‘শখ কইরা আমরা বস্তিতে আসি নাই’
স্টাফ রিপোর্টার : ‘আমরা ঝুপড়িতে থাকি, বৃষ্টির দিনে পানি পড়ে আর গরমে ফোস্কা পইড়া যায়। ময়লা-আবর্জনার মধ্যে কোনোমতে আমরা বাঁচি। একটা পায়খানা নাই আমরার বস্তিতে। মেয়েরা পায়খানায় গেলে পাহারা দিতে হয়। আমরা যা কামাই করি সব খরচ হয় ঘরভাড়া আর ওষুধ কিনতে। ১০ হাত ঝুপড়ি ঘরেই থাকা, খাওয়া, রান্না সবই করতে হয়। আমরা তো শখ কইরা শহরের বস্তিতে আসি নাই। আমরা নদীভাঙা মানুষ। ঘূর্ণিঝড় আর বন্যা দিনে দিনে বাড়তেছে আর গ্রাম থেকে আমরার (আমাদের) মতো গরিব মানুষ শহরের বস্তিতে আসতেছে। কিন্তু বস্তিতে আইস্যাও কষ্টের দিন শেষ হইতেছে না। আমরা এই কষ্ট থেইক্যা বাঁচতে চাই।’
বুধবার (১৭ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া (ভিআইপি) মিলনায়তনে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক, পবা এবং কাপ আয়োজিত ‘জলবায়ু সংকটে নগর দরিদ্রদের জীবনমান উন্নয়নে করণীয়’ শীর্ষক সংলাপে মোহাম্মদপুর ঝিলপাড় বস্তির শেফালী আক্তার এসব কথা বলেন।
শেফালী আক্তারের পাশাপাশি বস্তিবাসী অধিকারকর্মী হোসনে আরা বেগম রাফেজা, প্রাণকমল সরকার, তানিয়া বেগমও জলবায়ু পরিবর্তনের ফলে স্থানচ্যুত হয়ে নগরে আসা বস্তিবাসী নগরদরিদ্রদের নানা সংকট ও সমাধানের কথা তুলে ধরেন সংলাপে।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে এবং বারসিকের ফেরদৌস আহমেদ উজ্জ্বলের সঞ্চালনায় সংলাপে সম্মানিত অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট স্থপতি শাসসুল ওয়ারেস, কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ) এর সহ-সভাপতি মো. মাহবুবুল হক, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান স্থপতি মোসলেহ উদ্দিন, কাপের নির্বাহী পরিচালক খন্দকার রেবেকা সান ইয়াত, বিশিষ্ট লেখক ও গবেষক পাভেল পার্থ, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) সাধারণ সম্পাদক মো. তৈয়ব আলী, বাংলাদেশ গ্রিন রুফ মুভমেন্টের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. গোলাম হায়দার প্রমুখ।
সংলাপে স্থপতি শামসুল ওয়ারেশ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গৃহহারা নগর দরিদ্রদের জন্য বাসযোগ্য নগর ও নিরাপদ ভবিষ্যতের জন্য আমাদের মানবিক পরিকল্পনা ও দক্ষ নেতৃত্ব দরকার। যেমন, বঙ্গবন্ধুর দক্ষ নেতৃত্বে গড়ে উঠেছে এই দেশ। আমাদের সংবিধান সব মানুষকে সমান অধিকার দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে আজ কেউ সব হারিয়ে শহরে এসে আরও ঝুঁকিতে পড়বে তা হবে না। তারা তো আর ইচ্ছে করে শহরে আসে না।
তিনি বলেন, এই মানুষেরা যখন গ্রামে ছিলেন তখন তারা ছিলেন সম্পূর্ণ মানুষ। সেখানে তাদের সমাজ ছিল, সেখানে তাদের শেকড় প্রোথিত ছিল। এই মানুষরা যখন জলবায়ু পরিবর্তনের কারণে শহরে আসেন তখন তারা সব হারান, প্রাণ হারান। মানুষ কষ্ট সহ্য করতে পারে, কিন্তু কোনো অন্যায় সহ্য করতে পারে।
‘জলবায়ু পরিবর্তনের নামে আজ মানুষের সঙ্গে অন্যায় করা হচ্ছে। এই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এই শেকড় হারানো উদ্বাস্তু গরিব মানুষের জন্য সঠিক তহবিল ও নগর পরিকল্পনাও জরুরি।
পরিবেশ অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী আবদুস সোবহান বলেন, ধনী দেশগুলোকে অবশ্যই কার্বন নির্গমণ বন্ধ করতে হবে, কারণ আমরা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী নই কিন্তু এর জন্য আমরা প্রতিদিন সমস্যায় পড়ছি, নগরেও চাপ বাড়ছে।
