আইনে সুযোগ নেই, খালেদার জামিন প্রশ্নে আইনমন্ত্রী
স্টাফ রিপোর্টার : চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন প্রশ্নে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আমি বারবার একটা কথা বলছি দেশের আইনের বইয়ে এটা নেই। ওনারা (বিএনপি) যদি আমাকে এটা দেখাতে পারে, তাহলে তো আমরা বিবেচনা করতে পারি। কিন্তু এটা আইনের বই দেখাতে পারবে না, তাই বিবেচনার প্রশ্নেই আসে না।
আইনমন্ত্রী বলেন, যেহতু আইনে সুযোগ নেই। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন। কিন্তু আমার কিছু আসে যায় না, আমি আইনানুযায়ী চলবো।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য জিএম সিরাজের বক্তব্যের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। এর আগে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জিএম সিরাজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানবিক দিকবিবেচনায় দু'একদিনের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান।
সিরাজ বলেন, অন্তত মানবিক কারণে খালেদা জিয়াকে দু’একদিনের মধ্যে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হোক। ম্যাডামের একটা কিছু হয়ে গেলে এর দায়ভার আজীবন আওয়ামী লীগকে বহন করতে হবে। কিন্তু আইনমন্ত্রী আনিসুল হক তার এ দাবিকে নাকচ করে দেন।
এসময় সংসদে উপস্থিত আওয়ামী লীগের নারী সংসদ সদস্যসহ অন্যরা হইচই শুরু করেন। স্পিকার তাদের উদ্দেশ্যে বলতে থাকেন, আস্তে আস্তে মাননীয় সংসদ সদস্যরা।
এর আগে জিএম সিরাজ স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, আপনি জানেন, আমি বগুড়া-৬ আসনের সংসদ সদস্য। আমাদের প্রাণপ্রিয় নেত্রী যিনি এ আসন থেকে বার বার নির্বাচিত হয়েছেন। তিন তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন যিনি, যার জীবনে কখনোই নির্বাচনে হারেননি, যার জন্য দেশবাসীর দোয়া করছেন। বিশেষ করে পোস্ট কোভিডের পর ম্যাডাম জিয়ার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে, যা তাকে দিনে দিনে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে। তাই আমাদের আবেদন অতি দ্রুত জামিন দিয়ে ম্যাডামকে দু'একদিনের মধ্যেই বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হোক।
এরপর ফ্লোর নিয়ে আইনমন্ত্রী বলেন, আমি সংসদ সদস্যের বক্তব্য শুনেছি। যা দুদিন আগে বলেছি তার পুনরাবৃত্তি করতে চাই না। আইনের অবস্থান অত্যন্ত পরিষ্কার। আইন যা বলেছে সেই মুহূর্তে মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যদিও সাজাপ্রাপ্ত এবং দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার সাজা স্থগিত রেখে তাকে বাইরে রাখা হয়েছে।
সংসদ সদস্য সিরাজের উদ্দেশ্য করে তিনি বলেন, যেহেতু সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তারা নির্বাচন করেছেন বাংলাদেশকে বিশ্বাস করে। আমি বারবার একটা কথা বলছি দেশের আইনের বইয়ে এটা নেই। ওনারা যদি আমাকে দেখাতে পারেন, তাহলে তো আমরা বিবেচনা করতে পারি। কিন্তু এটা আইনের বই দেখাতে পারবেন না, তাই বিবেচনা করার প্রশ্ন আসে না।
তিনি বলেন, আমি জানি সংসদ সদস্য খালেদা জিয়ার ব্যাপারে যেসব শারীরিক তথ্য দিচ্ছেন তাকে কিন্তু সঠিকভাবে চিকিৎসা করা হচ্ছে এবং সেই চিকিৎসায় কে সন্তুষ্ট অসন্তুষ্ট সেটা ওনাদের ব্যাপার। কিন্তু একজন সাজাপ্রাপ্ত, যার সাজা স্থগিত রেখে মুক্তি দেওয়া হয়েছে ৪০১ ধারায়। সেই ৪০১ ধারায় কোনো বিধান নেই এটি নিষ্পত্তিযোগ্য বা নিষ্পত্তিকৃত আবেদনকে আবার পুনর্বিবেচনা করার। আর যেখানে আইনে সুযোগ নেই। ওনারা আমাকে যত খুশি গালি দিতে পারেন। কিন্তু আমার কিছু আসে যায় না, আমি আইনানুযায়ী চলবো।
