E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১

২০২১ নভেম্বর ১০ ১০:১৯:৩৭
ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬১

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (৯ নভেম্বর) ভোর ছয়টা থেকে বুধবার (১০ নভেম্বর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৬১ জনের কাছ থেকে ১৪২ গ্রাম হেরোইন, ১০ হাজার ৪৬ পিস ইয়াবা, ৭০ কেজি ৬৭০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা ও ২১টি বিয়ার জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

(ওএস/এএস//নভেম্বর ১০, ২০২১)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test