সংসদ অধিবেশন বসছে কাল, হবে সুবর্ণজয়ন্তীর বিশেষ আলোচনা
স্টাফ রিপোর্টার : চলমান একাদশ জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হচ্ছে রবিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায়। এ অধিবেশন মুলতবি দিয়ে নতুন বছরের ২৫ অক্টোবর পর্যন্ত চলতে পারে বলে জানিয়েছেন সংসদের কর্মকর্তারা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অধিবেশনে থাকছে বিশেষ আলোচনা। আলোচনার আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন।
তবে, করোনার প্রকোপ কমে দেশে সবকিছু স্বাভাবিক হলেও এবারও সংসদে গিয়ে সশরীরে সংবাদ কভার করতে পারছেন না সাংবাদিকরা। তাদের সংসদ টিভি দেখে সংবাদ কভার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) সংসদের যুগ্মসচিব মো. তারিক মাহমুদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে। আর সেখান থেকে সংবাদ কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।’
সংসদ অধিবেশনের প্রস্তুতি সম্পর্কে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এবারও স্বাস্থ্যবিধি মেনে সংসদের বৈঠক বসবে। অধিবেশনের শেষভাগে সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা হতে পারে।
হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, অধিবেশনে আমাদের নিয়মিত কার্যক্রম শেষ করে এক-দুইদিন বিরতি দেওয়া হবে। এরপর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনা হবে। সেখানে রাষ্ট্রপতি ভাষণ দিতে পারেন।
এ বছরের ২৬ মার্চ বাংলাদেশ উদযাপন করেছে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ১৬ ডিসেম্বর বিজয়ের ৫০তম বার্ষিকী উদযাপন করবে বাংলাদেশ।
রবিবার অনুষ্ঠেয় প্রথমদিনের বৈঠকে সভাপতি-মণ্ডলী মনোনয়ন ও শোকপ্রস্তাবের পরে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। এ দিন স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিকল্পনা এবং পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্নোত্তর অনুষ্ঠিত হবে। তবে, করোনাকালের অন্যান্য অধিবেশনের মতো এবারও প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হতে পারে।
এছাড়া প্রথমদিনে ‘বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০২১’ ব্যাংকার বহি সাক্ষ্য বিল- ২০২১, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১, বিরোধীদলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল ২০২১, বিশেষ নিরাপত্তা বাহিনী বিল- ২০২১ এবং মহাসড়ক বিল- ২০২১ এর রিপোর্ট উত্থাপন করা হবে। বৈঠকের প্রথমদিনে পেমেন্ট বিল- ২০২১ এবং বয়লার বিল ২০২১ উত্থাপন করা হবে।
সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বান করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদের চর্তুদশ অধিবেশন শেষ হয়। গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন মোট ৭ কার্যদিবস চালানো হয়।
(ওএস/এসপি/নভেম্বর ১৩, ২০২১)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








