ডিজিটাল স্বাস্থ্য সেবা অ্যাপ হেলথ্এইড নিয়ে এলো একমি
স্টাফ রিপোর্টার : ডায়াবেটিস সামিট ২০২১ উপলক্ষ্যে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএডিএএস) একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করেছে। বিশ্ব ডায়াবেটিস কর্মসূচির ধারাবাহিকতায় আজ ১১ নভেম্বর বৃহস্পতিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়। ডায়াবেটিস সামিট অনুষ্ঠানে বাংলাদেশের অন্যতম বৃহত্তম ফার্মাসিউটিক্যালস একমি ল্যাবরেটরিজ লিমিটেড ডিজিটাল স্বাস্থ্য সেবা অ্যাপ হেলথ্এইড উদ্বোধন করে। যার মাধ্যমে ডায়াবেটিস রোগীসহ সকলেই প্রযুক্তির সাহায্যে সহজেই চিকিৎসা ও শরীরের অবস্থা জানতে পারবে। তাছাড়া এই অ্যাপের মাধ্যমে ভিডিও কলে চিকিৎসকের পরামর্শ নিতে পারবে।
বৈজ্ঞানিক এই সেমিনারের ডায়াবেটোলজি এবং এন্ডোক্রিনোলজির ক্ষেত্রে প্রখ্যাত বক্তারা সাম্প্রতিক আপডেটের উপর উপস্থাপনা তুলে ধরেন। ইব্রাহিম জেনারেল হাসপাতাল এন্ড ডিসিইসি-এর ডায়াবেটিস ও এন্ডোক্রাইন ডিজিজ বিশেষজ্ঞ প্রফেসর ইমেরিটাস হাজেরা মাহতাব-এর সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউদ্দিন।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতি–এর সভাপতি জাতীয় অধ্যাপক মো. এ কে আজাদ খান। সেমিনারের বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বারডেম একাডেমীর পরিচালক প্রফেসর মোঃ ফারুক পাঠান, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. এস এম আশরাফুজ্জামান, বারডেমের এন্ডোক্রিনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফিরোজ আমিন, বারডেমের ইউনিট হেড ও সহকারী অধ্যাপক ডা. ফারিয়া আফসানা।
বিআইএইচএস-এর সহযোগী অধ্যাপক ও পরামর্শক ডায়াবেটিস ও এন্ডোক্রিনোলজি ডা. নাজমুল কবীর কোরেশী-এর সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর, সেলস ও ডিস্ট্রিভিশন বিভাগের নির্বাহী পরিচালক মোঃ ফেরদৌস খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া সেমিনারে যোগ দেন বাংলাদেশের প্রখ্যাত এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটিস বিশেষজ্ঞরা এবং ডায়াবেটিসকে পরাজিত করার বিষয়ে তাদের মূল্যবান অন্তর্দৃষ্টি শেয়ার করেন।
সেমিনারের বারডেম একাডেমীর পরিচালক প্রফেসর মোঃ ফারুক পাঠান বলেন, “এক্সেস টু ডায়াবেটিস কেয়ার”- এই প্রতিপাদ্য নিয়ে আমরা এবারের ডায়াবেটিস দিবসে সচেতনতা শুরু করেছি। দেখা যায়, অসচেতনতার কারণে পুরো বিশ্বের প্রায় ৩০ শতাংশ মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত হয়। একই সাথে আমাদের দেশের রোগীর সংখ্যাও ভয়াবহ। আমরা স্বল্প মূল্যে এই রোগের চিকিৎসার জন্য সরকারের সাথে আলোচনা করেছি। সেই সাথে আশা করবো আমাদের সাথে দেশের সকল ঔষধ কোম্পানি গুলো এগিয়ে আসবে।
ডায়াবেটিস এখন একটি মহামারি রোগ। এই রোগের অত্যধিক বিস্তারের কারণেই সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রতিটি পরিবারকে ডায়াবেটিস সম্পর্কে অবগত থাকতে হবে। এ বিষয়ে সরকার, চিকিৎসক, গবেষক, শিক্ষক, ধর্মগুরু, সমাজকর্মী, সাংবাদিকসহ সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের তথ্য অনুযায়ী প্রতি পাঁচজনের মাঝে একজন পরিবারের সদস্য ডায়াবেটিস সম্পর্কে অবহিত। তাছাড়া বিশ্বে এখনো ৭৫ শতাংশের বেশি পরিবারের সদস্যদের ডায়াবেটিসের তীব্রতা, নিয়ন্ত্রণ ও তার ভূমিকা নিয়ে সচেতন করা বাকি। একমি‘র ডিজিটাল স্বাস্থ্য সেবা হেলথ্এইড অ্যাপ–এর নানা তথ্য, গৃহীত কৌশল ও সমাধানগুলোর সঠিক চিকিত্সা এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস রোগীদের ক্রমবর্ধমান সংখ্যাকে কমিয়ে স্বভাবিক জীবনের দিকে নিয়ে যেতে সহায়ক ভূমিকা পালন করবে।
একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চালু করা ডিজিটাল স্বাস্থ্য সেবা হেলথ্এইড অ্যাপ-এর মাধ্যমে অনেক খ্যাতনামা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেয়া যাবে। এর ফলে দেশের যে কোনও প্রান্ত থেকে ঘরে বসেই যেকোন চিকিৎসাসেবা নিতে পারবেন রোগীরা। ইতোমধ্যে বিশ্বমানের এবং দেশের শীর্ষ মানের ওরাল অ্যান্টি-ডায়াবেটিক ওষুধ তৈরির জন্য পুরো বিশ্বেই সুনাম অর্জন করেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড৷
