‘নিরাপদ সড়ক জোরদারকরণে সমন্বিত উদ্যোগ নিতে হবে’
স্টাফ রিপোর্টার : ‘নিরাপদ সড়ক জোরদারকরণে সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং সরকারি ও বেসকারি সংস্থাগুলোকে এগিয়ে আসতে হবে’। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর আয়োজনে এর সম্মেলন কক্ষ্যে ‘নিরাপদ সড়ক জোরদারকরণে করণীয় শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে বিআরটিএ- এর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার একথা বলেন।
তিনি আরো বলেন, ‘বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ঘটছে প্রতিনিয়ত বিভিন্ন কারণে, তারমধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমরা যারা সড়ক ব্যবহার করছি তাদের অসচেতনতা ও অসাবধনতা; দ্রুত গতিতে গাড়ি চালানো; যত্রতত্র ওভারটেক করা, রাস্তা পারাপারের সময় ফুটওভার ব্রীজ বা জেব্রা ক্রসিং ব্যবহার না করা; রাস্তা পারাপারের সময় ফোন ব্যবহার/ ফোনে কথা বলা ইত্যাদি। বাংলাদেশে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে তারমধ্যে উল্লেখযোগ্য সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণয়ন, দক্ষ ও প্রশিক্ষিত চালক তৈরিতে প্রশিক্ষণ প্রদান, জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ। তবে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ শুধু সরকার একার পক্ষে সম্ভব নয় । এর জন্য প্রয়োজন সকলের সহযোগিতা। সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ মূল প্রবন্ধ পাঠ করেন।
তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৮ এর তথ্য অনুসারে প্রতিবছর বিশ্বে ১৩ লক্ষ ৫০ হাজার মানুষ মারা যায় এবং বাংলাদেশে বছরে প্রায় আনুমানিক ২৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। সড়ক দুর্ঘটনার কারণে প্রতিবছর দেশের ক্ষতি হচ্ছে জিডিপির ৫ শতাংশ।
তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বে সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু ৮ম বৃহত্তম এবং মৃত্যুর ৯০ শতাংশ নিম্ম ও মধ্য আয়ের দেশে সংগঠিত হয়। নিরাপদ ও পথচারী বান্ধব সড়ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার। এসডিজি লক্ষমাত্রা অর্জনে এবং জাতিসংঘ ঘোষিত দ্বিতীয় ডিকেড অ্যাকশান ফর রোড সেফটির লক্ষ্যমাত্রা অর্জনে “সড়ক পরিবহন আইন ২০১৮” প্রনয়ণ করে। আইনটি এবছর আবারো সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। তাই ঢাকা আহ্ছানিয়া মিশনের সুপারিশ আইনের বিশেষ কিছু দিক যেগুলো সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ সেগুলো সংশোধন করা; যেমন-গাড়ির সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা, মটরসাইকেলে আরোহীর ক্ষেত্রে মানসম্মত ও যথাযথভাবে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করে দেওয়া, গাড়ি বা যানবাহনে চালকসহ সকল যাত্রীদের সিট বেল্ট পরিধান বাধ্যতামূলক করা, পরিবহনে বিশেষ করে ছোট গাড়িতে শিশুদের জন্য নিরাপদ আসন ব্যবস্থা রাখা ; সড়ক নিরাপত্তা জোরদার করার জন্য যে সকল সংস্থা কাজ করছে তাদের মধ্যে সমন্বয় সাধন, আইন ও নিয়মের যথাযথ প্রয়োগ, সড়ক নিরাপত্তা বিষয়ক প্রয়োজনীয় নির্দেশিকা অবলম্বন করা, যেমন: হেলমেট, সিটবেল্ট, গতিসীমা ও শিশু সিট সংক্রান্ত নির্দেশিকা প্রণয়ন।
ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের সহযোগিতায় সভায় সড়ক দুর্ঘটনা সর্ম্পকে বাংলাদেশের প্রেক্ষাপট , করণীয় এবং সড়ক দুর্ঘটনা রোধে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের অন্যান্য শাখা / অধিদপ্তর/ সংস্থার প্রতিনিধি , সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা/ এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
(পিআর/এসপি/নভেম্বর ০৯, ২০২১)
পাঠকের মতামত:
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- প্রাইম ব্যাংকের ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন’ অনুষ্ঠিত
- আ'লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ
- স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জের জনজীবন
- সোনাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
- মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের পর অস্ত্র উদ্ধার, সাহসিকতার স্বীকৃতি পাচ্ছেন ওসি বাবলুর রহমান
- ধামরাইয়ে ৫ দিনব্যাপী ধর্মীয় উৎসব শুরু
- বদরুল হায়দার’র ১০টি কবিতা
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- নেমন্তন্ন
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
২২ নভেম্বর ২০২৬
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
-1.gif)








