‘জনগণকেন্দ্রিক শাসন সমতার ভিত্তিতে জোরদার করতে হবে’
স্টাফ রিপোর্টার : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, ‘বিশ্বায়নের নতুন যুগে বৈশ্বিক সমস্যা সমাধানে বিশ্বব্যাপী সংসদগুলোকে সংসদীয় অংশীদারত্ব জোরদার করতে হবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে সমতাভিত্তিক, টেকসই উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব নিশ্চিত করা যাবে।’
তিনি বলেন, ‘সব দেশের মাঝে শক্তিশালী নেটওয়ার্ক এবং সংযোগ গড়ে তুলতে হবে। সংলাপ ও মতবিনিময়ের জন্য সংসদ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। এর মাধ্যমে গণতন্ত্র আরও সুসংহত এবং জনগণকেন্দ্রিক শাসন নিশ্চিত হবে।’
মঙ্গলবার (১৬ নভেম্বর) কম্বোডিয়ায় অনুষ্ঠিত ‘একাদশ এশিয়া-ইউরোপ পার্টনারশিপ পার্লামেন্টারি মিটিং (আসেপ-১১)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্পিকার এসব কথা বলেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে সমগ্র বিশ্ব সীমান্ত ছাড়িয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জের সম্মুখীন। কর্মসংস্থান, জীবিকা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য সবকিছুতেই এর বিরূপ প্রভাব পড়েছে। কোভিড পরবর্তী সংকটের মধ্যেও সবার জন্য সমতাভিত্তিক সমাজ নির্মাণে ও সবুজ বিশ্ব নিশ্চিতকরণে সংসদীয় অংশীদারত্ব জরুরি।’
স্পিকার বলেন, ‘কোভিড পরবর্তী বিশ্বে এককভাবে কোনো দেশের উন্নয়ন অর্জন সম্ভব নয়। সংলাপ, পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সমস্যা সমাধানে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দারিদ্র্য, সম্পদের অসমতা, লিঙ্গভিত্তিক অসমতা ইত্যাদি বৈশ্বিক চ্যালেঞ্জ কোনো দেশ এককভাবে মোকাবিলা করতে পারবে না।’
তিনি বলেন, ‘জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, কার্বন নিঃসরণ, মরুকরণ, জলবায়ু উদ্বাস্তু, মাইগ্রেশন খাদ্যনিরাপত্তা, ব্লু ইকোনমি, সুপেয় পানির নিরাপত্তা ইত্যাদি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদ সদস্যদের সম্মিলিতভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে হবে।’
কম্বোডিয়ার প্রেসিডেন্ট হুন সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে থাইল্যান্ড, ব্রুনাই, ফিলিপাইন, চীন প্রভৃতি দেশের প্রতিনিধিরা ভার্চুয়ালি বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাষ্ট্র নেতারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০২১)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