সেমিনারের প্রধান অতিথি বক্তব্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি–এর সভাপতি জাতীয় অধ্যাপক মো. এ কে আজাদ খান বলেন, সময়োপযোগী একটি সেমিনার করার জন্য ধন্যবাদ জানাই একমি ল্যাবরেটরিজ লিমিটেড-কে। আমাদেরকে সবসময় সচেতন থাকতে হবে এই ডায়াবেটিস সম্পর্কে। কারণ দেশের অধিকাংশ মানুষই এই রোগে আক্রান্ত হয়। তবে এই রোগ থেকে পুরোপুরি মুক্ত না হলেও আমাদের সচেতনতাই রক্ষা করবে। ফলে আমরা সবাই ডায়াবেটিস সম্পর্কে সচেতন থাকবো।
অনুষ্ঠানে একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউদ্দিন বলেন, “ডায়াবেটিস রোগীদের জীবন সহজ করতে এবং পরামর্শকারী চিকিত্সকের সাথে একটি সেতু তৈরি করতে আমরা ডিজিটাল স্বাস্থ্য সেবা প্রদানকারী অ্যাপ হেলথ্এইড চালু করতে পেরে গর্বিত। বর্তমান ডিজিটালাইজেশনের এই যুগে আমরা সবাই জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারে অভ্যস্ত। আমাদের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রযুক্তি ছাড়া আমরা দৈনন্দিন কার্যকলাপ কল্পনা করতে পারি না। একজন ডায়াবেটিস রোগীকে একটি নির্দিষ্ট নিয়মে লেগে থাকতে হয়, যেমন প্রতিদিনের স্ব-নিরীক্ষণ, সতর্কতার সাথে ওষুধ খাওয়া এবং নিয়মিত রক্তে শর্করা, রক্তচাপ কমানো। আর এইসব করতে সার্বিক সহায়তা করবে আমাদের ডিজিটাল অ্যাপ। এছাড়াও একমি ল্যাবরেটরিজ লিমিটেড লাইফ স্টাইল পরিবর্তন, স্ব-নিরীক্ষণ এবং রোগীর ক্ষমতায়নের জন্য সচেতনতা বাড়াতে ক্রমাগত কাজ করে যাচ্ছে।”
(ওএস/এসপি/নভেম্বর ১১, ২০২১)
পাঠকের মতামত:
- ‘শুধু আওয়ামী লীগ ঠেকাতে ডিসেম্বরের ঐক্যে আমরা যাবো না’
- ‘ঘরে ঘরে, গ্রামে গ্রামে, মাঠে নেমে জনগণের জানমালের নিরাপত্তা দিতে হবে’
- কালুখালীতে এমপি হারুনের নেতৃত্বে মোটর শোডাউন ও বিক্ষোভ মিছিল
- সমুদ্রসীমার নিরাপত্তায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ইতালি
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
- পাকবাহিনীর তীব্র আক্রমণে চন্দ্রপুর (কসবা) মুক্তিযোদ্ধাদের হাতছাড়া হয়
- ঐতিহ্যবাহী রাস পূজা উপলক্ষে সুন্দরবনের দুবলার চরে পুণ্যার্থীদের যাত্রা শুরু
- ফরিদপুরে কন্যাশিশুকে যৌন নিপীড়ন, যুবকের ১০ বছরের কারাদণ্ড
- বাগেরহাটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতাকে আটক
- কাল ভোরে রাস পুণ্যস্নান, দুবলায় গেছেন দশ সহস্রাধিক তীর্থ যাত্রী
- মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ
- সোনাতলায় ৩ হাজার ২'শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য
- যেকোনো ব্র্যান্ডের পুরনো এসি বদলে ৩০% পর্যন্ত ছাড়ে ওয়ালটনের পরিবেশবান্ধব ও বিদ্যুৎসাশ্রয়ী ইনভার্টার এসি ক্রয়ের সুযোগ
- নতুন চারটি স্মার্ট কিচেন অ্যাপ্লায়েন্স নিয়ে এলো শাওমি
- তিনতলা ভবনে গোপনে বিদেশি মদ তৈরি, রূপপুরের কর্মীসহ গ্রেপ্তার ২
- চাটমোহরে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ গ্রেপ্তার ৩
- ‘ফ্যাসিস্টরা তাণ্ডব চালিয়েই যাচ্ছে, বসে থাকার সুযোগ নেই’
- দেশের পাঁচ বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা
- ‘এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের’
- রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- ‘আ.লীগকে নিষিদ্ধে আইনগত পদক্ষেপ বিবেচনাধীন’
- মুক্তিবাহিনী নোয়াখালীতে পাক অবস্থানের ওপর অতর্কিতে আক্রমণ করে
- চাটমোহরে উপজেলা পরিষদের পার্কে ধুমপান, ৩ যুবককে জরিমানা
- বগুড়ায় শিমু বেকারির কারখানা বন্ধের নির্দেশ
- চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ১১৪
- মেয়েদের বিয়ের বয়স ২১ করার দাবি
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- ঝালকাঠিতে আমির হোসেন আমুর বাসায় অগ্নিসংযোগ
- নেমন্তন্ন
- স্ত্রী-শাশুড়িসহ ৩ জনকে কুপিয়ে হত্যা, ঘাতক জামাই গ্রেফতার
- আকর্ষণীয় ব্যক্তিদের আলাদা করে তোলে যে অভ্যাস
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
-1.gif)








