E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ১২১

২০২১ নভেম্বর ১৭ ১২:১৭:৪৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেফতার ১২১

স্টাফ রিপোর্টার : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ছয়টা থেকে বুধবার (১৭ নভেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এসব তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ১২১ জনের কাছ থেকে ১৪ হাজার ৭২ পিস ইয়াবা, ৪৮৪ গ্রাম ওজনের ১৪২ পুরিয়া হেরোইন, ৫৯ কেজি ৭৮৫ গ্রাম ওজনের ৯২ পুরিয়া গাঁজা, ১২টি ইনজেকশন ও ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯৩টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test