মেঘ-বৃষ্টি আরও তিনদিন, আপাতত নামছে না শীত
স্টাফ রিপোর্টার : বর্তমানে মেঘ-বৃষ্টির যে প্রবণতা তা আগামী তিনদিন থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে ৬ ডিগ্রি পর্যন্ত বেশি জানিয়ে তারা বলেছেন, আপাতত শীত নামার কোনো লক্ষণ নেই।
শুক্রবার (১৩ নভেম্বর) থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মেঘের আনাগোনা। এরমধ্যে বৃষ্টিও হয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গায় ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া ফরিদপুর ও ফেনীতে ২ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় রোদের দেখা মেলেনি। থেমে থেমে হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।
শনিবার (১৩ নভেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ১ ডিগ্রি, যদিও এর আগে ঢাকার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নেমেছিল।
শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সন্দ্বীপ, সীতাকুণ্ড ও কক্সবাজারে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, বর্তমান যে হালকা বৃষ্টি ও মেঘলা অবস্থাটা আছে, সেটা আগামী ১৫/১৬ নভেম্বর পর্যন্ত থাকতে পারে। আগামীকাল হয়তো কোথাও কোথাও একটু একটু রোদও পাওয়া যাবে। সঙ্গে বৃষ্টিও থাকতে পারে। সারাদিন ধরে বৃষ্টি হবে এমন নয়, গুঁড়ি গুঁড়ি হওয়ার সম্ভবনা রয়েছে।
রংপুর ও ময়মনসিংহ বিভাগ ছাড়া সারাদেশেই এই অবস্থা থাকতে পারে জানিয়ে তিনি বলেন, এখন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ থেকে ৬ ডিগ্রি বেশি।
এ সময়ে বৃষ্টির কারণ জানিয়ে এ কে এম রুহুল কুদ্দুছ বলেন, পূবালী ও পশ্চিমা বায়ুর সংযোগে এই বৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, আপাতত রাতের তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। দিনে আকাশে মেঘ থাকলে তাপমাত্রা কমে যাবে। আজ মেঘ থাকায় তাপমাত্রা অনেকটাই কমে গেছে। দেখা যাবে কাল তাপমাত্রা হয়তো একটু বাড়বে। পরশু হয়তো একটু কমবে। সার্বিকভাবে আপাতত রাতের তাপমাত্রা কমবে না। যেহেতু মেঘলা আকাশ, ফলে কোথাও কোথাও রাতে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ্টির কারণে কিংবা বৃষ্টি চলে যাওয়ার পর শীত জেঁকে বসবে কিনা- জানতে চাইলে রুহুল কুদ্দুছ বলেন, আপাতত মনে হচ্ছে না। ১৬/১৭ তারিখের দিকে বৃষ্টি কমে গেলে রাতের তাপমাত্রা হয়তো কিছুটা কমবে। আগামী দু-একদিন রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তাই আপাতত শীত জেঁকে বসার কোন সম্ভাবনা নেই।
দক্ষিণ আন্দামান ও কাছাকাছি এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে জানিয়ে রুহুল কুদ্দুছ বলেন, এটি শক্তিশালী হয়ে সর্বোচ্চ নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটিও ভারতের তামিলনাড়ুর দিকে যেতে পারে। আমাদের এদিকে এর প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
(ওএস/এসপি/নভেম্বর ১৩, ২০২১)
পাঠকের মতামত:
- পদ্মা ব্যারেজ প্রকল্পে ব্যয় ৩৪ হাজার কোটি টাকা, বাস্তবায়ন ২০২৬-২০৩৩
- রেফারির সিদ্ধান্তে হতাশ আরবেলোয়া
- ‘অধস্তন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০৪১৯২৪টি’
- লোডশেডিংয়ে বিপর্যস্ত পাংশা, চাহিদার তুলনায় মিলছে অর্ধেকেরও কম বিদ্যুৎ
- দীর্ঘমেয়াদী অর্থায়নে পুঁজিবাজারের কাঠামোগত রূপান্তর জরুরি
- আরও লাখ লাখ মানুষকে ক্ষুধার দিকে ঠেলে দেবে ইরান যুদ্ধ
- হাম উপসর্গে রামেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা ৫০ ছাড়ালো
- আওয়ামী আমলের বিসিএস নিয়োগ খতিয়ে দেখছে সরকার
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
- ‘দিনাজপুর শহর সম্পূর্ণরুপে পাকবাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়’
- বড়াইগ্রাম ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা, অনুপস্থিত ৩০%
- মুন্সীগঞ্জ কারাগারে মাসিক দরবার অনুষ্ঠিত
- সাইকেল চালিয়ে শিক্ষার্থীদের বৈশাখী শোভাযাত্রা, গ্রামবাসীকে শুভেচ্ছা
- ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
- ২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
- দীর্ঘ ৪ বছর পর টাঙ্গাইলে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন
- মাইক্রোবাসে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, তরুণদল সভাপতিসহ গ্রেপ্তার ২
- শুভ নববর্ষ
- নড়াইলে বৈশাখী উৎসবে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়, হাজারো মানুষের ঢল
- ‘আমরা সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই’
- শ্যামনগরে জমি জবরদখলে বাধা, বৃদ্ধকে গাছে বেঁধে নির্যাতন
- চিৎমরমে জলকেলি উৎসবে মেতেছেন তরুণ-তরুণীরা
- মাই টিভির জন্মদিন উপলক্ষে গৌরনদীতে আলোচনা সভা
- ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই
- গৌরনদীতে নানা আয়োজনে বর্ষবরন
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- উকিল কমিশন গিয়ে দেখলেন রাস্তা না থাকায় দুর্ভোগে শতাধিক পরিবার
- মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে রাস্তা অবরোধ, চলছে না দূরপাল্লার বাস
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
১৬ এপ্রিল ২০২৬
- আওয়ামী আমলের বিসিএস নিয়োগ খতিয়ে দেখছে সরকার
- জ্বালানি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
-1.gif)








