সার্চ কমিটি নিয়ে মনিটরিং ফোরামের ৫ প্রস্তাব
স্টাফ রিপোর্টার : ‘নির্বাচন কমিশনকে কার্যকর ভূমিকা রাখতে তাদের সহায়তা করা সরকারি দলসহ সব রাজনৈতিক দলের ভূমিকা রয়েছে। আমাদের চিরায়ত নিয়ম হলো, নির্বাচনে পরাজিত হলেই নির্বাচন কমিশন ও প্রশাসনকে দোষারোপ করে প্রশ্নবিদ্ধ করা। যা গণতন্ত্র বিকাশে সহায়ক নয়। বিতর্ক না করে বরং রাষ্ট্রপতি ও সার্চ কমিটিকে সহায়তা করুন।
শনিবার (৬ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ইলেকশন মনিটরিং ফোরামের আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। এসময় তারা পাঁচটি প্রস্তাব তুলে ধরেন।
বক্তারা বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি নির্ভর করে গণতান্ত্রিক সরকারের ওপর। আর গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য সরকার উপহার দেবে শক্তিশালী, নিরপেক্ষ নির্বাচন কমিশন। আগামী ২০২৩ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও নতুন নির্বাচন কমিশন গঠন বিষয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন যত বেশি নিরপেক্ষ ও শক্তিশালী হবে, ততবেশি নির্বাচনের গ্রহণযোগ্যতা বাড়বে। নির্বাচনকালে রাষ্ট্রের সকল নির্বাহী, প্রশাসন নির্বাচন কমিশনের অধীনে। একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সকল প্রকার ব্যবস্থা নির্বাচন কমিশন করবে।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিতর্কিত করা খুব সহজ। কিন্তু বিতর্ক করা খুব কঠিন। সবাই একই মত পোষণ করবেন বিষয়টি এমন নয়। কিছু মানুষ ভিন্নমত পোষণ করবেন এটাই হলো সমাজের সৌন্দর্য। আইনি কাঠামো যতবার সংযোজন করলেন, ততবারই বিতর্কিত করলেন। সংবিধানে নির্বাচন সম্পর্কে স্পষ্ট বলা আছে। এখন আমাদের রাষ্ট্রপতি ও সংবিধানের ওপর আস্থা রাখা উচিত।
তিনি বলেন, সার্চ কমিটি আর সিলেকশন কমিটি এক নয়। একটি প্রস্তাব থেকে যোগ্য একজনকে বেছে নেওয়াই হলো সার্চ কমিটি। সার্চ কমিটি একটা প্রস্তাব দেবেন ও সেখান থেকে রাষ্ট্রপতি একজনকে বেছে নেবেন, সেই কাজে একটি সুন্দর সার্চ কমিটি তাকে সহায়তা করবেন। এর চাইতে সুন্দর কোনো কিছু হতে পারে বলে আমি মনে করি না।
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাসগুপ্ত বলেন, বাংলাদেশ উন্নত দেশের সারিতে যাওয়ার স্বপ্ন দেখছে। সেই পরিস্থিতিতে যাওয়ার জন্য নির্বাচন অবশ্যই পূর্বশর্ত। নির্বাচন হতেই হবে। তবে আমাদের এটাও মনে রাখতে হব যে, যারা দীর্ঘদিন ক্ষমতায় থেকেও আজকের বাংলাদেশকে জায়গায় নিয়ে আসতে পারেনি, শিক্ষার মান উন্নয়ন করতে পারেনি, দেশের উন্নয়ন করতে পারেনি, তারাই নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করে। সেটিও ভাবা দরকার। ৭২ এর সংবিধানে ফিরে যাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার আদালতের রায়েই সংবিধানে অবৈধ ঘোষণা করা হয়েছে। এটা নিয়ে কোনো প্রস্তাবনা কিংবা আলোচনা উচিত নয়।
সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনার অ্যাডভোকেট আবুল হাশেম বলেন, কোন দেশে সার্চ কমিটি আছে কি-না আপনারা চিন্তা করে দেখুন। পার্শ্ববর্তী দেশগুলোতেও সার্চ কমিটি আছে কি-না দেখতে হবে। পাকিস্তান সরকারের সব নির্বাচন বিতর্কিত হয়। যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য বলুন, উন্নত দেশগুলোতেও নির্বাচন বিতর্কিত হয়। যুক্তরাষ্ট্রের সংবিধান দেখুন, পাকিস্তানের সংবিধান দেখুন, তুলনা করলেই বুঝতে পারবেন যে, বাংলাদেশের সংবিধান একটি গতিশীল সংবিধান। সংবিধান নিয়ে যারা প্রশ্ন করে, তাদের মধ্যে দেশপ্রেম নেই।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর বিচারপতি সিদ্দিকুর রহমান বলেন, সার্চ কমিটি একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে, এর চাইতে সুন্দর আর কী হতে পারে। এটাকে নিয়ে বিরোধ করার কোনো সুযোগ নেই। প্রধান বিচারপতি একটা সার্চ কমিটি গঠন করবেন। রাষ্ট্রপতি সেটাকে অনুমোদন দেবেন। তখন কমিশনারের হাতে সব ক্ষমতা চলে যাবে। বর্তমান সরকারের হাতে তখন কোনো ক্ষমতা থাকবে না। তাই আমরা চাই না, এটি নিয়ে আর বিতর্ক হোক।
ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবেদ আলীর সভাপতিত্বে ও বুয়েটের প্রো-ভিসি ও ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক অধ্যাপক ড. আব্দুল জব্বার খানের পরিচালনায় বৈঠকে আরও বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. হাবিবুর রহমান, সাবেক সচিব উজ্জল বিকাশ দত্ত, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড. খুরশীদ আলম খান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাড. আবুল হাশেম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আহম্মেদ আবুল কালাম।
বৈঠকে আগামী নির্বাচন কমিশনের কমিশনারদের নিয়োগ কীভাবে হবে এবং সার্চ কমিটি তাদের সমন্বয়ে গঠিত হতে পারে সে বিষয়ে ইলেকশন মনিটরিং ফোরাম ৫টি প্রস্তাব দেয়। প্রস্তাবগুলো হলো- ১. সার্চ কমিটি ৫ সদস্য হতে ৯ সদস্যে গঠন করা। ২. নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটিতে সাবেক প্রধান বিচারপতি, সাবেক সফল নির্বাচন কমিশনার, ধর্মীয় গুণাবলি সম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া। ৩. সার্চ কমিটির প্রতিনিধির বিষয়ে কমিটি গঠনপূর্বে অধিকতর তদন্ত করা। ৪. রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপকালে সার্চ কমিটির প্রতিনিধিদের উপস্থিতি নিশ্চিত করা। ৫. নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি কর্তৃক প্রস্তাবিত তালিকা রাষ্ট্রপতি সর্বাধিক অনুসন্ধান রিপোর্ট সমন্বয় করে সৎ গ্রহণযোগ্য, নিরপেক্ষ, বিচক্ষণ, ব্যক্তিত্বসম্পন্ন ও পূর্বের কর্মকাণ্ড সর্বাধিক বিশ্লেষণ করে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ দান করতে হবে।
(ওএস/এসপি/নভেম্বর ০৬, ২০২১)
পাঠকের মতামত:
- বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
- ৪০ দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মোহররম
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৬ মে ২০২৬
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
-1.gif)








