E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লন্ডন থেকে প্যারিসের পথে প্রধানমন্ত্রী

২০২১ নভেম্বর ০৯ ১৭:৪৫:৩৮
লন্ডন থেকে প্যারিসের পথে প্রধানমন্ত্রী

উত্তরাধিকার ৭১ নিউজ ডেস্ক : গ্লাসগোতে জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে এবং লন্ডন সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৯টা ২৪ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-২১০৬) হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হিথ্রো বিমানবন্দরে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১১টা ১৫ মিনিটে চার্লস দ্যা গল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

গত ৩ নভেম্বর ওয়ার্ল্ড লিডারস সামিট কপ-২৬ ও অন্যান্য অনুষ্ঠানে যোগদান শেষে গ্লাসগো থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

লন্ডনে প্রায় এক সপ্তাহ অবস্থানকালে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ’ শীর্ষক রোড শো উদ্বোধন ছাড়াও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, লন্ডনে শেখ হাসিনার বাসস্থানের সামনে তাকে বিদায় জানাতে আসা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্য প্রবাসীদের উদ্দেশে তিনি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিমানবন্দরের উদ্দেশে বাসস্থান ছাড়ার আগে প্রধানমন্ত্রী প্রবাসী ও দলীয় নেতা-কর্মীদের জানান, কোভিড-১৯ পরিস্থিতির কারণে সবার সঙ্গে সরাসরি দেখা করা সম্ভব হয়নি। মহামারি করোনা কেটে গেলে তিনি তাদের সঙ্গে আবার দেখা করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য এবং ফ্রান্সে দুই সপ্তাহের সফরের উদ্দেশে গ্লাসগো পৌঁছেন।

আগামী ১৩ নভেম্বর প্যারিস থেকে দেশের উদ্দেশে রওনা হয়ে ১৪ নভেম্বর সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

(ওএস/এসপি/নভেম্বর ০৯, ২০২১)

পাঠকের মতামত:

২২ নভেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test