E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপির বিধিনিষেধ আরোপ

২০২১ নভেম্বর ১২ ১৩:৫০:৪৬
সংসদ অধিবেশন উপলক্ষে ডিএমপির বিধিনিষেধ আরোপ

স্টাফ রিপোর্টার : আগামী রবিবার (১৪ নভেম্বর) থেকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংসদ অধিবেশন নির্বিঘ্নে চলা নিশ্চিতকরণ করতে বেশকিছু বিধিনিষেধ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১২ নভেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিধিনিষেধ জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে আগামী শনিবার (১৩ নভেম্বর) রাত ১২টা থেকে সব প্রকার অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে যেসব এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকার কথা বলা হয়েছে সেগুলো হলো- ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ নম্বর (পুরাতন-২৭) সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ।

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলেও জানানো হয়।

(ওএস/এএস/নভেম্বর ১২, ২০২১)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test