন্মবার্ষিকী ও বীরত্বগাথা স্মরণ
- পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মিয়ানমারের ১৪ বিজিপি সদস্য
- বিএনপি ছেড়ে এনসিপিতে আব্দুল মজিদ
- শাবি হল থেকে ছাত্রলীগের চার নেতাকর্মী বহিষ্কার
- মহেশখালীতে যুবলীগ নেতা আব্বাসের বিরুদ্ধে ধর্ষণ মামলা
- নীলফামারীতে প্রেসক্লাবের নির্বাচনে আমূল পরিবর্তনের অঙ্গীকার সিয়াম-আলম পরিষদের
- মোগরাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী আশরাফ উদ্দিনের জনসংযোগ
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
-1.gif)








