দ্বিতীয় দিনের মতো টিকা নিচ্ছেন কড়াইল বস্তির বাসিন্দারা
স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে দ্বিতীয় দিনের মতো আজ (বুধবার) করোনার টিকা দেওয়া হচ্ছে। উৎসাহ নিয়ে টিকা নিচ্ছেন বস্তির বাসিন্দারা। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত এই বস্তিতে টিকা কার্যক্রম চলবে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে কড়াইল বস্তিতে টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের দিনই ছয় হাজার ৩২১ জনকে কোভিড-১৯ এর টিকা দেওয়া হয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এই টিকা নিতে পারছেন।
ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, স্বল্প সময়ের মধ্যে বস্তিবাসীকে টিকার আওতায় আনতে কড়াইল বস্তিতে এই টিকাদান কার্যক্রম চালু করা হয়েছে। এখন বস্তির ২৫টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলছে। বস্তির কমপক্ষে ৮০ শতাংশ মানুষের কোভিড-১৯ এর টিকা গ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
কড়াইল বস্তিতে যে ২৫টি কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে, তার মধ্যে একটি কেন্দ্র কড়াইল বস্তি উন্নয়ন কমিটির অফিস। বুধবার বেলা ১১টায় সরেজমিনে দেখা যায়, কেন্দ্রের বাইরে ভোটার আইডি কার্ডের ফটোকপি হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বস্তির লোকজন। একেক করে তারা কেন্দ্রে ঢুকছেন, আইডি নম্বর দিয়ে টিকা নিচ্ছেন। এর মধ্যে যাদের ভোটার আইডি কার্ড নেই তারা জন্মনিবন্ধনের ফটোকপি নিয়ে টিকা নিচ্ছেন। তাদের সহায়তা করছেন রেড ক্রিসেন্টের ঢাকা জেলার সদস্যরা।
এই কেন্দ্রে করোনা টিকা কার্যক্রমের সমন্বয় করছেন রেড ক্রিসেন্টের ঢাকা জেলা ইউনিটের সদস্য আসাদুল হাসান শিশির। তিনি জানান, গতকাল এই কেন্দ্র থেকে চার শতাধিক মানুষকে টিকা দেওয়া হয়েছে। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই শতাধিক লোক টিকা নিয়েছেন। আশা করি বিকেল পর্যন্ত এই সংখ্যা ৫০০ ছাড়াবে।
তিনি বলেন, বস্তির বাসিন্দারা শুধু ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আসলেই আমরা টিকা দিচ্ছি। তারা দ্বিতীয় ডোজ নেওয়ার পর টিকা সনদ পাবেন। আর যারা জন্মনিবন্ধন নম্বর দিয়ে টিকা নিচ্ছেন, তারা সনদ পাবেন না।
কড়াইল বস্তিতে ওই ২৫টি কেন্দ্রে টিকা কার্যক্রম পরিচালনায় সমন্বয় করছেন রেড ক্রিসেন্টের ঢাকা বিভাগীয় উপ-প্রধান মেহেদী হাসান। তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে বস্তির ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসতে চাই। গতকাল থেকে আজ মানুষের চাপ কিছুটা বেড়েছে। মানুষ বেশি সাড়া দিলে টিকা প্রদানের দিন আরও বাড়ানো হবে।
(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০২১)
পাঠকের মতামত:
- কক্সবাজারে বাস-সিএনজি সংঘর্ষে নারী-শিশুসহ নিহত ৫
- দ্বিতীয় দফায় ৩০ ঘণ্টায় গ্রিডে প্রায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর
- 'পাকসেনা ও মুক্তিবাহিনীর মধ্যে মেহেরপুর শহর দখল নিয়ে জোর লড়াই চলে'
- জামালপুরে EARN প্রকল্পের উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত
- নড়াইলে ইয়াবাসহ সাময়িক বরখাস্তকৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গ্রেপ্তার
- নবগঙ্গায় গোসল করতে গিয়ে নিখোঁজ, ৫ দিন পর ভেসে উঠল বৃদ্ধার মরদেহ
- ‘মধ্যস্বত্বভোগী নয়, সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে’
- সোহেল খানের মৃত্যুতে ব্যথিত তারকারা
- শুটিং করতে গিয়ে বগুড়ায় মারা গেলেন অভিনেতা সোহেল খান
- কোটালীপাড়ায় আ. লীগের মিছিলে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
- রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান
- পৈতৃক ভিটায় ঠাঁই নেই খোকনের, স্ত্রী-সন্তান নিয়ে এখন ঘরছাড়া
- বিশ্ববিদ্যালয়ে জুলাই ও হাদি হত্যার বিচার দাবির গ্রাফিতি মুছে দিল ছাত্রলীগ
- ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিকালে হামলা ও গুলিবর্ষণের অভিযোগ, গুলিবিদ্ধ ৫
- কালুখালীতে শেখ সোহেল রানা টিপু, নিষিদ্ধ আওয়ামীলীগের আট চেয়ারম্যানের ও কর্মীদের নামে মামলা
- ‘বাংলাদেশ মিশনে গেলেই গ্রেপ্তার হবেন হাসিনা’
- বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
- ‘ডিসেম্বর, জানুয়ারি এ ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নেই’
- কাপ্তাইয়ে এসডিজি গ্রামে কফি ও কাজুবাদাম গবেষণা উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও চারা বিতরণ
- নড়াইলে শিশু ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন
- ‘শেখ হাসিনাকে ফেরত চায় সরকার, কীভাবে আনা হবে সিদ্ধান্ত পরে’
- শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের
- ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- পাকাপাকি
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাই উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- তরুণ আলোকচিত্রীদের গল্পে মুখর শিল্পকলা, চতুর্থবারের মতো শুরু ‘শাটার স্টোরিস’
- জমে উঠেছে ধামরাইয়ের ঈদ বাজার, দরজি পাড়ায় বেড়েছে ব্যস্ততা
- অপহৃত কৃষক নূরুল ইসলাম তিন মাসেও উদ্ধার হয়নি, সন্ধানে ডুবুরি দল নেমেছে মাঠে
- ঝালকাঠিতে রাস্তা নির্মাণে বাধা দেয়ার প্রতিবাদে মানববন্ধন
- বেশি সক্ষমতার ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি
- ‘যতবার সুন্দর-সুষ্ঠু নির্বাচন হয়েছে ততবারই বিএনপি বিজয়ী হয়েছে’
- ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভায় মানুষের ঢল
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে লক্ষ্মীপুরে আ'লীগের বিক্ষোভ মিছিল
- ‘বালু উত্তোলন বন্ধ না হলে লোহার বাঁধেও কাজ হবে না’
- বইমেলায় ‘গুণ আদর্শের বরপুত্র, বঙ্গবন্ধু শেখ মুজিব’
- গোবিপ্রবি শিক্ষকের চিকিৎসায় প্রয়োজন ২৫ লাখ টাকা
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








