আজ শহীদ নূর হোসেন দিবস
নিউজ ডেস্ক : আজ ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে এক অবিস্মরণীয় দিন। ১৯৮৭ সালের এই দিনে এরশাদ সরকারবিরোধী আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নূর হোসেন। এদিন হাজারও প্রতিবাদী যুবকের সঙ্গে জীবন্ত পোস্টার হয়ে রাজপথে নেমে এসেছিলেন যুবলীগ কর্মী নূর হোসেন। তার বুকে-পিঠে উৎকীর্ণ ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’-এই জ্বলন্ত স্লোগান।
সেদিনের গুলিতে আরও শহীদ হন যুবলীগ নেতা নুরুল হুদা বাবুল ও কিশোরগঞ্জের বাজিতপুরের ক্ষেতমজুর নেতা আমিনুল হুদা টিটোও।
এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়াস্বরূপ বিরোধী দলগুলো ওই বছরের ১১ ও ১২ নভেম্বর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ঘোষণা করে। গণতন্ত্রকামী মানুষ বিক্ষোভে ফেটে পড়েন, ফলে স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও গতি পায়। এই আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর জেনারেল এরশাদ পদত্যাগ করেন। এর মধ্য দিয়ে এরশাদের ৯ বছরের শাসনের অবসান ঘটে, পুনঃপ্রতিষ্ঠিত হয় গণতন্ত্র।
নূর হোসেনের জন্ম ১৯৬১ সালে। পৈতৃক বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ঝাটিবুনিয়া গ্রামে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের পর তার পরিবার স্থান পরিবর্তন করে ঢাকার ৭৯/১ বনগ্রাম রোডে আসে। বাবা মুজিবুর রহমান ছিলেন পেশায় আটোরিকশাচালক। তার মায়ের নাম মরিয়ম বিবি। আর্থিক অসচ্ছলতার কারণে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ার পর নূর হোসেন পড়াশোনা বন্ধ করে মোটরচালক হিসেবে প্রশিক্ষণ নেন।
এরশাদের পদত্যাগের পর বাংলাদেশে দুটি হ্যাঁ-না ভোটের মধ্য দিয়ে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এবং প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা চালু হয়। জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, এতে খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর এক বছর পর সরকারের পক্ষ থেকে নূর হোসেনের মৃত্যুর দিনটি সরকারিভাবে উদযাপনে উদ্যোগ নেওয়া হয়।
দিনটিকে প্রথমে ঐতিহাসিক ১০ নভেম্বর দিবস হিসেবে ঘোষণা করা হলেও আওয়ামী লীগ এটিকে শহীদ নূর হোসেন দিবস করার জন্য সমর্থন দেয় এবং এই নামটি এখন পর্যন্ত বহাল রয়েছে।
১৯৯৬ সালে এরশাদ, নূর হোসেনের মৃত্যুর জন্য জাতীয় সংসদে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেন। তার দল জাতীয় পার্টি এখন ১০ নভেম্বরকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক বিবৃতিতে শহীদ নূর হোসেন দিবস যথাযথ মর্যাদার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে পালনে আওয়ামী লীগের সব সহযোগী সংগঠনসমূহের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
রাষ্ট্রীয় সম্মান :
নূর হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নামে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। এছাড়া তিনি যে স্থানে পুলিশের গুলিতে নিহত হন, তার নামানুসারে সেই জিরো পয়েন্টের নামকরণ করা হয়েছে নূর হোসেন স্কয়ার। ১০ নভেম্বর তার মৃত্যুর কিছু সময় আগে তোলা তার গায়ে লেখাযুক্ত আন্দোলনরত অবস্থার ছবিটি বাংলাদেশে গণতান্ত্রিক আন্দোলনের এক গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
(ওএস/এএস//নভেম্বর ১০, ২০২১)
পাঠকের মতামত:
- ‘নিজামী-সাঈদী সংসদে কখনো স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেননি’
- সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
- ‘সামরিক সরকার দেয়াল থেকে রাজনৈতিক স্লোগানসমূহ মুছে ফেলার নির্দেশ দেয়’
- রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক যুগে বাংলাদেশ
- কাপ্তাইয়ে ঝড়ে উপড়ে পড়ল গাছ, দুই বসতঘর বিধ্বস্ত, অল্পের জন্য রক্ষা
- তালা থানায় বাদির পক্ষে এফআইআর গ্রহণের নির্দেশ পেয়েই আগে রেকর্ড হলো আসামির মামলা
- কানাইপুরের কাশিমাবাদ-কানাইডাঙ্গি গ্রামে যা ঘটেছিল
- সোনাতলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- সাতক্ষীরায় নারী ব্যবসায়ী বীথিকা সাধু হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
- দিনাজপুরে চুরি করতে গিয়ে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
- ফুলপুরে ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- জামালপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত
- মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
- বাড়িঘর ভাঙচুর শেষে একই পরিবারের চার নারীসহ ছয়জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম
- শ্রীধাম শ্রীঅঙ্গন পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার
- ঐতিহাসিক চিৎমরম বিহারে ধর্মীয় আচারে শামিল সন্তু লারমা
- দৌলতদিয়ায় এক পাঙাস ৭১ হাজারে বিক্রি
- সালথায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
- ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন
- মুন্সীগঞ্জে দেহ ব্যবসার অভিযোগে ৯ নারী আটক
- বঙ্গবন্ধুর মতোই সাহসী: এক অবিনাশী যৌবনের নাম শেখ জামাল
- কাপ্তাইয়ে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, ধ্বংস করে মাটিচাপা
- গোপালগঞ্জে বাল্যবিয়ে, বরকে জেল ও জরিমানা
- ফরিদপুরে ট্রিপল মার্ডার, অভিযুক্ত আকাশ গ্রেপ্তার
- পানিতে ডুবে দুই বোনের মৃত্যু, পরিবারের পাশে দাঁড়ালেন শাহজাহান এমপি
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- বাধাহীন প্রত্যাশা
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
-1.gif)








