‘সুন্দরবন খাওয়ার দোষ কারও ওপর দিয়ে লাভ নেই’
স্টাফ রিপোর্টার : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমার মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে, সুন্দরবনটা নোয়াখালী পর্যন্ত গিয়েই কেন শেষ হয়ে গেল। কক্সবাজার পর্যন্ত নাই কেন। আসলে কক্সবাজার থেকে খেয়ে খেয়ে এটাকে নোয়াখালী পর্যন্ত নিয়ে ঠেকানো হয়েছে।
মন্ত্রী বলেন, সুন্দরবন খাওয়ার দোষ কারও ওপর দিয়ে লাভ নেই। কারণ, যারা খেয়েছে প্রয়োজনে খেয়েছে। এখনও খাচ্ছে। মায়ের দুধ খেয়ে আমরা বাঁচি। মায়ের দুধ খাওয়ার পাশাপাশি যেমন মাকেও সুরক্ষা দিতে হবে, তেমনি দেশকেও রক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘সেভ আওয়ার সি, বাংলাদেশ’ এর আয়োজনে ব্লু ইকোনমিক: সম্ভাবনা এবং চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গোপসাগর সম্পর্কে আমরা কতোজন জানি। অথচ এটা আমাদের নিজস্ব একটি সাগর। সুন্দরবন সম্পর্কে আমাদের দেশের মানুষ কতোটুকু জানেন। রয়েল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় সম্পদ। এসব আমাদেরই রক্ষা করতে হবে।
প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রায়ই বলেন, আমরা তো এতো ধনী দেশ নই। তবুও দুই হাত ভরে টাকা দিচ্ছি, কিন্তু আমাদের গবেষকদের কাছ থেকে গবেষণা পাচ্ছি না। মৌলিক গবেষণায় আমাদের অবদান এতো কম কেন।
মন্ত্রী বলেন, আমাদের সরকার প্রধানের পরিবেশ রক্ষায় আগ্রহ আছে। যদিও আমাদের সক্ষমতা কম। কিন্তু আমাদের সরকার চেষ্টা করে যাচ্ছে। মানুষকেও পরিবেশ রক্ষার প্রতি উৎসাহ দিয়ে যাচ্ছে। অতীতের যে কোনো সরকারের তুলনায় আমাদের সরকার অনেক ভালো কিছু করছে। কারণ এই সরকারের একটা মাটির সঙ্গে সম্পৃক্ততা আছে।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার এমন একটি রাজনৈতিক আদর্শের দলের সরকার, যার গোটা অস্তিত্বটাই মাটির সঙ্গে মিশে আছে। এই মাটিকে মুক্ত করে ফিরে আনার জন্যই এই দলের জন্ম।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জসীম উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তুস কুমার দেব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের সহযোগী অধ্যাপক ড. কেএম আজমে চৌধুরী।
আরও বক্তব্য করেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের মেরিটাইম ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্যাটিজিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রধান কমোডর ওয়াহিদ হাসান, বাংলাদেশ বন অধিদপ্তরের সহকারী প্রধান বন সংরক্ষক ড. মরিয়ম আকতার, বাংলাদেশ কোস্টগার্ডের উপ-পরিচালক (অপারেশন) এম নূর-উজ জামান প্রমুখ।
(ওএস/এএস/নভেম্বর ১১, ২০২১)
পাঠকের মতামত:
- ‘শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই মানবিক বাংলাদেশ সম্ভব’
- সোনার দামে সকালে পতন সন্ধ্যায় উত্থান
- ‘পাকিস্তানি বাহিনীর অত্যাচারের থেকে বাঁচার জন্যে লাখ লাখ বাঙালি ভারতে আশ্রয় নেয়’
- ‘আমরা পাবনাকে একটি দুর্নীতিমুক্ত জেলা হিসেবে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো’
- ফরিদপুরে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
- অক্সিজেন সিলিন্ডার মাথায় পড়ে প্রাণ গেলো রোগীর
- সাতক্ষীরায় বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু
- ব্রহ্মপুত্রের ভাঙনে আতঙ্কে জনপদ, স্কুল বাঁচাতে মানববন্ধনে শিশুদের কান্না
- সাতক্ষীরায় ভ্যান চুরির সময় দুই যুবক আটক, পুলিশে সোপর্দ
- বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে
- গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
- কাপাসিয়ায় খাল পুনঃখনন উদ্বোধন
- গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে টার্নিটিন সফটওয়ার ব্যবহার
- পঙ্গু স্বামী ও ৩ বছরের কন্যাকে রেখে প্রেমিকের সঙ্গে পালালো স্ত্রী
- সমালোচনার জবাবে মুখ খুললেন ড. জীবন দেবনাথ
- ফরিদপুরে নিখোঁজের ছয়দিন পর শিশু কবিতার লাশ উদ্ধার
- কাপ্তাইয়ে ‘পার্টনার’ ফিল্ড কংগ্রেসের উদ্বোধন
- গোপালগঞ্জে চর সরসপুর ও আন্ধারকোটা বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন
- কাপ্তাই উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন চিৎমরম ও কারিগর পাড়া প্রাথমিক বিদ্যালয়
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- চিৎমরমে বুদ্ধ পূর্ণিমায় উৎসবের আমেজ বোধিবৃক্ষে জল ঢেলে মৈত্রী প্রার্থনা
- শ্রমিকবান্ধব বঙ্গবন্ধু ও আজকের বাংলাদেশ: অধিকার ও মর্যাদার পথরেখা
- সোনাতলায় ৩ দিনব্যাপী ফলিত পুষ্টি ও খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- সাবেক মন্ত্রী মোশাররফের ২৭ কোটি টাকার এফডিআরসহ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
- ফুলপুরে নাতির হাতে দাদি খুন
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- র্যাব ও নৌ পুলিশের পৃথক অভিযানে ডাকাত সর্দারসহ ৩ জন গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
- ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, শিশু নিখোঁজ
- নতুন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কিশোর কুমার ধর
- ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলার উদ্বোধন
- রাজারহাটে মহাদেব পূজা ও পৌষ মেলা
- ‘দুর্যোগ-দুর্বিপাকে আ.লীগই মানুষের পাশে থাকে’
-1.gif)