‘নগর বস্তিবাসীদের বাসযোগ্য পরিবেশ তৈরি করতে হলে, সঠিক অভিযোজন কর্মসূচি তৈরি করতে হলে তহবিল দরকার, আর এজন্য সরকারকে আরও বেশি আন্তর্জাতিক চাপ তৈরি করতে হবে। জলবায়ু পরিবর্তনের ফলে গ্রামীণ জনগোষ্ঠী যেভাবে স্থানচ্যুত হয়ে নগরে আসছে এবং এর ফলে নগরে যেভাবে নানাবিধ সংকট তৈরি হচ্ছে- অবশ্যই সঠিক পরিকল্পনার ভেতর দিয়ে এই চাপ, নতুন সংকট ও সমস্যা উত্তরণে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। নগর ও উন্নয়ন পরিকল্পনাকে বিকেন্দ্রীকরণ করতে হবে।
লেখক ও গবেষক পাভেল পার্থ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে স্থানচ্যুত হয়ে নগরে আসা দরিদ্র মানুষের তালিকা তৈরি করা জরুরি। তাদের সামগ্রিক ক্ষয়-ক্ষতির হিসাব নিরূপণ করা জরুরি। আন্তর্জাতিক মানদণ্ডে এই ক্ষয়-ক্ষতির তালিকায় একইসঙ্গে ইকোনমিক এবং নন-ইকোনমিক ক্ষয়-ক্ষতিকে সুনির্দিষ্ঠভাবে উল্লেখ করতে হবে।
নগরের দরিদ্র জনগোষ্ঠীর অভিযোজন, আবাসন এবং কর্মসংস্থানের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনজনিত কারণে এই ক্ষয়-ক্ষতির হিসাবকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
ভূগোলবিদ ও নগর গবেষক জাহাঙ্গীর আলম ধারণাপত্রে বলেন, নগরের দরিদ্র জনগোষ্ঠীর সচেতনতা ও দক্ষতা বাড়ানো এবং সব ধরনের সরকারি সেবা-সহযোগিতায় তার অভিজ্ঞতা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি পরিকল্পিত নগর দরিদ্রদের আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, কৃটিরশিল্প ভিত্তিক নিরাপদ কর্মসংস্থান, শিক্ষা-স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ সব কাজে স্থানীয় সরকার, প্রশাসন, গণমাধ্যম, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠান, বস্তিবাসীদের নিয়ে কর্মরত সংগঠন সকলের ঐক্য জরুরি।
সংলাপে সুনির্দিষ্ট ৯ দফা দাবি পেশ করে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-২৬ সবেমাত্র শেষ হলো গ্লাসগোতে। ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম (সিভিএফ) এবং ভি-২০ এর চেয়ার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘অ্যা বাংলাদেশ ভিশন ফর গ্লোবাল ক্লাইমেট প্রসপারিটি’ শীর্ষক গুরুত্বপূর্ণ দাবি ও প্রস্তাব তুলে ধরেছেন গ্লাসগোতে। এনডিসি, জলবায়ু তহবিল, অভিযোজন, জলবায়ু-উদ্বাস্তু এবং কার্বন নির্গমণ হ্রাস বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ও বিশ্লেষণ গুরুত্ববহ।
জলবায়ু পরিবর্তনের কারণে আজ স্থানচ্যুত নগরের দরিদ্র মানুষের অভিযোজনের জন্য এবং এক বাসযোগ্য নগর গড়ে তেলার জন্য প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করা জরুরি।
পবার চেয়ারম্যান বিশিষ্ট পরিবেশবাদী সংগঠক আবু নাসের খান বলেন, ঢাকাসহ দেশের সকল নগর দরিদ্রের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। নগরের নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। চিকিৎসাসেবা দরিদ্রবান্ধব এবং সহজলভ্য করতে হবে। নগরের নিম্নআয়ের মানুষদের জন্য পানি, বিদ্যুৎ, জ্বালানি, পয়ঃনিষ্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় নগর দরিদ্রদের জন্য বিশেষ ঝুঁকিভাতা, প্রণোদনা, প্রশিক্ষণ দিতে হবে।
(ওএস/এএস/নভেম্বর ১৭, ২০২১)
পাঠকের মতামত:
- ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল
- পটুয়াখালীতে বজ্রপাতে একদিনে ৪ জনের মৃত্যু