(ওএস/এসপি/নভেম্বর ১৮, ২০২১)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে দু’ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ আহত ২০
- ঈশ্বরদীর রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার
- 'আজ চট্টগ্রাম বন্দরের ওপর মুক্তিবাহিনীর বিমান থেকে বোমা বর্ষণ করে'
- এশিয়ার তৃতীয় শক্তিশালী দেশ ভারত, দ্বিতীয় সেরা নেতা মোদি
- শ্যামনগরে নববধূ আনতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী
- আশাশুনি যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগের ঘের থেকে প্রাইভেট কার উদ্ধার
- দুবলার রাস উৎসবে যাওয়ার পথে ইঞ্জিন বিকল, ভাসমান বোট থেকে ২৯ পুণ্যার্থী উদ্ধার
- সাতক্ষীরায় ত্রাণ গুদামের সামনে বোমা সদৃশ বস্তু উদ্ধার
- ‘দেশকে অর্থনৈতিক স্বাবলম্বী করার মূল চালিকাশক্তি হচ্ছে কৃষক’
- সুন্দরবনে কাল মহাবিপন্ন শকুন রক্ষায় তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন
- সুবর্ণচরে ছাত্রলীগ নেতা ফাহাদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনসহ নানা অভিযোগ
- মেজর এম. এ. জলিলের অসমাপ্ত সংগ্রাম ও ‘বীর উত্তম’ খেতাবের ন্যায্যতা
- নাটোরের রানী ভবানী রাজবাড়িতে প্রত্নতত্ত্বের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণ
- ডিস্ট্রিবিউটর ফাইন্যান্সিং জোরদারে একসাথে কাজ করবে ব্র্যাক ব্যাংক ও হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস
- গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার
- কাপ্তাইয়ে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নেওয়া সেবা প্রকল্পের সমাপনী অনুষ্ঠিত
- মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে চ্যানেল আইতে ডুবসাঁতার
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত
- সালথা আ'লীগের নতুন কমিটি ঘোষণা, আহ্বায়ক ওয়াদুদ মাতুব্বার
- রূপপুর থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু
- বগুড়া ধুনটে আওয়ামী লীগের ২১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ঈশ্বরদীতে আ.লীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার
- বাংলাদেশ-চীন সম্পর্কের বাস্তব ভিত্তি: বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক অংশীদারিত্ব
- ফ্যাসিবাদের বিরুদ্ধে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘প্রতিটি ম্যাচই জিততে চাই’
- শ্রীমঙ্গল কিডস ইংলিশ জোন’র সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ
- উনসত্তরের গণঅভ্যুত্থানের বীর সেনানী সামসুদ্দোহার চিরবিদায়
- মতলবে মাইক্রো ও স্কুটারের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বোচ্চ ও সর্বনিম্ন স্কেলের মধ্যে বেতন বৈষম্য অমানবিক : রেলওয়ে পোষ্য সোসাইটি
- জামালপুরে হেরোইন কারবারির ৪ বছরের কারাদণ্ড
- তালাকপ্রাপ্ত স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যা
- চাঁদপুরে বিআরটিএ ট্রেনিং সেন্টারের জায়গা নির্ধারনে ব্যাপক অনিয়মের অভিযোগ
- চাঁদপুরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ড
- সিএমপি কমিশনার হাসিব আজিজ হতে পারেন নতুন আইজিপি!
- রাজবাড়ীতে পদ্মার বালু উত্তোলনের দায়ে ১০ জনকে কারাদণ্ড
- নির্বাচনী ইশতেহার ঘোষণা করলেন বিএনপির প্রার্থী ডাঃ সাদিক
- প্লাস্টিক পণ্যের দাপটে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প
- চিকিৎসকের ভুল চিকিৎসায় সাংবাদিকের শারীরিক ক্ষতির অভিযোগ
- ‘আমার স্বামীকে পিটিয়ে মেরে ফেলেছে, এবার আমাকে ও দুই সন্তানকে হত্যার হুমকি দিচ্ছে’
- ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু
- পাকাপাকি
- বিজুলী আলোক
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
-1.gif)








