E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

আমরা তো ভালোই আছি, অনেক উন্নত দেশেও খাদ্যের হাহাকার

২০২১ নভেম্বর ১৭ ১৭:৩৬:০৯
আমরা তো ভালোই আছি, অনেক উন্নত দেশেও খাদ্যের হাহাকার

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক উন্নত দেশেও খাদ্যের জন্য হাহাকার চলছে। মানুষ বাজারে যায়, সুপার মার্কেট খালি। আমি এটা খোদ লন্ডনের কথা বলছি। আমাদের দেশে কিন্তু সে হাহাকার দেখেননি। কাজেই, আপনাদের এটাও বিবেচনা করতে হবে, একটা সরকারের পক্ষ থেকে কতটুকু করা সম্ভব।

তিনি বলেন, টাকা তো সবাই আয় করে। বাড়ি গাড়ি সবই ঠিক আছে, কোনো দিকেই কমতি নেই। কিন্তু সেইদিক বিবেচনা করলে ট্যাক্স কতজন দেয়? সঠিকভাবে কতজন সরকারকে ট্যাক্স প্রদান করে? এ সংখ্যা কিন্ত খুবই কম। ট্যাক্স ফাঁকি দেওয়ার দিকেই তো সবার নজর। সেটাই হলো বাস্তবতা। তাহলে সরকারের টাকাটা আসবে কোথা থেকে?

বুধবার (১৭ নভেম্বর) বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ পরবর্তী দেশে ফিরে এ সংবাদ সম্মেলন করছেন প্রধানমন্ত্রী। এসময় জ্বালানি তেলের দাম বৃদ্ধি বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, একটা সময় বিদ্যুতের জন্য খুব হাহাকার ছিল। সে বিদ্যুৎ এখন আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। কিন্তু তার পরেও তো বিদ্যুতে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে। উৎপাদন খরচও তো আমরা তুলতে পারছি না।

তেলের দাম সংক্রান্ত প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, আজকে সারা বিশ্বেই তেলের দাম বেড়ে গেছে। আমাদের তো তেল কিনে আনতে হয়। আপনারা কী বলতে পারেন আমরা কত টাকা ভর্তুকি দেই বছরে? শুধু ডিজেলের পেছনেই ২৩ হাজার কোটি টাকা ভর্তুকি দেই। বিদ্যুৎ এবং আনুসঙ্গিক সবকিছু মিলিয়ে ৫৩ হাজার কোটি টাকা আমরা ভর্তুকি দিয়ে থাকি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা কৃষকদের বিদ্যুতে বিশেষ ছাড় দিয়ে থাকি। যে সারের দাম ৯০ টাক ছিল, সেটি আমরা মাত্র ১৫ থেকে ১৬ টাকায় কৃষকের হাতে পৌঁছে দিচ্ছি। প্রতিটি ক্ষেত্রে তাদের (কৃষকদের) সহায়তা দিচ্ছি। জনগণের প্রতি যে দায়িত্ববোধ, সে সম্পর্কে আমরা সবসময়ই সচেতন। করোনার সময়ে আমরা গ্রাম পর্যায় পর্যন্ত নগদ অর্থ সহায়তা দিয়েছি। জিনিসপত্রের দাম যেন নিয়ন্ত্রণে থাকে, তার সব রকম ব্যবস্থাও আমরা নিয়েছি।

(ওএস/এসপি/নভেম্বর ১৭, ২০২১)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test