- ‘মুক্তিবাহিনী চট্টগ্রামের রামগড়ে শক্ত প্রতিরোধ ব্যুহ গড়ে তোলে’
- ভুয়া ফুয়েল কার্ডে তেল নিতে গিয়ে দুই যুবকের অর্থদণ্ড
- সাতক্ষীরায় কেমিক্যাল মিশিয়ে পাকানো ৯ হাজার কেজি আম জব্দ
- সুবর্ণচরে ভূমি দখলবাজ বিএনপি নেতা কামাল মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন
- সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার
- স্কুলছাত্রী অদিতা হত্যা: গৃহশিক্ষকের ফাঁসির আদেশ
- সোনাতলায় বিএসটিআই’র অভিযানে অদিতী দই ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা
- ঈশ্বরদীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন
- শ্যামনগরে মাছের প্রজেক্ট থেকে রান্না করা হরিণের মাংস উদ্ধার
- চাটমোহরে খাস জলাশয়ে মাছ ছাড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০
- টুঙ্গিপাড়ায় জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, গর্ভবতী নারীসহ আহত ১০
- নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহত, ট্রলি জব্দ
- ‘সাতক্ষীরার গাবুরা থেকে ইলিশপুর পর্যন্ত লিগ্যাল এইড থাকবে অসহায়ের শেষ ঠিকানা’
- হারানো ৪৭ মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হস্তান্তর
- টুঙ্গিপাড়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫
- সড়কের কাজ চলাকালে বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
- ২৮ বছরে রাশিয়ার ৯০ শতাংশ ঋণ পরিশোধ করতে হবে
- গোপালগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপন
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২ প্রকল্প এডিপিতে অন্তর্ভুক্ত
- ধামরাইয়ে মাধব মন্দিরের সপ্তাহব্যাপী বার্ষিক ধর্মীয় উৎসব শেষ ২ মে
- মাছ ধরতে নদীতে নেমে বজ্রপাতে যুবকের মৃত্যু
- রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হচ্ছে
- মহম্মদপুরে ডিবির অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক
- আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী, স্মৃতিচারণে গৌরবময় ৭৫ বছর
- কাশির ধরনে বুঝে নিন ডেল্টা না ওমিক্রনে আক্রান্ত
- প্রকৃত অপরাধীদের বিচার সত্যিই হবে তো?
- দেশব্যাপী সন্ত্রাস ও ধর্ষণের প্রতিবাদে শরীয়তপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
- নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২
- বিএনপি ও যুবদল নেতা দুই ভাইয়ের বিরুদ্ধে মারধর, ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অভিযোগ
- তজুমদ্দিনে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি বাবু আটক
- ভুট্টা খেতে গাঁজা চাষ, আটক দুই যুবক
- শরীয়তপুরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
- ‘বাজেট বড় হবে না, মানুষের আয় বাড়ানোর চেষ্টা থাকবে’
- মেহেরপুরে আদর্শ শিক্ষক ফেডারেশন শাখার শিক্ষক সম্মেলন
- নড়াইলে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন
- বাধাহীন প্রত্যাশা
- তজুমদ্দিনে সাংবাদিক পলাশের আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত
- আটকে গেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প
- জামালপুরে নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
- মেহেরপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন
- রাজশাহীতে ১২ প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
- শরীয়তপুরে গণপিটুনিতে ২ ডাকাত নিহত, আটক ৬, গুলিবিদ্ধ ৯
-1.gif)








