কপ২৬ সম্মেলনের সময় বাড়লো
আন্তর্জাতিক ডেস্ক : বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়ে চুক্তি চূড়ান্ত না হওয়ায় বাড়তি সময়ে গড়াল জাতিসংঘের কপ২৬ সম্মেলন। দুই সপ্তাহব্যাপী সম্মেলন শুক্রবার (১২ নভেম্বর) শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও শনিবারও (১৩) আলোচনায় বসতে হচ্ছে সমঝোতাকারীদের।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তন মোকাবিলা বিষয়ক সম্মেলন কপ২৬-এর একটি খসড়া চুক্তি শুক্রবার প্রকাশ করা হয়েছে। কিন্তু বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখা এবং ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর জন্য ধনীদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে এখনো ঐকমত্য না হওয়ায় চূড়ান্ত চুক্তি আটকে গেছে।
কপ২৬’র প্রেসিডেন্ট অলোক শর্মা সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলোর সমঝোতাকারীদের স্কটল্যান্ডের গ্লাসগো শহরে শনিবার আবারও আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, গত দুই সপ্তাহে আমরা অনেক দূর এগিয়েছি এবং এখন আমাদের সেই ‘করতে পারি’ চেতনার চূড়ান্ত প্রয়োগ দরকার, যা এই কপ২৬ সম্মেলনে রয়েছে।
খসড়া চুক্তিতে বলা হয়েছে, সব দেশ তাদের লক্ষ্যমাত্রার ব্যবধান পূরণের প্রয়াসে আগামী বছর আরও কঠোর জলবায়ু প্রতিশ্রুতি ঘোষণা করবে। তবে গ্যাবনের বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী লি হোয়াইট অভিযোগ করেছেন, আলোচনায় ‘অচলাবস্থায়’ তৈরি হয়েছে এবং এর জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দায়ী। তার কথায়, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় ক্ষতিপূরণের বিষয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে আস্থার অভাব রয়েছে।
গত ৩১ অক্টোবর থেকে শুরু হয়েছে বহুল প্রত্যাশিত কপ২৬ জলবায়ু সম্মেলন। এই সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে। এবারের সম্মেলনে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অংশ নিয়েছেন বহুল আলোচিত এই সম্মেলনে। সেখানে তিনি বাংলাদেশি প্রতিনিধি দলের পাশাপাশি জলবায়ু পরিবর্তনে ভয়াবহ ক্ষতির হুমকিতে থাকা ৫৫টি দেশের জোট ক্লাইমেট ভালনারেবল ফোরামেরও নেতৃত্ব দিচ্ছেন। এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবেন বলে মনে করা হচ্ছে। বিবিসির চোখে, কপ২৬ সম্মেলনে শীর্ষ প্রভাব বিস্তারকারীদের একজন ‘বিপদগ্রস্তদের কণ্ঠস্বর’ শেখ হাসিনা।
তথ্যসূত্র : আল জাজিরা, বিবিসি
(ওএস/এএস/নভেম্বর ১৩, ২০২১)
পাঠকের মতামত:
- রেফারির সিদ্ধান্তে হতাশ আরবেলোয়া
- ‘অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০৪১৯২৪টি’
- লোডশেডিংয়ে বিপর্যস্ত পাংশা, চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও কম বিদ্যুৎ
- দীর্ঘমেয়াদী অর্থায়নে পুঁজিবাজারের কাঠামোগত রূপান্তর জরুরি
- আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দেবে ইরান যুদ্ধ
- হাম উপসর্গে রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়ালো
- আওয়ামী আমলের বিসিএস নিয়োগ খতিয়ে দেখছে সরকার
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- পুলিশ পরিচয় দিয়ে আটক পিকআপ চালক
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
১৬ এপ্রিল ২০২৬
- আওয়ামী আমলের বিসিএস নিয়োগ খতিয়ে দেখছে সরকার
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
-1.gif)








