‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
স্টাফ রিপোর্টার : পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বুড়িগঙ্গার পানি কীভাবে খেতে পারি, সে ব্যবস্থার পরিকল্পনা আমরা করেছি। সে অনুযায়ী কাজও করছি। এই পানি যেন খাওয়া যায় সেই ব্যবস্থা করবো।
মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে কৃষি প্রকৌশল বিভাগ, আইইবি আয়োজিত ‘টেকসই কৃষি উন্নয়নের জন্য বর্জ্য পানি চিকিৎসা এবং ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
উপমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, বুড়িগঙ্গার পানি যেন মানুষ খেতে পারে তোমরা সেই ব্যবস্থা কর। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। নারায়ণগঞ্জে অনেক অবৈধ স্থাপনা উচ্ছেদ করছি। আমরা নদীর দুই ধারের সৌন্দর্য বৃদ্ধি করছি।
এনামুল হক শামীম বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে বাসযোগ্য করে যাবেন। ২১০০ সালে আমরা কেউ থাকব না। কিন্তু তখন বাংলাদেশ কেমন হবে, সেই পরিকল্পনা নিয়েই প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
বিশ্বের কোনো দেশ থেকেই এখন বাংলাদেশ কোনোভাবেই পিছিয়ে নেই মন্তব্য করে তিনি বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যখন ডিজিটাল বাংলাদেশ করার ঘোষণা দেয়, তখন বিএনপি কটাক্ষ করেছিল। অথচ দেখেন, আজকে ছেলে-মেয়েরা ঘরে বসে ক্লাস করছে। সেই বিএনপির আমলে যখন আড়াই লাখ টাকা দিয়ে একটা মোবাইল কিনতে হতো, আমরা যদি এখন সেখানেই থাকতাম তবে কী হতো? আমরা তো সেখানে নাই। এখন সবার হাতে মোবাইল। আমরা উন্নতি করছি।
করোনা ও বন্যার সময় না খেয়ে একজন মানুষও মারা যায়নি মন্তব্য করে উপমন্ত্রী বলেন, আজকে আমাদের প্রধানমন্ত্রী পৃথিবীতে সেরা প্রধানমন্ত্রী। দেশের জন্য তিনি ঝুঁকি নেন। তার কাজ করার স্পৃহা আছে। সাহস আছে। তার প্রমাণ পদ্মা সেতু। পদ্মাসেতু চালু হলে আমাদের জিডিপি ডাবল ডিজিটে চলে যাবে।
উপমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা চারবারের প্রধানমন্ত্রী। তার গোটা পরিবারই বাংলাদেশকে নিয়ে চিন্তা করছেন। একটা পরিবার আন্তর্জাতিক মানের চিন্তা করে। যারা চাকরি করেন বিদেশে, কিন্তু চিন্তা করেন বাংলাদেশ নিয়ে। তার প্রমাণ সজীব ওয়াজেদ জয়। অথচ আমাদের কিছু মানুষ চাকরি করে দেশে, আর বাড়িঘর করে বিদেশে।
প্রধানমন্ত্রীর জাতিসংঘের ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের সব ক্ষমতাবান প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টদের চ্যালেঞ্জ করে প্রধানমন্ত্রী জাতিসংঘে বক্তব্য রাখছেন। কারণ, বঙ্গবন্ধু বলেছিলেন বিশ্ব দুই শিবিরে বিভক্ত, শোষক ও শোষিত। আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধুর এই কথাটি প্রধানমন্ত্রী ধারণ করেছেন।
বিএনপির কোনো রাজনীতি নেই মন্তব্য করে শামীম বলেন, তারা ক্ষমতায় থেকে দুর্নীতি করেছে। বিরোধী দলে এসে মানুষ মেরেছে। মির্জা ফখরুলকে আমি বলতে চাই, আপনারা বলেন সরকার ব্যর্থ, আমি বলি ‘আপনারাও ব্যর্থ বিরোধী দলের পরিচয় দিয়েছেন’।
(ওএস/এএস/নভেম্বর ০২, ২০২১)
পাঠকের মতামত:
- দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- নড়াইলের ৬০ ভাগই কাঁচা রাস্তা, জনদুর্ভোগ চরমে
- ১ জুলাই থেকে বাংলা কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- ‘দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত’
- তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
- নবাগত ইউএনও’র সঙ্গে নগরকান্দার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা
- ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
- ২০২৬ বিশ্বকাপকেই সবচেয়ে সফল বললেন ফিফা সভাপতি
- চিকিৎসা কষ্টে থাকা কাঙালিনী সুফিয়ার দায়িত্ব নিলো বসুন্ধরা ফাউন্ডেশন
- ভালুকায় একটানা বিয়াল্লিশ ঘন্টা যুদ্ধে পাকবাহিনীর ১২৫ জন সেনা নিহত হয়
- সাতক্ষীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি
- সাতক্ষীরাবাসীকে ‘ধর্মান্ধ’ বলায় ডিসির বিরুদ্ধে মানববন্ধন
- প্রতিকার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ সাতক্ষীরার আমজাদ হোসেনের
- ফরিদপুরে ‘এসকাফ’ সিরাপসহ নারী গ্রেফতার, মামলা দায়ের
- এখতিয়ার বহির্ভূত বিচারে বিবাহ বিচ্ছেদের রায়!
- ঈশ্বরদীতে ৭৬ বোতল কোডিন সিরাপসহ নারী গ্রেফতার
- দিনাজপুর সীমান্তে ভারত থেকে চারজনের অনুপ্রবেশ, জিজ্ঞাসাবাদ করছে বিজিবি
- ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি
- দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান
- প্রবাসীদের সংগঠন ‘নয় বাড়ীয়া ফোরাম’র নতুন কমিটি ঘোষণা
- ফুলপুরে আ.লীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মী গ্রেফতার
- গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২
- শ্যামনগরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, গ্রেফতার ২
- প্রেমের টানা কুষ্টিয়ায় চীনা যুবক, বিয়ে করতে ইসলাম ধর্ম গ্রহণ
- ‘ফেনীর বন্যা সমাধানে সেনাবাহিনীর মাধ্যমে নদীর বেড়িবাঁধ নির্মাণ হবে’
- মাদারীপুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ নিধন
- শরীয়তপুরের দুই রুটে ফেরি চলাচল বন্ধ
- এক কিশোর মুক্তিযোদ্ধার বীরত্ব গাথা
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- উত্তম ও অধম
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- সালথায় রাস্তার পাশেই পড়ে ছিলো যুবকের মরদেহ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৫ জুন ২০২৬
- দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ
- ‘দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত’
- তিস্তাসহ নদী ব্যবস্থাপনায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-চীন
-1.gif)







