চাকরি না পেয়ে হতাশায় যুবকের আত্মহত্যা
স্টাফ রিপোর্টার : রাজধানীর সবুজবাগ থানাধীন মায়াকানন এলাকার একটি বাসা থেকে রাজীব চক্রবর্তী (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৫ নভেম্বর) রাতে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজীবের পরিবারের সদস্যরা জানিয়েছেন, চাকরি না পেয়ে হতাশা থেকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাজীব।
তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছুই বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবির হোসেন জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে সবুজবাগের মায়াকানন এলাকার ২৯ নম্বর বাসার একটি কক্ষ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আবির বলেন, ‘তার ভাই ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনেক দিন ধরে রাজীব চাকরি খুঁজছিলেন। চাকরি না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। হতাশা থেকে নিজ কক্ষে গলায় ফাঁস নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে বিস্তারিত জানা যাবে।’
রাজীবের ভাই রাজেশ চক্রবর্তী বলেন, ‘আমার ভাই পড়ালেখা শেষ করে দীর্ঘদিন ধরে টিউশনি করিয়ে সংসার চালাচ্ছেন। পাশাপাশি চাকরির জন্য চেষ্টা করছিলেন। তার সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে। চাকরি না পাওয়ায় হতাশ ছিলেন।’
তিনি বলেন, ‘শুক্রবার রাতে টিউশনি থেকে বাসায় ফিরে কথাবার্তা না বলেই নিজ কক্ষে চলে যান। কিছুক্ষণ পরে দরজার পাশে গিয়ে তাকে রাতের খাবারের জন্য ডাকাডাকি করলেও দরজা খুলছিলেন না। দরজার ফাঁকা দিয়ে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখি। আমরা সবুজবাগ থানায় খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।’
(ওএস/এসপি/নভেম্বর ০৬, ২০২১)
পাঠকের মতামত:
- বরখাস্ত হলেন এসি মিলানের কোচ
- ৪০ দেশের নাগরিকদের জন্য শ্রীলঙ্কার ফ্রি ট্যুরিস্ট ভিসা সুবিধা চালু
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- বিজিএমইএ সদস্য কারখানায় প্রায় শতভাগ বেতন-বোনাস পরিশোধ
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- তালায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
- সিলেটের বিভিন্ন এলাকায় পাক বর্বররা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়
- অটো চালকের নাক ফাটালেন ট্রাফিক ইন্সপেক্টর!
- সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার
- দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি
- সালথার গট্টিতে মারামারি না করার দাবি জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন
- তেঁতুল কাঠের খাইট্টায় হবে মাংস কাটা
- রেকডীয় জমির উপর দিয়ে জোরপূর্বক সরকারি রাস্তা নির্মাণে বাধা, মালিককে মারপিট
- অসহায় তঞ্চঙ্গ্যা পরিবারের পাশে ‘পজেটিভ কাপ্তাই’
- প্রতারক তারেক র্যাবের হাতে গ্রেপ্তার
- তাল গাছ থেকে পড়ে তাঁতীদলের নেতা সাবেক ইউপি সদস্যের মৃত্যু
- মাদক ব্যবসায়ী যুবদল নেতাকে গ্রেফতারের দাবিতে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন
- নাটোরে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার
- বাস-মাইক্রো-প্রাইভেটকারের ত্রিমুখি সংঘর্ষে নিহত ১
- ব্রাজিল-আর্জেন্টিনার প্রতীকী ম্যাচের আয়োজন কাশিয়ানীতে
- সাতক্ষীরা মায়ের বাড়ি পুকুরের ঘাট নির্মাণ কাজের উদ্বোধন
- ইমন আচার্য্যের মৃত্যু, দায়িত্ব পালনই কাল হলো
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- ভিমরুলের কামড়ে বাবার মৃত্যু, আইসিইউতে মা-মেয়ে
- জুলাই অভ্যুত্থান দিবসে এলো সায়ানের গান
- সরকারি হাসপাতালের ভেতরে অনুমোদনহীন ক্যান্টিন-ফার্মেসি বন্ধের নির্দেশ
- শ্রীমঙ্গলে ঈদ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো নতুন কাপড়
- ‘ওলো’ নামে নতুন রঙ আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের
- মুক্তিযুদ্ধের স্মৃতি কথা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- ঠাকুরগাঁওয়ে স্কুল শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- মোহররম
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৬ মে ২০২৬
- ‘সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স’
- ‘আমাদের অসাবধানতার সুযোগ নিয়েছে কেএনএফ’
- ‘তিনবার পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলাম’
- আজ পবিত্র হজ, আরাফাতের ময়দানে সমবেত লাখো মুসল্লি
-1.gif)








